Thursday, June 4

আন্তর্জাতিক

ভারতীয় মিত্রবাহিনীর সম্মাননা কাল

ভারতীয় মিত্রবাহিনীর সম্মাননা কাল

আন্তর্জাতিক, বিনোদন
নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় মিত্র বাহিনীর বীরযোদ্ধাদের ইন্দো-বাংলা ফেন্ডশীপ ফোরামের পক্ষে এ সম্মাননা দেয়া হবে। আগামীকাল রাজধানীর হোটেল ওয়েষ্টিনে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনোয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়াও দেশ বরেন্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবিরা উপস্থিত থাকবেন বলে সংগঠনের সভাপতি ঝলক সোম চৌধুরী জানিয়েছেন। অনুষ্ঠান প্রসঙ্গে সাধারন সম্পাদক প্রদীপ হালদার জানান, স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর অবদান আমরা কখনো ভুলে যেতে পারবো না। সেই দায়বদ্ধতা থেকে তাদেরকে সম্মানিত করতে পারবো এটা আমাদের জ...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেদের কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় সৃষ্টি হওয়া অচলাবস্থা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই অচলাবস্থা শনিবার টানা ২২তম দিনে পড়েছে। এর আগে ১৯৯৫-১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে সর্বোচ্চ ২১ দিন অচল ছিল যুক্তরাষ্ট্র সরকার। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেটরা কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে ট্রাম্প স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য দাবিকৃত ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ছাড়া তিনি কোনও অর্থবাজেটে সই করবেন না। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্রেটিক নেতারা ‘জনগণের করের টাকায়’ ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না দেয়ার প্রতিজ্ঞা করেছে। গত ২১ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই অচলাব...
কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক
দীর্ঘ প্রতিক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরোধী দলীয় প্রার্থী ফেলিক্স সিসেকেদি জয়লাভ করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন তার বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) প্রধান কর্নিলে নাঙ্গা বলেন, ‘৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পাওয়ায় ফেলিক্স সিসেকেদিকে প্রাথমিকভাবে কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হল। নির্বাচনের ফলাফল প্রকাশে বেশ কয়েকদিন দেরি হলেও শেষ পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।...
সিরিয়া থেকে সমরাস্ত্র সরাচ্ছে মার্কিন বাহিনী

সিরিয়া থেকে সমরাস্ত্র সরাচ্ছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর সিরিয়া থেকে সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ইতোমধ্যেই সিরিয়া থেকে কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছে সেনারা। বৃহস্পতিবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার খবর আমি নিশ্চিত করছি। তবে নিরাপত্তার কারণে এখন আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছিনা।’ গত ১৯ ডিসেম্বর ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকান সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার আকস্মিক ঘোষণা দেন। তার এমন ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা প্রধান জিম ম্যাটিস পদত্যাগ করেন।...
মেক্সিকো সীমান্তে সংকট বাড়ছে : ট্রাম্প

মেক্সিকো সীমান্তে সংকট বাড়ছে : ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্তরাষ্ট্রের মেক্সিকোর সীমান্ত পরিস্থিতি ‘ক্রমেই সংকটপূর্ণ’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন। ওভাল অফিস থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে দেয়া এক ব্যতিক্রমী ভাষণে মঙ্গলবার তিনি বলেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন আমেরিকার লাখ লাখ নাগরিককে যন্ত্রণা দিচ্ছে। ট্রাম্প মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য তার দাবি পুনর্ব্যক্ত করে বলেন, তাদের ‘সীমান্ত নিরাপত্তা একেবারে সংকটপূর্ণ।’ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মানবিক ও নিরাপত্তা সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’ তিনি আরো বলেন, প্রতিদিন মার্কিন কাস্টমস ও বর্ডার পেট্রোল এজেন্টদের মেক্সিকো সীমান্ত হয়ে আমাদের দেশে প্রবেশের চেষ্টা করা হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীকে মোকাবেলা করতে হচ্ছে।’...
ভিটেমাটি বাঁচাতে মোদির দ্বারস্থ অভিনেতা দিলীপ কুমার

