উত্তাল সমুদ্রে ডুবে গেছে দুই জাহাজ, ২৮ নাবিক উদ্ধার
নিম্নচাপে সৃষ্ট উত্তাল সাগরের ঝড়ো বাতাসে সৃষ্ট তীব্র ঢেউয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্টের কাঁচামালবাহী দুইটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এ সময় দুই জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ১২ জুন সোমবার বেলা ১১টার দিকে জালিয়াপাড়া তীরবর্তী গভীর সমুদ্রে ‘হাজী কায়েস’ এবং দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিয়ারি উপকূলের দিকে গভীর সমুদ্রে ‘অলিম্পিক-টু’ নামের জাহাজ দুইটি ডুবে যায়।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম জানান, ‘হাজী কায়েস’ নামের জাহাজটি বহির্নোঙ্গর থেকে এক হাজার ৭০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে তীরের দিকে আসার পথে সাগরে ডুবে যায়। এ লাইটারেজটির মালিক মদিনা গ্রুপ।
অন্যদিকে ভাটিয়ারি তীরবর্তী গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় ‘অলিম্পিক-টু’ নামের জাহাজটি ডুবে যায় বলে জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম।
তিনি বলেন, প্রচ...









