Wednesday, August 12

বিনোদন

লিপু খন্দকারের পরিচালনায় ন্যান্সি ও এস.এ শাওনের গানের মিউজিক ভিডিও

লিপু খন্দকারের পরিচালনায় ন্যান্সি ও এস.এ শাওনের গানের মিউজিক ভিডিও

বিনোদন
বিনোদন প্রতিবেদক,স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- সাইমুর রহমানঃ শুক্রবার সকালে ইউটিউবের ‘ইনডেক্স মিডিয়া টিভি’ চ্যানেলে রিলিজ করা হয়েছে এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি ও এস এ শাওনের ‘একবার নয়, বার বার বলি’ গানের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন ইফতেখার আলম সুজা। সুর করেছেন- এস.এ শাওন। মিউজিক করেছেন পার্থ মজুমদার। মিউজিক ভিডিওর গানের মডেল হয়েছেন এ সময়ের আলোচিত মডেল অভিনেত্রী সিমি সিমরান ও জনি তালুকদার। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যপরিচালক ও সাংবাদিক লিপু খন্দকার। কোরিওগ্রাফার ছিলেন সোহেল রানা। ডিওপি করেছেন এমএইচ লিটন। ন্যান্সি ও এসএ শাওনের গানের মিউজিক ভিডিওর প্রযোজনা করেছেন উদীয়মান প্রযোজক জয়নাল আবেদীন। মিউজিক ভিডিওটি সম্পর্কে স্বদেশ কন্ঠকে লিপু খন্দকার জানান, এ সময়ের চাহিদা মতো এই ভিডিওটি আমি নির্মাণ করেছি। কোনো কিছুই কমতি রাখিনি। আমি আমার মনের মতো করেই ঢাকাসহ বিভিন্ন লো...
নাটক-বিজ্ঞাপন-মিউজিক ফিল্মে ব্যস্ত মডেল অভিনেত্রী রাইয়া রাকা

নাটক-বিজ্ঞাপন-মিউজিক ফিল্মে ব্যস্ত মডেল অভিনেত্রী রাইয়া রাকা

বিনোদন
বিনোদন ডেস্ক, স্বদেশ.কন্ঠ: মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। তাই তারুণ্য স্বপ্ন দেখে। দেখে বিশেষ কিছু করার। স্মরণীয় কিছু তাদের কেউ কেউ সৃষ্টিশীল কাজের মধ্যে ইতোমধ্যেই বেশ পরিচিত। আবার কেউ কেউ পরিচিতি লাভের পথে। তবে সবকিছু ছাপিয়ে তাদের স্বপ্নটাকেই বড় করে দেখতে হবে।সাম্প্রতিক সময়ে মিডিয়াতে যে কয়েকজন তরুন মডেল ও অভিনেত্রী নাটক, বিজ্ঞাপন ও মিউজিক্যাল ফিল্ম এ  ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের মধ্যে রাইয়া রাকা। ব্যস্ত এই অভিনয় শিল্পী অভিনয় করছেন মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় “অবজেকশন বস” নাটক এ। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এশিয়ান টিভিতে রাত ৮টায় প্রচারিত। এছাড়াও ডায়েল রহমান এর সিরাজউদুল্লাহ, ইমন তালুকদারের আদর নাটক  এ। পাশাপাশি চ্যানেল আইয়ের নৃত্যু অনুষ্ঠান ও মডেলিং ও ফটোশুটে অনেক ব্যস্ত রাকা। আর্টজেন ও লন্ঠন শো রুমের ফ্যাশন শুট এবং মিউজিক ফিল্ম করেছেন ৩টি। তার মধ্যে সেজাত খানে ২টি আর জান্ন...
মডেল কোয়েনা চৌধুরী অনন্য ‘র ব্যস্ততা

