Tuesday, July 7

বাংলাদেশ

বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ
টাঙ্গাইলে ধার্যকৃত দামের চেয়ে বে‌শি দামে মাস্ক বি‌ক্রি করায় মস‌জিদ রোড ও ক্যাপসুল মা‌র্কে‌টে চার ব্যবসায়ী‌কে ১৯ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে এ জ‌রিমানা ক‌রেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন- মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমান ও তপন। তাদেরকে যথাক্রমে পাঁচ হাজার ও চার হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ক্যাপসুল মাকের্টের ব্যবসায়ী রুবেলকে পাঁচ হাজার টাকা ও গণেশকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা জানান, বর্তমানে করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্কের দাম ভবিষতে নি...
খালেদা জিয়াকে জীবিত অবস্থায় নিতে পারব কি না সেটাই শঙ্কা : স্বজন

খালেদা জিয়াকে জীবিত অবস্থায় নিতে পারব কি না সেটাই শঙ্কা : স্বজন

বাংলাদেশ, রাজনীতি
খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, এখন যে অবস্থা, সরকারকে বলবো মানবিক কারণে হলেও তাকে মুক্তি দিন।আজ শনিবার (৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগে শনিবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যান তার স্বজনরা। প্রায় দেড় ঘণ্টা তারা খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বেরিয়ে আসেন তারা।খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামিম ইস্কান্দার ও ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্র...
টি-টোয়েন্টিতেও জয় দিয়ে শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টিতেও জয় দিয়ে শুরু বাংলাদেশের

খেলা, বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে মাথা তুলে দাঁড়াতেই পারছে না জিম্বাবুয়ে। হোক টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনোটিতেই না। ঢাকায় একমাত্র টেস্টে ১০৬ ও ইনিংস ব্যবধানে হারের পর সিলেটে ওয়ানডেতে হেরেছে ৩-০ ব্যবধানে।দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও ঢাকায় ফিরেছে দুই দল। আজ ছিল সিরিজের প্রথম ম্যাচ।সন্ধ্যায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক শন উইলিয়ামস।ব্যাট করতে নেমে লিটন-তামিমের ওপেনিং জুটির রেকর্ড আর সৌম্য সরকারের ঝড়ো অর্ধশতকে দুইশ রান তোলে স্বাগতিক দল।২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম-লিটনের ৭৪ রানের জুটিটাই এতদিন ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আজ সেটি ভাঙলেন সেই তামিম-লিটনই। ১০ ওভার দুই বলের মাথায় তামিমের ৪১ (৩৩) রানে বিদায়ে জুটি ভাঙে ৯২ রানে। লিটন দাস খেলেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারে তৃতীয় অর্ধশতক।এরপর সৌম্...
চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এসব দেশের বিশেষ অঞ্চল (যেখানে বেশি আক্রান্ত) থেকে আগত দেশি-বিদেশি নাগরিকদের এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (৯ মার্চ) বিকেলে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। গতকাল রোববার (৮ মার্চ) সরকারের আইইডিসিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। তৃতীয়জন এদেরই মাধ্যমে সংক্রমিত হয়েছেন।করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয়...
রাজধানীর ৫ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

রাজধানীর ৫ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে দেশের কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।হাসপাতালগুলো হলো- মুগদা জেনারেল হাসপাতাল (মুগদা), কুয়েত মৈত্রী হাসপাতাল (উত্তরা), মহানগর জেনারেল হাসপাতাল (নয়াবাজার), সংক্রামক ব্যাধি হাসপাতাল (মহাখালী) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (কুর্মিটোলা)। হাসপাতালগুলোতে সোমবার (৯ মার্চ) থেকে করোনার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসা কাজে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও রোগ প্রতিরোধী পোশাক।করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।এছাড়া ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে।...
খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কোনো হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কোনো হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাত নেই। তার মুক্তি একমাত্র বিচার বিভাগ দিতে পারে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সোমবার দুপুরে হজ বুথ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশের সমসাময়িক বিষয় করোনা নিয়ে তিনি জানান করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সরকারের প্রতিটি সেক্টর করোনা নিয়ে প্রস্তুত রয়েছেন।খালেদা জিয়ার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ ২০২০ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিচার বিভাগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির ...
মাস্ক পরলে বাড়ে করোনার ঝুঁকি, দাবি মার্কিন বিশেষজ্ঞদের

