Tuesday, July 7

বাংলাদেশ

ভৈরব সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রলীগ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

ভৈরব সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রলীগ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ
নিউজ ডেস্ক || কিশোরগঞ্জের ভৈরব সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাবিহা মাহাবুব প্রভার উদ্যোগে অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে প্রতি পেকেটে ৩ কেজি চাল, ২ কেজি ময়দা,আদা কেজি ডাল,২ কেজি আলু, ১টি সাবান বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য। দরিদ্র, ঘর ছাড়া মানুষ যারা শারীরিক অক্ষম খুঁজে খুঁজে আপু সবার মাঝে বিতরণ করছে। জয় হউক তার মানবতার।রাত দিন অক্লান্তভাবে অসহায় মানুষেদের জন্য কাজ করে যাচ্ছেন। বরাবরই তিনি সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছন। নানা প্রতিকূলতায় ও সমাজের দৃষ্টান্তমূলক ভাবে কাজ করে যাচ্ছেন অসহায় মানুষের পাশে। সহযোগিতায় ছিলেন কমিটির সাথে যারা ছিল তাদের নাম হচ্ছে নাহিদ সুলতানা, সাংগঠনিক সম্পাদক। আরও ছিলেন কমিটির , আরুহী, সহ সম্পাদক, নিবার্হী সদস্য অনামিকা হাসান, স্বর্ণা মুদক রাণী প্রমুখ। ...
ঢাকার ৬০ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

ঢাকার ৬০ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

বাংলাদেশ
নিউজ ডেস্ক || বুধবার ঢাকার ৬০ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনি আখড়া নুরপুরের প্রায় ৩০০ পরিবারের ঘরের দরজায় দরজায় গিয়ে পৌছে দেয়া হয় চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সাবান আর মাস্ক। ত্রান বিতরনে উপস্থিত ছিলেন কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর তার বলিষ্ঠ ভুমিকায় প্রতিটি এলাকা আজ শৃংখলার চাদরে ঢাকা এমতাবস্থায় রাতের আধারে গোপনে সহযোগিতা করার সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে সবাইকে বাসায় থেকে নিরাপদে থাকার অনুরোধ জানান, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা ও বিস্বাস রাখার আহবান জানান, মহতি কাজের সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কদমতলি থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন চৌধুরী, আওয়ামী নেতা, গোলাম মোস্তফা হাসমত,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সমাজসেবক হাজি সেরা উদ্দিন রিপন, আবুল বাসার, মাদক নির...
অসহায় মানুষের পাশে ঢাকা দক্ষিণ যুবলীগ

অসহায় মানুষের পাশে ঢাকা দক্ষিণ যুবলীগ

বাংলাদেশ, রাজনীতি, স্বাস্থ্য
নিউজডেস্ক, সম্পাদানয়-আরজে সাইমুর রহমান: করোনা ভাইরাসে ঢাকার বিপর্যস্ত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর লক্ষে পুরান ঢাকার একশো রিক্সাচালক ও তিনশো হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ বৃহস্পতিবার ১১ টায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে সমাজের গরিব , অসহায় , অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল , ১ কেজি তেল , আলু , লবণ , মুড়ি, পিয়াজ সহ শুকনো খাবার দেওয়া হয়। আর করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস, সাবান প্রদান করা হয়। খাদ্য সামগ্রী নিতে আসা ৪২ নং ওয়ার্ডে নিজাম চা বিক্রিতা নাসির উদ্দিন সরদার রোড, কলতা বাজারের নারগিস, নবদীপ বসাক লেন ৪৩ শ্য...
কদমতলীতে নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

কদমতলীতে নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

বাংলাদেশ
নিউজ ডেস্ক || শনির আখড়ায় কদমতলী থানা, নিউক্যাসেল ও বিজয়৭১ এর যৌথ উদ্যেগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ ইনচার্জ জামাল উদ্দিন মীর নিউক্যাসেল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক  খান মোজাম্মেল হক  মিঠু, জনতাবাগ ফাড়ি ইনচার্জ শহীদ মামুন, আওয়ামীলীগ নেতা ডিএম উজ্জল আহমেদ, ৬১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ফয়সাল বাবু, বিজয় ৭১ সভাপতি ফয়সাল আহমেদ শাকিল এবং সাধারণ সম্পাদক শাহনেয়াজ ফাহাদ প্রমুখ।মাস্ক ও লিফলেট বিতরণের সময় তারা বলেন, আমাদের সমাজের অনেক বিত্তবান মানুষ আছে আছে যারা চাইলেই দেশের এ দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পারি।  সকল বিত্তবান মানুষদের আহ্বান জানাই দেশের এ সংকট নিরসনের লক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার জন্য ।আসুন ...
গোপালগঞ্জে করোনা গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

