Sunday, July 5

বাংলাদেশ

স্কুল না বাজার?

স্কুল না বাজার?

বাংলাদেশ
‘ভাবী দেখেন, বিছানার চাদরটা কতো সুন্দর। দামও বেশ কম। কিনবেন নাকি? আমি নিচ্ছি।’ পাশেই একজন হকার হাঁক দিয়ে বলে উঠছেন, ‘যা নিবেন ১০০ টাকা, বাইচ্ছা লন ১০০ টাকা, দেইখ্যা লন ১০০ টাকা।’ অন্য পাশে মেয়েদের পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন রাসেল। তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলে উঠলেন-‘রঙিন রঙিন পোশাক। কমদামে লয়ে যান।’ এটা কোনও বাজারের দৃশ্য নয়। রাজধানীর বেইলী রোডের ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের দুই, তিন ও চার নম্বর গেটের সামনের দৃশ্য এটি। এখানে স্কুল চলাকালীন রীতিমতো ভ্রাম্যমাণ বাজারে পরিণত হয়। এ সময় এই সড়কে চলাচলে বেগ পেতে হয় পথচারীদের। এমনকি যানজটের কারণে এই সড়কে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়। এটা যেন দেখার কেউ নেই। ভ্যানে করে হাঁড়ি-পাতিলের পসরা সাজিয়ে বসেছেন রুবেল। তিনি আরটিভি অনলাইনকে বলেন- ‘প্রতিদিন সকালবেলা এখানে পসরা সাজিয়ে বসি। এখানে বেচাকেনা ভালো হয়। বাচ্চ...
সাতক্ষীরায় পুলিশি অভিযানে আটক ৫৪

সাতক্ষীরায় পুলিশি অভিযানে আটক ৫৪

বাংলাদেশ
সাতক্ষীরায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে মাদক মামলার ১২ আসামিসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজাসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১০, কলারোয়া থানা থেকে ৬, তালা থানা থেকে ৪, কালিগঞ্জ থানা থেকে ১১, শ্যামনগর থানা থেকে ৬, আশাশুনি থানা থেকে ৬, দেবহাটা থানা থেকে ৭ ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।...
পানামা পেপার্স: দুদকের মুখোমুখি ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ

পানামা পেপার্স: দুদকের মুখোমুখি ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ

বাংলাদেশ
পানামা পেপার্সে নাম আসা বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাকে মুদ্রা পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল ৯টায় তিনি দুদক প্রধান কার্যালয়ে এলে আধা ঘণ্টা পর কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এদিন আরও একই গ্রুপের আরও তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন কোম্পানির তিন পরিচালক খোন্দকার মঈনুল আহসান শামীম, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদ। গত ৮ জুলাই দুদকের অনুসন্ধান কর্মকর্তা আখতার হামিদ ভূঞার স্বাক্ষরে এই চার জনের পাশাপাশি প্যারাডাইস পেপার্সে নাম আসা তিন ব্যবসায়ীকে তলব করে আলাদা নোটিস পাঠানো হয়। প্যারাডাইস পেপার্সে নাম আসা তিনজন হলেন- ডব্লিউএমভি লিমিটেডের এরিক জোহান অ্যান্ডারস উইলসন, ইন্ট্রেপিড গ্রুপের ফারহান আকিবুর রহমান ও সেলকন শিপিং কোম্পানি মাহতাবা রহমান। ২০১৬ স...
নাম বদলে সৌদিতে হাজি পাঠাচ্ছে কালো তালিকাভুক্ত হজ এজেন্সি!

নাম বদলে সৌদিতে হাজি পাঠাচ্ছে কালো তালিকাভুক্ত হজ এজেন্সি!