মডেল কোয়েনা চৌধুরী অনন্য ‘র ব্যস্ততা

বিনোদন
ফ্যাশন দুনিয়ায় প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ফ্যাশন মডেল কোয়েনা চৌধুরী অনন্যা। অনেক ফ্যাশন শো-সহ কাজ করেছেন বিজ্ঞাপনে। দেশ এবং দেশের বাইরে মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’-এও ছিলেন। ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। বর্তমান কাজ সম্পর্কে বলুন? বতর্মানে আমি ফ্যাশন শো এবং ফ্যাশন হাউসগুলোর ফটোশুট নিয়ে ব্যস্ত আছি। সম্প্রতি সৌরভ সোহাগের কোরিওগ্রাফিতে আরটিভির একটি লাইভ ফ্যাশন শোতেও অংশ নিয়েছি। কিছুদিন আগেও অংশ নিয়েছি চট্টগ্রামের ডিজাইনারসদের একটি ফ্যাশন শোতে। ১০ বছরে কাদের সঙ্গে কাজ করেছেন? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের ছাত্রী আমি। তিনি ছাড়াও  সানজিদা হক লুনা, সুমন আহমেদ মন, জিয়া দাদা, জন ভাইয়া, টুলনা আপুসহ আরো অনেক  কোরিওগ্রাফারদের সাথে কাজ করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন কাজ করবো; সম্মান নিয়ে করে যেতে চাই। রাতার...
প্রথমবারের মতো

প্রথমবারের মতো

বিনোদন
কখনো নাটক, কখনো সিনেমার মাধ্যমে পর্দায় বহুবার একসঙ্গে দেখা গেছে জাহিদ হাসান ও মৌসুমীকে। কিন্তু অভিনয় জীবনের এত বছর পর এবার তারা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে। গত দু’দিন রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি ভিশন রেফ্রিজারেটরের নতুন বিজ্ঞাপন। এতে মডেল হিসেবে থাকছেন মৌসুমী ও জাহিদ। তাদের সহশিল্পী থাকছেন ১৩৫ জন। একটি বিয়েবাড়ির আবহে বিজ্ঞাপনটি উপস্থাপন করা হবে। জাহিদ-মৌসুমী বর-কনে পক্ষের অভিভাবক হিসেবে থাকছেন এতে। এটি তৈরি করছেন নাফিস রেজা মনি। বিজ্ঞাপনটিতে ব্যবহার করা হবে একটি জিঙ্গেল। এর সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। শিগগিরই দেশের সবকটি চ্যানেলে এর প্রচার শুরু হবে।...
কাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

কাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

বিনোদন
দীপিকা, প্রিয়াংকা, সোনমদের দাপটে এখন তেমন একটা আলোচনায় নেই কাটরিনা কাইফ। বিশেষ করে গত বছর তার করা ‘বার বার দেখো’ ছবিটি সুপারফ্লপ এর কাতারে চলে আসার পর আর সংবাদেও তেমন একটা নেই তিনি। এখন কাটরিনা শুটিং করছেন ‘জা¹া জাসুস’ ছবির। এ ছবির শুটিং এখন শেষ পর্যায়ে। এদিকে নতুন খবর হলো সম্প্রতি কাটরিনা নিজের একটি বিকিনি পড়া ছবি ফেসবুক পেজে আপলোড করেছেন। সাদা বিকিনি পড়া এ ছবিটি ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি। এর আগে বেশ কয়েকটি ছবিতেই বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হয়েছেন কাটরিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পড়া ছবি পোস্ট করেননি কখনও। অনেকেই বলছেন অনেক দিন ধরে আলোচনায় নেই এ অভিনেত্রী। খানিক আলোচনায় আসার জন্যই এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার অনেকে বলছেন এটা ‘জা¹া জাসুস’ ছবির প্রচারনার জন্যই করেছেন কাটরিনা। তবে যে যাই বলুক, কাটরিনার এ ছবিটি এখন অনলাইনের ‘হ...
বৈশাখে আসছেন জয়া

