Thursday, July 2

বিনোদন

হৃতিকের প্রেমে পড়েছিলেন ইয়ামি

হৃতিকের প্রেমে পড়েছিলেন ইয়ামি

বিনোদন
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিনি যে ছবিগুলোতেই অভিনয় করেছেন তার মাধ্যমে প্রশংসিত হয়েছেন ইয়ামি গৌতম। পেয়ে গেছেন সুঅভিনেত্রীর তকমা। তবে কদিন আগেই মুক্তিপ্রাপ্ত ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয়ের সুযোগ হয় তার। এর আগে তেমন কোন বড় তারকার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা হয়নি তার। তবে ‘কাবিল’ এর মাধ্যমে এরই মধ্যে হৃতিকের পাশাপাশি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন ইয়ামি। অন্ধ একজন তরুণীর চরিত্রে এ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউডের বড় বড় তারকারাও। ‘কাবিল‘ এর পর বর্তমানে ‘সরকার-৩’ ছবির কাজ করছেন। এ ছবিতে অমিতাভ বচ্চনের মতো বড় তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি। তবে সম্প্রতি টুইটারে নতুন তথ্য দিলেন ইয়ামি। ‘কাবিল’ ছবির শুটিংয়ের এক পর্যায়ে নাকি হৃতিকের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে তার এই বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে গেছে। টুইটারে তিনি লিখেন, হৃতিক আমার অনেক পছন্দের একজন অভ...
খুব শীঘ্রই  আসছে অস্তিত্ব-২

খুব শীঘ্রই আসছে অস্তিত্ব-২

বিনোদন
সব কিছুর অবসান ঘটিয়ে আবার অনন্য মামুন টিমের আলোচিত সিনেমা অস্তিত্ব এর সিকুয়্যাল অস্তিত্ব-২, অটিজম নির্ভর এই চলচ্চিত্রে এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ্র ও নুসরাত ইমরোজ তিশা, তাঁরই ধারাবাহিকতায় চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে অস্তিত্ব-২ এর ঘোষনা দিলেন, আর এবার এই স্বনাম ধন্য চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লেখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে তারই প্রধান সহকারি ওসমান মিরাজ-কে, প্রথম থেকেই এই ওসমান মিরাজ ই হাটি হাটি পা পা করে একটা শক্ত হাতে অনন্য মামুন টিমকে এগিয়ে নিয়েছেন। ওসমান মিরাজের সাথে কথা বলে জানা যায়, আগে কিছু নাটক রচনা করলেও এবারই প্রথম তিনি কোন পূর্ণাঙ্গ চলচ্চিত্র রচনা করার সুযোগ পেয়েছি আর এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি পরিচালক অনন্য মামুন ভাইকে অভিনন্দন ও আমার অনেক ভালবাসা রইল। অন্যদিকে পরিচালক অনন্য মামুন জানান, মিরাজ আমার সাথে সেই শুরু থেকেই কাজ করছে। তার দক্ষতা দেখেই আমার কাছে...
জুয়েলের সুরে পড়শী

জুয়েলের সুরে পড়শী

বিনোদন
সম্প্রতি প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর নতুন গান ‘রাস্তা’। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। এর আগে জুয়েলের সুরে কয়েকটি গান গেয়েছেন পড়শী। সে গানগুলো ভালো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় এ গানটি প্রকাশ হলো। এ বিষয়ে জুয়েল মোর্শেদ বলেন, আমি এ গানটি নিয়ে খুবই আশাবাদী। বরাবরের মতো পড়শী অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। পড়শী বলেন, একেবারে অন্যরকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি, শ্রোতারাও এনজয় করবেন। চলতি সপ্তাহে ধ্রুব মিউজিকের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে অফিসিয়াল ভিডিও।...
ভিন্নরূপে হৃদয়