ভিটেমাটি বাঁচাতে মোদির দ্বারস্থ অভিনেতা দিলীপ কুমার

আন্তর্জাতিক
জমি হারানোর ঝুঁকিতে শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন ভারতীয় অভিনেতা দিলীপ কুমার। ভারতের পদ্মবিভূষণে সম্মানিত এ অভিনেতা ও তাঁর স্ত্রী সায়রা বানুর অভিযোগ এক প্রভাবশালী মাফিয়া তাঁদের জমি-‌বাড়ি কেড়ে নিতে চাইছেন, দিচ্ছেন হুমকি৷ জমি হারানোর আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রীর শরণাপন্ন অভিনেতা যুগল৷ বিতর্ক বহুদিনের৷ এবার মাফিযা ঝঞ্ঝাট মেটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন দিলীপ পত্নী সায়রা বানু৷ এর জেরে ব্যাপক শোরগোল পড়েছে ভারতজুড়ে৷ মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের পালি হিলসে দু-‌খণ্ড জমিতে একটি বাংলো রয়েছে দিলীপ কুমারের৷ ১৯৫৩ সালে দেড়লক্ষ টাকা দিয়ে জমিটি কিনেছিলেন দীলিপ-সায়রা দম্পতি৷ ২০০৩ সালে সেখানে গিয়ে থাকতে শুরু করেন তাঁরা৷ দু'‌বছর আগে নতুন করে বাংলো তৈরি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাংলো তাঁদের হাতে তুলে দেননি শহরের দাপুটে এক বহুতল নির্মাতা...
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা নেই

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সম্ভাবনা নেই

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার মলুক্কা দ্বীপের টারনেট শহরের ১৭৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামিতে ৪২৯ জন নিহত হওয়ার পর আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ৬০.৫ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৫ থেকে ৫.১ মাত্রার বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়। তল্লাশি ও উদ্ধার এজেন্সির কর্মকর্তা সামুদ সের্গি বলেছেন, টারনেটে ওই ভূমিকম্প অনুভূত হয়নি। উত্তর সুলাওয়েসির টোহোমনে জরুরি দুর্যোগ এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, তাদের এলাকায় কম্প...
মেট্রিক পাস না করেই পিআইএ বিমান চলাচ্ছেন ৫ পাইলট

মেট্রিক পাস না করেই পিআইএ বিমান চলাচ্ছেন ৫ পাইলট

আন্তর্জাতিক
ভাবা যায়! মাধ্যমিক স্তরও পার করেননি এমন লোকজন বিমান চালাচ্ছেন। এমনই ৫ বিমানচালক রয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ)। পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সেদেশের সুপ্রিম কোর্টকে এমনই চমকে দেয়ার মতো তথ্য দেয়া হয়েছে। শুধু তাই নয় আরও অনেক বিমানচালক রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পিআইএ-এর ওই তথ্য শুনে রীতিমতো চমকে উঠেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসান। ভরা আদালতে তার মন্তব্য, মাধ্যমিক স্তর পার না করলে বাস পর্যন্ত চালানো যায় না। আর হাজার হাজার মানুষের জীবন হাতে নিয়ে এইসব লোক বিমান চালাচ্ছে! উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ তারা তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে অস্বীকার করেন। শুক্রবার ওইসব বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে পাকিস্তানের বেসামরিক ...
ক্লিনটন-ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

ক্লিনটন-ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ক্লিনটন দম্পতি ও বারাক ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সিজার সায়োক (৫৬) নামের ওই ব্যক্তিকে হুমকি এবং ডাকযোগে বোমা পাঠানোসহ মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মি রে নামের এক কর্মকর্তা জানিয়েছেন, সিজার এই ঘটনার প্রধান হোতা। সে ফ্লোরিডার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। প্যাকেটের উপর থাকা হাতের ছাপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। এছাড়া খামের উপর থেকে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করার জন্য তার মোবাইল ফোন ট্রেক করা হয়। সিজারের পরিচয় সনাক্ত করার জন্য তার টুইটার অ্যাকাউন্টটিও ব্যবহার করা হয় বলে জানানো হয়েছে।   তিনি আরো বলেন, আমরা সঠিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি বলে বিশ্বাস করি।রেছি বলে বিশ্বাস করি। ...
সৌদি কনস্যুলেটেই সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়

সৌদি কনস্যুলেটেই সাংবাদিক খাশোগিকে হত্যা করা হয়

আন্তর্জাতিক
তুরস্কের কর্তৃপক্ষের কাছে একটি ১১ মিনিটের অডিও রেকর্ডিং রয়েছে। এই অডিও থেকে ইঙ্গিত মিলেছে, সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। তিনি ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পরপর সেখানেই তাকে হত্যা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, জামাল খাশোগির হাতে থাকা অ্যাপল ওয়াচে ধারণকৃত অডিওর চেয়ে ভিন্ন আরেকটি সূত্র থেকে এই অডিও হস্তগত হয়েছে তুর্কি কর্তৃপক্ষের কাছে। রয়টার্স জানিয়েছে, তুরস্ক পুলিশের হাতে একটি অডিও রেকর্ডিং রয়েছে যা থেকে বোঝা যায় যে কনস্যুলেটেই খাশোগিকে হত্যা করা হয়। ওই অডিও অনেক দেশের কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবও রয়েছে। তবে, এখন পর্যন্ত খাশোগিকে হত্যার কথা অস্বীকার করেছে সৌদি আরব। সৌদি বলছে, খাশোগি কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণ পরই বেরিয়ে যান।...