Friday, June 12

বাংলাদেশ

মানিকগঞ্জে বিদেশফেরত আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে বিদেশফেরত আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলাদেশ
গত দুই দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭৯ জন ব্যক্তিকে তাদের নিজ নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের  উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। এদের মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) ৫৯ জন এবং আজ বুধবার ২০ জন চিহ্নিত হয়েছে।আনোয়ারুল আমিন আখন্দ জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরান ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।তিনি জানান, জেলায় প্রায় ১ হাজার ২শ’ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিঙ্গাপুর ফেরত। করোনাভাইরাস প্রতিরোধে ১...
করোনা সন্দেহে ভৈরবে বিদেশ ফেরত ৩৪ জন কোয়ারেন্টাইনে

করোনা সন্দেহে ভৈরবে বিদেশ ফেরত ৩৪ জন কোয়ারেন্টাইনে

জাতীয়, বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে গেল ৩ দিনে মোট ৩৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং দু’জন নারী রয়েছে। তাছাড়া এদের অধিকাংশ ইতালি থেকে দেশে ফিরেছেন। তাই, এসব বিদেশ ফেরত প্রবাসীদের পৌর ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে অবস্থানের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে। বিশেষ করে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নব-নির্মিত ট্রমা হাসপাতালে ৫০ শয্যার একটি আইসোলেশন সেটার প্রস্তুত করেছেন। করোনাভাইরাসের ঝুঁকি আছে, এমন লোকজনকে রাত থেকে আইসোলেশন ইউনিটে রাখার চিন্তা করছে প্রতিরোধ কমিটি। জানা গেছে, ভৈরবে গেল সোমবার থেকে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা শুরু হয় । ফল...
রূপনগরে অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালীদের হাত: ফখরুল

রূপনগরে অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালীদের হাত: ফখরুল

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।মির্জা ফখরুল বলেন, আমরা এই রূপনগরে বার বার দেখছি অগ্নিকাণ্ড হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে আগে আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং বা প্লট নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত নিরপেক্ষ হতে হবে। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত যাতে না হয়, সেজন্য নিরপেক্ষ তদন্ত হতে হবে।তিনি বলেন, একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ণ প্র্রকল্প গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যা...
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রথমদিন ভোট দিয়েছেন ৩০৩১ আইনজীবী

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে প্রথমদিন ভোট দিয়েছেন ৩০৩১ আইনজীবী

আইন ও আদালত, জাতীয়, বাংলাদেশ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনের প্রথম দিনে ভোট দিয়েছেন তিন হাজার ৩১ আইনজীবী। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (১১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে গণনা করা হবে। সুপ্রিম কোর্ট বারের প্রধান নির্বাচন কমিশনার এ এফ হাসান আরিফ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে।নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন, সভাপতি পদে এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনা...
জয়পুরহাটে মাটি চাপা পড়ে ২ শ্রমিক নিহত

জয়পুরহাটে মাটি চাপা পড়ে ২ শ্রমিক নিহত

জাতীয়, বাংলাদেশ
জয়পুরহাট সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাটি চাপা পরে দুই ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)। অন্যদিকে, আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মন্সুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫)। জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের খনন করা মাটি স্তূপ করে রাখা হ...
করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে: কাদের

করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে: কাদের

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে সরকারের প্রস্তুতি আছে বলেই মুজিববর্ষের অনুষ্ঠান কাঁটছাট করা হয়েছে। করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে। করোনা নিয়ে এই মুহূর্তে বিএনপিকে রাজনীতি না করার অনুরোধ জানাই।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার (১১ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে এক যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী কর্মসূচির পুনর্বিন্যাস ও সমসাময়িক ইস্যুতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য ও দুই সিটি মেয়রদের সাথে এক যৌথসভা আহ্বান করা হয়।কাদের বলেন, মুজিববর্ষের মতো এরকম আয়োজন স্থগিত না করে পুনর্বিন্যাস করা হয়েছে। তার সরকারের সবচেয়ে বেশি আন্তরিকতা সদিচ্ছার প্রমাণ এটাই। সরকারের সদিচ্ছা, আন্তরিকতায় যারা ঘাটতি খোঁজে, যারা সরকারের প্...
এখনই ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হতে হাইকোর্টের নির্দেশ

এখনই ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হতে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
ডেঙ্গু প্রতিরোধে এখনই ঢাকার দুই সিটি করপোরেশনকে সতর্ক হতে বলেছেন হাইকোর্ট। মশা নিধনে যা যা করা দরকার তাই করেন। আদালত বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত।  যদি ঢাকায় কোনোভাবে করোনার সাথে ডেঙ্গুর প্রার্দুভাব শুরু হয়। তখন মানুষের শেষ জায়গাটিও থাকবে না।আজ বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, বিএসটিআই এর পক্ষে ছিলেন সরকার এম আর হাসান মামুন।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ঢাকার বায়ু দুষণ মামলায়...
মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৬

মির্জাপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৬

বাংলাদেশ
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি ড্রাম ট্রাক যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাবা-মাসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), রেনু বেগম ( ২৬), হাফিজ উদ্দিন (৬০) ও জাকির হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর দিক থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মাটিভর্তি দ্রুত গতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে না পেরে পিছন দিক থেকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমরে-মুচরে যায়। এছাড়াও সিএনজি উল্টে দু...
বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ
টাঙ্গাইলে ধার্যকৃত দামের চেয়ে বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় মস‌জিদ রোড ও ক্যাপসুল মা‌র্কে‌টে চার ব্যবসায়ী‌কে ১৯ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে এ জ‌রিমানা ক‌রেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন- মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমান ও তপন। তাদেরকে যথাক্রমে পাঁচ হাজার ও চার হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ক্যাপসুল মাকের্টের ব্যবসায়ী রুবেলকে পাঁচ হাজার টাকা ও গণেশকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা জানান, বর্তমানে করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্কের দাম ভবিষতে নি...
খালেদা জিয়াকে জীবিত অবস্থায় নিতে পারব কি না সেটাই শঙ্কা : স্বজন

খালেদা জিয়াকে জীবিত অবস্থায় নিতে পারব কি না সেটাই শঙ্কা : স্বজন

বাংলাদেশ, রাজনীতি
খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, এখন যে অবস্থা, সরকারকে বলবো মানবিক কারণে হলেও তাকে মুক্তি দিন।আজ শনিবার (৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগে শনিবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যান তার স্বজনরা। প্রায় দেড় ঘণ্টা তারা খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বেরিয়ে আসেন তারা।খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামিম ইস্কান্দার ও ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্র...