ভিন্নরূপে হৃদয়

বিনোদন
এতদিন প্রতিটি গানের ভিডিওতে স্টাইলিস্ট ও রাফ অ্যান্ড টাফ হৃদয় খানকে আবিষ্কার করা গেছে। নিজের প্রতিটি গানের ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন এ মিউজিক সেনসেশন। তবে এবার একেবারেই ভিন্নরূপে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। আর সেটা হচ্ছে ৭০ দশকের লুকে। এমন ঘোষণা একটি ছবিসহ নিজেই ফেসবুক পেজে সম্প্রতি দিয়েছেন হৃদয়। পরিপাটি চুল, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে পুরনো গিটার, বেলবটম প্যান্ট আর ফুলের ছাপ দেয়া নীল চাপা শার্ট- এমন রূপেই ছবিটিতে হৃদয়কে আবিষ্কার করা গেছে। ঠিক যেন সত্তরের দশকের স্থিরচিত্র। সঙ্গে রয়েছেন তার সংগীতের কয়েকজন বন্ধু। এরা হলেন বাদ্যশিল্পী ফয়সাল, রিয়াদ ও টিংকু। তারাও সত্তর দশকের সাজে সেজেছেন। হৃদয় খানের নতুন মিউজিক ভিডিওতে এমন বেশভুষায় সবাইকে আবিষ্কার করা যাবে। গানটির নাম ‘জানি না বুঝি না’। হৃদয়ের অপ্রকাশিত নতুন একক ‘মেয়ে’ অ্যালবামের গান এটি। এর গানগুলো সিঙ্গেল আকারেই প্রকাশ করা হবে। ইতি...
অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

বিনোদন
নাটক এবং সিনেমা দুই মাধ্যমেই বিচরণ থাকলেও এই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষের পুরো ভাবনা ঘিরে রয়েছে বড় পর্দা। কারণ আজই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এ ছবিতে অপর্ণার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এছাড়া টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বুধবার সন্ধ্যায় ‘ভুবন মাঝির’ প্রিমিয়ার হয়ে গেল। নতুন এ চলচ্চিত্র প্রসঙ্গে অপর্ণা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে নিয়মিত চলচ্চিত্র হচ্ছে, এটা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় প্রচারের অভাবে মুক্তিযুদ্ধের ছবিগুলো পিছিয়ে থাকছে। এমন চিন্তা থেকেই তরুণদের কাছে যাচ্ছি আমরা। আমরা চাই তারা হলে এসে ছবিটি দেখে আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানুক। এরই মধ্যে ‘ভুবন মাঝি’র প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চাল...
এক মঞ্চে বিবার-সানি লিওন

এক মঞ্চে বিবার-সানি লিওন

বিনোদন
আগামী ১০ই  মে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার। তাতে তার সঙ্গে থাকছেন বলিউডের অনেক তারকার। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, সেসব তারকার তালিকায় রয়েছেন সানি লিওনও। বিবার গাইবেন। আর সানি তার গানের সঙ্গে নাচের পারফরম করবেন। এ প্রসঙ্গে কনসার্ট আয়োজকের একটি সূত্র জানায়, হাতেগোনা কয়েকজন তারকার মধ্যে সানি লিওন কনসার্টে পারফরম করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তবে ভারতীয় কোনো মঞ্চে বিবারের সঙ্গে পারফরম করার বিষয়টি অনেকেই বেশ চমকপ্রদ ব্যাপার বলেই মনে করছেন।...
ঢাকায় আসবেন শ্রেয়া ঘোষাল

ঢাকায় আসবেন শ্রেয়া ঘোষাল

বিনোদন
রায়হান কবিরঃ  ২০১৫ সালের জুন মাসে গান শোনাতে এসেছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আবার তার পরিবেশনা উপভোগ করতে পারবেন ঢাকার ভক্তরা। ৩১ মার্চ ঢাকায় আসছেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। অক্টোপি লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর মিলন কুমার বিশ্বাস জানান, শ্রেয়ার পাশাপাশি এই আসরে গান করবেন বাংলাদেশের পিন্টু ঘোষ, মিফতাহ জামান, আনিকা প্রমুখ। এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান ও মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, কনসার্টের টিকেট পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাবাব, ফ্লোর সিক্স, ধানমন্ডির ক্যাফে দরবার,হাতিরঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে। এ ছাড়া সহজ ডটকম, টিকিট চাই ডটকম ও হ্যালো ইভেন্টস ডটকমেও টিকিট পাওয়া যাবে। স...
আলিয়াকে খুন করা হবে, হুমকি মহেশ ভাটকে