মাস্ক পরলে বাড়ে করোনার ঝুঁকি, দাবি মার্কিন বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক, বাংলাদেশ, স্বাস্থ্য
বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ায় করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সবাই মাস্ক কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরলে সংক্রমণ থেকে বাঁচার চেয়ে সংক্রমিত হওয়ারই আশঙ্কা বেশি। আপাতত করোনাভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় হাত ধোঁয়াসহ বিভিন্ন পদক্ষেপেরই পরমার্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। খবর টাইম ম্যাগাজিনের। করোনাভাইরাসের সংক্রমণ ঘটার পর থেকেই বিভিন্ন দেশে মাস্কের সংকট দেখা দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সুপার মার্কেটগুলোতে মাস্ক নেই, এমন প্ল্যাকার্ড দেখা গেছে। তবে মাস্ক কী আসলে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে? যুক্তরাষ্ট্রের ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের মেডিসিনের অধ্যাপক ডা. উইলিয়াম স্ক্যাফনার বলেছেন, সহজাতভাবেই...
মুজিববর্ষে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত, আসছেন না বিদেশি অতিথিরা!

মুজিববর্ষে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত, আসছেন না বিদেশি অতিথিরা!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি, স্বাস্থ্য
মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়েছে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিন জনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে। এ কারণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।রোববার (৮ মার্চ) রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই তথ্য জানান।কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যঝুঁকির বিষয় চিন্তা করেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ছোট পরিসরে করা যাবে। আর প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান স্থগিত থাকায় আপাতত কোনও বিদেশিও আসবেন না।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যেস...
মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বাংলাদেশ
মানিকগঞ্জে ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বরুন্ডী তাজবিদুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে। আহত ছাত্র মো. লাজিম মোল্লা (১২) বর্তমানে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে মানিকগঞ্জ সদর উপজেলার সর্বানন্দপুর গ্রামের দুবাই প্রবাসীর ছেলে।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বদরুল আলম জানান, ওই শিশু তার শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে বিকেল তিনটার দিকে হাসপাতালে আসে। তার শারীরিক অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই শিশুটি সুস্থ হয়ে উঠবে।আহত ওই ছাত্র জানায়, সে স্থানীয় বরুন্ডী সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে। ছেলেবেলা থেকে তার আরবি নিয়ে পড়ার শখ থাকায় সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি না হয়ে জানুয়ারি মাসের ৩ তারিখে ভর্তি হয় ওই আবাসিক মাদরাসায়। সে...
করোনাভাইরাস গোপন রাখার চেষ্টা করেছিল সরকার: ফখরুল

করোনাভাইরাস গোপন রাখার চেষ্টা করেছিল সরকার: ফখরুল

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
করোনাভাইরাস গোপন রাখার চেষ্টা করেছিল সরকার, বিদেশি অতিথিদের মুজিববর্ষে আসতে অপারগতার পর তা প্রকাশ করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার দুপুরে তিনি একথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ এবং ‘মূল্যবোধ: অবক্ষয়ের খণ্ডচিত্র’ শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচনের ঘোষণা করা হয়। ফখরুল বলেন, আমার ধারণা তারা পুরোপুরি জিনিসটাকে গোপন করার চেষ্টা করেছেন। এ ব্যাধিটি বাংলাদেশে অনেক আগেই এসেছে বলে অনেকের ধারণা। এই ধারণাগুলো সত্যিকার অর্থে এখন প্রকাশিত হতে যাচ্ছে।তিনি আরও বলেন, এই বিষয়ে সরকারের যথাযোগ্য ব্যবস্থা নেওয়া দরকার। সেই ব্যবস্থাগুলো এখনও নেওয়া হয়নি। অবিলম্বে সমস্ত এয়ারপোর্টগুলোতে, নৌবন্দর, স্থলবন্দরগুলোতে যথেষ্ট পরিমাণ থার্মাল স্ক্যানা...