Sunday, May 31

Author: Saimur Rahman

২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

ক্রাইম, বাংলাদেশ
পুলিশের হয়রানি, ফেরিঘাটে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদসহ ১২ দফা দাবি আদায়ের জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সোমবার থেকে পণ্যবাহী যানবাহন ধর্মঘট চলছে। ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালন করছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) গত ২৮ ডিসেম্বর এক  আদেশে  ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ করার নির্দেশ দেওয়ার পর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়। এই পরিবহন ধর্মঘটের আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয় জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা রয়েছে। ধর্মঘটের ফলে  আজ সকাল থেকে খুলনা নগরী  এবং ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরীর ঘাট এলাকা থেকে সড়কপথে পণ্য পরিবহন হচ্ছে না। এর ফলে খুলনার খালিশপুর মেঘনা, পদ্মা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে কোনো ট্যাঙ্কলরি চলাচল না করায় দ...
অস্ট্রেলিয়ান ওপেনের যত অঘটন

অস্ট্রেলিয়ান ওপেনের যত অঘটন

খেলা
নোভাক জকোভিচ, ২০১৭ ইতিহাসের হাতছানি নিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন আসরে খেলতে নামেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এবার সাফল্য পেলে তিনি ছাড়িয়ে যেতেন অজি লিজেন্ড রয় এমারসনকে। উভয়ের ঝুলিতে রয়েছে রেকর্ড ৬টি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। কিন্তু এবারের দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ১১৭তম খেলোয়াড় ডেনিস ইস্টোমিনের কাছে হার নিয়ে স্বপ্ন ভাঙে গত দুইবারের চ্যাম্পিয়ন জকোভিচের। উজবেকিস্তানের ইস্টোমিন এবারের অস্ট্রেলিয়ান ওপেনে পা রাখেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশেষ বিবেচনার ‘ওয়াইল্ড কার্ড’ সুযোগ নিয়ে। গ্র্যান্ড স্লাম আসরের দ্বিতীয় রাউন্ডে জকোভিচের হারের স্মৃতি ছিল না গত ৯ বছরে। সর্বশেষ ২০০৮ উম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রুশ তারকা মারাত শাফিনের কাছে হার দেখেছিলেন ১২ বারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন জকোভিচ। আর এবার জকোভিচকে মোকাবিলার আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়ের বিপক্ষে ইস্টোমিনের হারজিতের সর্বশেষ পরিসংখ্যানটা...
মা-মেয়ের ‘আবার দুজনে’

মা-মেয়ের ‘আবার দুজনে’

বিনোদন
এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে তিনি একা নন, সঙ্গে গেয়েছেন তার কন্যা বাঁধনও। সম্প্রতি প্রকাশ হয়েছে সাবিনা ও বাঁধনের নতুন অ্যালবাম ‘আবার দুজনে’। এটি অনলাইনে প্রকাশ করেছে মন মিউজিক স্টেশন। এ অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এতে সাবিনা ইয়াসমিন ও বাঁধন দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তিনটি গানে। এর মধ্যে মা-মেয়ে দুজন মিলে ‘অনুরাগ’ চলচ্চিত্রের ‘কত ভালোলাগে এই দিন’ গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন। বাকি দুটি গানের শিরোনাম হলো ‘ইচ্ছে করে ছোট্টবেলায় আবার ফিরে যাই’ ও ‘এক চোখে সুর তোমার, অন্য চোখে কথা’। গানগুলোর সুর-সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। কথা লিখেছেন প্রদীপ সাহা, জাহিদ আকবর’সহ অনেকে। অ্যালবামে থাকা বাকি গানগুলোর শিরোনাম হলো ‘দক্ষিণা হাওয়া’, ‘কাটলো কতো রাত’, ‘কিছু কিছু ভুল’, ‘তুমি ছাড়া’, ‘পাকা কথা’, ‘যে কথা’ ও ‘হারিয়ে গেছে মন’। সাবিনা ইয়াসমিন...
ন্যান্‌সির চাওয়া

ন্যান্‌সির চাওয়া

বিনোদন
বর্তমানে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। অ্যালবাম ও চলচ্চিত্রে নিয়মিত গান গাইছেন তিনি। সব মিলিয়ে বছরের শুরুটা বেশ ভালোই করেছেন এ শিল্পী। ময়মনসিংহ ও ঢাকা মিলিয়েই এখন থাকছেন ন্যান্‌সি। কাজ থাকলে ঢাকায় এসে কিছুদিন থাকছেন। তারপর আবার ছুটছেন প্রাণের শহর ময়মনসিংহে। সেখানেই নিজের করা নতুন বাড়িতে থাকছেন পরিবারসহ। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হয়েছে ন্যন্‌সির তিন গানের অ্যালবাম ‘যতনে’। এ অ্যালবামের গানগুলোর সুর করেছেন মিলন। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। একটি গানে ন্যান্‌সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এ অ্যালবাম থেকে খুব শিগগিরই একটি গানের ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। অন্যদিকে এরই মধ্যে নিজের আরো একটি অ্যালবামের কাজ শেষ করেছেন ন্যান্‌সি। নাম ‘বোবা হৃদয়’। স্নেহাশীষ ঘোষের কথায় এ অ্যালবামটি আসছে ভালোবাসা দিবসে প্রকাশের কথা রয়েছে। এ...
‘আমার এবারের ভিডিওটি একেবারেই সাদামাটা’

‘আমার এবারের ভিডিওটি একেবারেই সাদামাটা’