আলিয়াকে খুন করা হবে, হুমকি মহেশ ভাটকে

বিনোদন
রায়হান কবিরঃ ৫০ লাখ টাকা না দেওয়া হলে খুন করা হবে তার স্ত্রী সোনি রাজদানকে। একইসঙ্গে রেহাই পাবে না তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটও। সম্প্রতি এমন একটি হুমকি ফোন আসে প্রযোজক-পরিচালক মহেশ ভাটের কাছে। মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তার কাছে হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে গ্যাং লিডার হিসেবে পরিচয় দিয়ে ওই টাকা দাবি করেন। জিনিউজ এক খবরে জানায়, লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও বলা হয় তাকে। এ বিষয়ে গতকাল বুধবার রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন প্রযোজক-পরিচালক। এদিকে বিষয়টি তদন্তের জন্য মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ...
সম্ভাবনাময়ী তরুণ মডেল তনু’র স্বপ্ন

সম্ভাবনাময়ী তরুণ মডেল তনু’র স্বপ্ন

বিনোদন, লাইফস্টাইল
স্বদেশকন্ঠ.কম: মানুষ স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখতে কারো কোন মানা নেই। কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করাই কষ্টকর। অনেকেই অনেক স্বপ্ন দেখেন কিন্তু তা বাস্তব রূপে পরিণত করতে পারে না। আবার অনেকেই নিজের একান্ত প্রচেষ্টা, কাজের প্রতি ভালবাসা, সৃজনশীলতার মাধ্যমে স্বপ্ন পূরণে জয়ী হন। আজ এমনই একজন স্বপ্নময়ী মডেল এর কথা শুনব। হ্যা সেই স্বপ্নময়ী নারীটি হচ্ছে তরুণ মডেল তনু এনাম। যার স্বপ্ন একজন দক্ষ অভিনেত্রী ও মডেল হিসেবে নিজেকে সবার কাছে উপস্থাপন করা। যার শুরুটা হয় দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলো’র নকশা ও অধূনা’তে বিশেষ ফিচারে কাজ দিয়ে। এছাড়াও ভাসাবি ম্যাগাজিন, লুক এট মি ম্যাগাজিনসহ  বিভিন্ন ফ্যাশন হাউজ এর শুট কাজ করেছেন। সম্প্রতি  জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন মাহমুদের নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল তনু এনাম। গানটির কথা ও সুর কন্ঠশিল্পী মিলন মাহমুদ নিজেই...
আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমদাদ সুমনের ‘সিডি চয়েস মিউজিক’

আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমদাদ সুমনের ‘সিডি চয়েস মিউজিক’

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম:   আগামী মার্চের শুরুতে ‘সিডি চয়েস মিউজিক’ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হতে যাচ্ছে। ‘সিডি চয়েস মিউজিক’ নামে এই প্রতিষ্ঠানটি নিয়ে আসছেন সংগীতপ্রেমী মানুষ এমদাদ সুমন। যার হাত ধরে সঙ্গীতাজ্ঞনের অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন। মিউজিক ইন্ড্রাসট্রিতে শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সেতু বন্ধন হিসেবে  ডিজিটাল মিউজিকের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে সঙ্গীতভুবনে পদার্পন করতে যাচ্ছে নতুন একটি মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্পর্কে এমদাদ সুমন বলেন, আমি সংগীতের মানুষ, সংগীতকে ভালোবাসি বলেই সঙ্গীতাজ্ঞনে পা দিয়েছি। মাঝখানে খানিক বিরতির পর আবারো সঙ্গীতাজ্ঞনে নতুন ভাবে হাজির হচ্ছি কিছু নতুন পরিকল্পনা নিয়ে। যেখানে নবীন-প্রবীন সবাই ভালোবাসা ও আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ পাবে। শিল্পীরা যাতে তাদের ন্যায্য পাওনাটুকু ব...