গোপালগঞ্জে করোনা গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

বাংলাদেশ
থানকুনি-পাতা চিবিয়ে খেলে নোবেল করোনা সংক্রমিত হতে পারবে না, এমন গুজবে থানকুনি-পাতা খাওয়ার হিড়িক পড়ে গোপালগঞ্জে। মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই সকাল পর্যন্ত জেলার সর্বত্র এ হিড়িক চলে। মধ্যরাতেই বিভিন্ন স্থানে মানুষজন নেমে পড়ে থানকুনি-পাতা সংগ্রহে। গোপালগঞ্জ শহরসহ জেলার সবকটি উপজেলাতেই খবর নিয়ে জানা গেছে, গুজবে সাড়া দিয়ে সাধারণ লোকজন যেখান থেকে পেরেছেন তা সংগ্রহ করেছেন এবং সকালে সূর্য ওঠার আগেই কেউ লবণ দিয়ে বা কেউ লবণ ছাড়াই থানকুনি-পাতা চিবিয়ে খেয়েছেন। সেইসঙ্গে যে যেভাবে পেরেছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও অন্যদেরকেও উৎসাহিত করেছেন এভাবে থানকুনি-পাতা খেতে। অনেক এলাকায় স্থানীয় মসজিদের মাইকেও থানকুনি পাতা খাওয়ার জন্য বলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেউ বলছেন, চরমোনাইর পীর সাহেব স্বপ্নে দেখিয়েছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস সংক্রমিত...
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয়, বাংলাদেশ
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সতর্কতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে অপ্রয়োজনীয় কাজ ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ইতোমধ্যে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে প্রক্টরিয়াল টিম কাজ করছে। আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি। ...
কোয়ারেন্টিনে ছেড়ে দোকানে আড্ডা, পাঁচ হাজার টাকা জরিমানা

কোয়ারেন্টিনে ছেড়ে দোকানে আড্ডা, পাঁচ হাজার টাকা জরিমানা

জাতীয়, বাংলাদেশ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে হোম কোয়ারেন্টিন ছেড়ে দোকানে আড্ডা দেয়ায় ফিরোজ আহমেদ (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি মালয়েশিয়া থেকে ফেরায় তিনদিন আগে হোম কোয়ারেন্টিনে দেয়া হয়েছিল।করোনাভাইরাস প্রতিরোধে সদর উপজেলা কমিটি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা, দুইজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সরেজমিন পরিদর্শন করতে সকাল থেকে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি মাঠে নামে। দিনভর তারা উপজেলার বিভিন্ন এলাকায় ১৮ জন কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির খোঁজখবর নেন।এর মধ্যে বিকেলে কোয়ারেন্টিনে থাকা ফিরোজ আহমেদকে বাড়ির পাশের বাজারে চায...
সিলেটের সকল পর্যটনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

সিলেটের সকল পর্যটনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

বাংলাদেশ
করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) থেকে এই নির্দেশনা  জারি করে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, ‘আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়েছি, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।’ সিলেট পর্যটনের জন্য বিখ্যাত। এখানে জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়া, উৎমাছড়া, বিছনাকান্দি, সাদাপাথরসহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটক ঘুরতে যান। ফলে পর্যটকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সচেতন মানুষদের মধ্যে। ...
করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু : আইইডিসিআর

করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু : আইইডিসিআর

জাতীয়, বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। নতুর করে চারজন আক্রান্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ তে দাঁড়ালো।আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।মীরজাদী সেব্রিনা জানান, ওই মৃত যুক্তরাষ্ট্রফেরত আত্মীয়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৭০ বছর। এছাড়া বার্ধক্যের কারণে আগে থেকে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।তিনি জানান, নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি,  একজন কুয়েত থেকে এসেছে। এখন পর্যন্ত ১৬ জন ...
করোনা ভাইরাসে দেশে প্রথম ১ জনের মৃত্যু : আইইডিসিআর

করোনা ভাইরাসে দেশে প্রথম ১ জনের মৃত্যু : আইইডিসিআর

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েপ্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। নতুর করে চারজন আক্রান্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ তে দাঁড়ালো।আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।মীরজাদী সেব্রিনা জানান, ওই মৃত যুক্তরাষ্ট্রফেরত আত্মীয়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৭০ বছর। এছাড়া বার্ধক্যের কারণে আগে থেকে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।তিনি জানান, নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি,  একজন কুয়েত থেকে এসেছে। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রা...