বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে-বাহাউদ্দিন নাছিম
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শহীদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দের স ালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্...