বিনোদন
জনপ্রিয় সংগীত পরিচালক-শিল্পী হাবিব ওয়াহিদ। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে শুরুর সময় থেকে আজ পর্যন্ত নিজের সফলতা একইভাবে ধরে রেখেছেন হাবিব। সিনিয়র থেকে চলতি প্রজন্মের শিল্পীরা তার গানের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্রের গানে হাবিব যেমন সরব তেমনি অডিওর গানেও সমান ব্যস্ত। তবে নিজের মনের মতো হলেই কোন কাজ তিনি করে থাকেন। বানিজ্যিক উদ্দেশ্যের চেয়ে মানের দিকটিকেই বেশি গুরুত্ব দেন। আর মানই হাবিবের সফলতার অন্যতম কারণ। সব মিলিয়ে এখনও গান নিয়ে তার ব্যস্ততা চলছে নিয়মিত। অডিও, চলচ্চিত্রের গানের বাইরেও এখন স্টেজে ব্যস্ত তিনি। এই ব্যস্ততার মাঝেও কেমন আছেন? ভালো তো? হাবিব ওয়াহিদ বলেন, খুব ভালো আছি। ব্যস্ততার মধ্যে থাকলে ভালো থাকাটা বেশি হয়। এই আর কি। এদিকে চলচ্চিত্রের বাইরেও গত দুই বছরে ‘হারিয়ে ফেলা ভালোবাসা, ‘মন ঘুমায়রে’, ‘মনের ঠিকানা’, ‘বেপরোয়া মন’-এর মতো ...
গোয়েন্দা জালে আটকাতে পারেন ম্যাডোনা

গোয়েন্দা জালে আটকাতে পারেন ম্যাডোনা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছেন ম্যাটেরিয়া গার্ল খ্যাত অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ম্যাডোনা। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তদন্ত করবে বলে জানা গেছে। এ বিষয়ে গোয়েন্দারা সচেতন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা বা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের এটর্নির অফিস। উল্লেখ্য, ২০শে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরদিন ২১শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বড় বড় শহর সহ বিশ্বের অনেক দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসিতে এমনি এক বিক্ষোভে যোগ দিয়েছিলেন ম্যাডোন। সেখানে তিনি বলেন, আমি ক্ষুব্ধ। হ্যাঁ আমি বিক্ষুব্ধ। হ্যাঁ, হোয়াইট হাউজটিকে উড়িয়ে দেয়ার কথা ভেবেছি অনেকবার। কিন্তু আমি জানি, তাতে কোনো পরিবর্তন আসবে না। আমরা বেপরোয়া হয়ে উঠতে পারি না। কবি ডব্লিউ এইট অডে...
গোয়েন্দা জালে আটকাতে পারেন ম্যাডোনা

গোয়েন্দা জালে আটকাতে পারেন ম্যাডোনা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছেন ম্যাটেরিয়া গার্ল খ্যাত অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ম্যাডোনা। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তদন্ত করবে বলে জানা গেছে। এ বিষয়ে গোয়েন্দারা সচেতন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা বা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের এটর্নির অফিস। উল্লেখ্য, ২০শে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরদিন ২১শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বড় বড় শহর সহ বিশ্বের অনেক দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসিতে এমনি এক বিক্ষোভে যোগ দিয়েছিলেন ম্যাডোন। সেখানে তিনি বলেন, আমি ক্ষুব্ধ। হ্যাঁ আমি বিক্ষুব্ধ। হ্যাঁ, হোয়াইট হাউজটিকে উড়িয়ে দেয়ার কথা ভেবেছি অনেকবার। কিন্তু আমি জানি, তাতে কোনো পরিবর্তন আসবে না। আমরা বেপরোয়া হয়ে উঠতে পারি না। কবি ডব্লিউ এইট অডে...
ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। খেলাধুলা, সংগীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর ও মাধ্যমিক ও উচ্চ মাধ...
আহত পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

আহত পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

জাতীয়, বাংলাদেশ
আশুলিয়ায় বাসচাপায়  অজ্ঞাত এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন জাহাঙ্গীর আলম (৪০) নামের এক আনসার সদস্য। নিহত হয়েছে ওই অজ্ঞাত ব্যক্তিও। এ ঘটনায় আহত হয়েছে আরো এক আনসার সদস্য। গতকাল সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ওয়াপদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আনসার সদস্য জাহাঙ্গীর আলম বরগুনা জেলার সদর থানার হাউজিবুনিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে। সে পাওয়ার গ্রিড কোম্পানি  অব বাংলাদেশ লিমিটেডের আশুলিয়ার কবিরপুর উপকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অর্কিড অ্যালিগ্যান্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনে থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়...
প্রস্তুতি চূড়ান্ত, নির্বাচন কমিশন গঠনে যেকোনো মুহূর্তে সার্চ কমিটি

প্রস্তুতি চূড়ান্ত, নির্বাচন কমিশন গঠনে যেকোনো মুহূর্তে সার্চ কমিটি

রাজনীতি
নতুন নির্বাচন কমিশন গঠনের সুপারিশ দিতে যে কোনো সময় ‘সার্চ কমিটি’ গঠনের প্রজ্ঞাপন জারি হবে। এ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন সার্চ কমিটির সদস্যদের নামের জন্য প্রেসিডেন্টের দপ্তরের দিকে তাকিয়ে আছেন তারা। প্রেসিডেন্টের দপ্তর থেকে চিঠি এলেই ফাইল যাবে উপরের দিকে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্চ কমিটি গঠনের জন্য ২০১২ সালের ফাইলের প্রক্রিয়া দেখা হয়েছে। প্রেসিডেন্টের চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠাবে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই জারি হবে প্রজ্ঞাপন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম  জানান, সার্চ কমিটির সদস্যদের নাম এখনো পাইনি। প্রেসিডেন্টের দপ্তরের চিঠি পেলেই ফাইল প্রসেস করবো। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। সেটা কখন হবে তা নিশ্চিত করে বলতে পারছি না। সংশ্লিষ্ট সূত্রে জ...