বাংলাদেশ
খানজাহান আলী হজ ট্যুর ও ট্রাভেলস সরকারের কালো তালিকাভুক্ত হজ এজেন্সি। কিন্তু নাম বদল করে কোম্পানিটি সৌদি আরবে হাজি পাঠাচ্ছে। তারা এখন আল-মদিনা ট্রাভেলস-এর নাম দখল করেছে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর ফকিরাপুলের হজ এজেন্সিগুলোতে অভিযান চালিয়ে এ তথ্য উদঘাটন করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হজ এজেন্সিগুলো হজযাত্রীদের প্রতারণা এবং দুর্নীতি ও মানব পাচার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর ফকিরাপুলের হজ এজেন্সিসমূহে অভিযান চালিয়েছে। উপপরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশসহ ৯ সদস্যের দুদক টিম রোববার রাজধানীর ফকিরাপুলে কয়েকটি হজ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায়। এ নিয়ে দুদক হজ এজেন্সির দুর্নীতি প্রতিরোধে চতুর্থ দফা অভিযান চা...
মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাংলাদেশ
রাজধানীর মহাখালীতে কাজী রাশেদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে মরদেহটি বনানী থানা পুলিশ উদ্ধার করে। নিহত রাশেদ বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা। বনানী মডেল থানার ওসি ফরমান আলী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাখালীর আমতলীতে ভোরের দিকে জলখাবার হোটেলের পেছনে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ স্থানীয় এক যুবলীগ নেতার সঙ্গে ঘোরাফেরা করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে রাশেদ সবার বড়।...
মিলন এখন ডক্টরেট

মিলন এখন ডক্টরেট

বাংলাদেশ
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার গবেষণার বিষয় ছিল, ‘মানবিক মূলধন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন : বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ভূমিকা’। তিনি কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. আবদুল রশিদ মতিনের তত্ত্বাবধানে গবেষণারত ছিলেন। তাঁর পিএইচডি মৌখিক পরীক্ষায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি মালয়ের অধ্যাপক ড. মো. ইউসুফ আলী। যুক্তরাষ্ট্রের নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এল ফাতিহ আবদুল্লাহ আবদেস-সালাম ছিলেন তাঁর পরীক্ষক। বিএনপির এই নেতার বিরুদ্ধে বাংলাদেশে শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর ম...
ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে মেরেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা মারধর করেছেন তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি ভুক্তভোগীদের। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও তার বান্ধবী লীনাকে মারধর করা হয়। মারধরকারীরা প্রথমে পরিচয়পত্র দেখাতে বলেন। ঢাবির পরিচয়পত্র দেখানোর পরও মারের হাত থেকে বাঁচতে পারেননি ভুক্তভোগীরা। লীনা বলেন, বিনা কারণে প্রথম বর্ষের ছাত্ররা আমাদের মারল। কেন মারল, নিজের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়? মারধরকারীরা সূর্যসেন হলে থাকেন। হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাকসুদ কামাল বলেন, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুসারে আমরা ন্যায্য বিচার করব। ভবিষ্যতে যেন ঢাবি ক্যাম্পা...
নিজ বাড়িতে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম

নিজ বাড়িতে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনির পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও মেয়রের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল বেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের জানালা ভেঙে মেয়রকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে মেয়র এনায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলা...
বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- দেখতে বললেন গভর্নর

বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- দেখতে বললেন গভর্নর

বাংলাদেশ
দেশে পণ্য অামদানির নামে বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- সে বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে খতিয়ে দেখতে এবং সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের উদ্দেশে তিনি বলেন, গত অর্থবছরে রপ্তানির তুলনায় আমদানি বেড়েছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।আমাদের খেয়াল রাখতে হবে এর মাধ্যমে যেন বিদেশে টাকা পাচার না হয়। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিবোধ বিষয়ক কনফারেন্সে গভর্নর এসব কথা বলেন। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে এ কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ফাইন্সান্সিয়ার ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ)। মোবাইল ব্যাংকিংয়ে অপব্যবহার যেন না হয় সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন গভর্নর। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিত দিয়ে ফজলে কবির বলেন, সুশাসন নিশ্চিতকরণে লক্ষ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।সঠ...
এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরীদলের সঙ্গে নৌবাহিনীর ১০ সদস্যও কাজ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঢাকার মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও লক্ষ্মীবাজার এলাকার সানজিদা বিনতে তানভির প্রাপ্তি (২১)। এরা দুজনেই নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মোবাইল ফোনে সেলফ...