বৈশাখে আসছেন জয়া

বিনোদন
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতার চলচ্চিত্রেও ব্যাপক সমাদৃত। সেখানকার কয়েকটি সিনেমায় প্রশংসনীয় অভিনয় সুবাদে ইতিমধ্যে শক্ত একটি অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। এবার আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নতুন একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত কলকাতার ছবি ‘বিসর্জন’। এটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। জয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। পহেলা বৈশাখ উপলক্ষে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। জয়া জানিয়েছেন, সামপ্রতিক সময়ের গল্প নিয়ে এ সিনেমা। দুই বাংলাকে কাঁটাতার দিয়ে যে আলাদা করা যায় না, বরং প্রেম মিলিয়ে দেয় দুই বাংলাকে, সেই গল্পই বলা হয়েছে এখানে। সিনেমার গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান। সিনেমায় তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেয়া হয়েছে। সব মিলিয়ে পুরনো দিনের অনুভূতি পাওয়া যাবে। উল্লেখ্য, কলকাতায় এ যাবৎ জয়া অভ...
শিডিউল ফাঁসালেন বিপাশা

শিডিউল ফাঁসালেন বিপাশা

বিনোদন
বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন ব্রিটেনের এক ফ্যাশন শো-র আয়োজকরা। সম্প্রতি লন্ডনের এক ফ্যাশন শোয়ে শো স্টপার হওয়ার কথা ছিল বিপাশার। কিন্তু তিনি নির্দিষ্ট দিনক্ষণ অনুযায়ী সেখানে অংশ নেননি বলে অভিযোগ করেছেন আয়োজকরা। শো-র এক আয়োজক রনিতা শর্মা রেখি তার ফেসবুক পোস্টে দাবি করেন বিপাশাকে যে হোটেলে রাখার কথা ছিল সেখানে তার স্বামী করণ সিংহ গ্রোভারকেও রাখার দাবি করেছিলেন বিপাশা। তাছাড়া তার সেখানে তিন রাত থাকার কথা হলেও তিনি পাঁচ রাত থাকতে চেয়েছিলেন। আর বিপাশার দাবি ছিল, এর সব খরচ দেবে শো-র আয়োজকরা। কিন্তু শেষ মুহূর্তে এমন অপেশাদার আচরণ করায় বিপাকে পড়ে যান তারা। একপর্যায়ে সব ঠিকঠাক হলে বিপাশা কথা দিয়ে কথা রাখেননি। ফ্যাশন শোয়ে হাজির হননি। এরপরই বিপাশাকে অপেশাদার আখ্যা দেন শো-র সংগঠকরা। এদিকে ওই পোস্টের জবাবে বিপাশা এক টুইটে বলেন, গত ১৫ বছর ধরে তিনি এই পেশায় রয়েছেন, অপ...
১০ মার্চ বড়পর্দায় দেখা যাবে শাহরিয়াজ-জলির ‘মেয়েটি এখন কোথায় যাবে’ (দেখুন তারকা আড্ডা)

১০ মার্চ বড়পর্দায় দেখা যাবে শাহরিয়াজ-জলির ‘মেয়েটি এখন কোথায় যাবে’ (দেখুন তারকা আড্ডা)

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ: গত ৫ মার্চ আরজে সাইমুরের উপস্থাপনায় স্বদেশ.টিভি ও রেডিও স্বদেশ ডট নেটের “স্বদেশ তারকা আড্ডা” লাইভ অনুষ্ঠানে আড্ডা দেয় ঢালিউডের এই তারকা শাহরিয়াজ ও জলি । আগামী ১০ মার্চ বড়পর্দায় জুটি বেঁধে আসছেন শাহরিয়াজ ও জলি। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। রেডিও স্বদেশ ডট নেট চেয়ারম্যান আরজে সাইমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে  ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গল্প, গান ও শুটিং নিয়ে অনেক আলাপ চারিতা করেন  ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এর নায়ক ও নায়িকা। ৮ মার্চ বিএফডিসিতে  ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরাসরি র্দশকদের মতামত ও মন্তব্য পাওয়...