Thursday, June 4

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঝড়ের মধ্যে বিমান ল্যান্ড করালেন পাইলট

যুক্তরাজ্যে ঝড়ের মধ্যে বিমান ল্যান্ড করালেন পাইলট

আন্তর্জাতিক
যুক্তরাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় কলামের সময় এক পাইলট দুঃসাহসিকভাবে একটি বিমান ব্রিস্টল বিমানবন্দরের সাইডওয়েতে অবতরণ করাতে সক্ষম হন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ওই যাত্রীবাহী বিমানটি। সেখানে দেখা গেছে, রানওয়ে বরাবর শক্তিশালী বাতাসের কারণে তিনি সাইডওয়েতে নিরাপদে বিমান অবতরণ করেন। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে, গেল ১২ অক্টোবর এই ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, টিইউআই এয়ারওয়েজের ওই বিমানটি শক্তিশালী বাতাসের কারণে অবতরণ করতে পারছে না। তবে চালকের দক্ষতায় সেটি ঠিকমতো অবতরণ করতে সক্ষম হয়। এদিকে সাইক্লোনের কারণে যে বিমানগুলো উড্ডয়ন করেছিল সেগুলোর অবতরণ করা নিয়েই চিন্তিত ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন সময় টিইউআই এয়ারওয়েজের ওই বিমানটি অবতরণের জন্য রানওয়েতে পৌঁছায়। তখন রীতিমতো ঝড় বইছে। রানওয়েরে ওপরে বাতাসের গতি প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ কিল...
আর্জেন্টিনা দলে মেসি নেই বলে হতাশ নেইমার

আর্জেন্টিনা দলে মেসি নেই বলে হতাশ নেইমার

আন্তর্জাতিক, খেলা
আজ রাতে সৌদি আরবের জেদ্দায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলীয় তারকা নেইমার মনে করেন আর্জেন্টিনা দলে মেসির না থাকাটা ফুটবলের জন্যই দুঃখের। আজকের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক নেইমার কথাটা ব্রাজিল কোচ তিতে বলেছেন। বলেছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিও। ব্রাজিল-আর্জেন্টিনা যখন মুখোমুখি হয়, সেটা আর প্রীতি ম্যাচ থাকে না! বেশির ভাগ ক্ষেত্রেই কথাটা সত্যি। কিন্তু দু-একটা যে ব্যতিক্রম থাকে, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় আজ রাত ১২টায় শুরু ম্যাচটিকে সেই দলে রাখতে পারেন। প্রীতি ম্যাচ অপ্রীতিকর হয়ে উঠতে গেলে যে ঝাঁজ লাগে, অনেক খুঁজেও এখানে সে রকম কিছু পাওয়া যাচ্ছে না। এখানে বরং দ্বৈরথের চেয়ে বন্ধুত্বের আবহসংগীতটাই বেশি শোনা যাচ্ছে। নইলে কি আর আর্জেন্টিনা দলে লিওনেল মেসি খেলছেন না বলে হতাশা প্রকাশ করেন ব্রাজিল অধিনায়ক নেইমার! রাশিয়া বিশ্বকাপের পরই আর্জেন্টিনা দল থেকে অনির্দিষ্ট...
ট্রাম্পের পথে হাঁটছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ট্রাম্পের পথে হাঁটছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তেল আবিবের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। গতকাল সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে দূতাবাস সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছেন। গত বছরের ডিসেম্বরে পবিত্র জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য গার্ডিয়ান ও স্টার ট্রিবিউনের খবরে জানানো হয়, স্কট মরিসন বলেছেন, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ধারণাটি তাঁকে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা। তিনি ইহুদি-অধ্যুষিত ওয়েন্টওর্থ এলাকা থেকে নির্বাচন করছেন। এর আগে গত জুন মাসে অস্ট্রেলিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না তারা। দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ওই ঘোষণা দেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম...

রাশিয়া-ভারতের উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল!

আন্তর্জাতিক
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মুখিয়ে আছে। তারই জের ধরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা কিনেছে ভারত। আর রাশিয়া-ভারতের মধ্যকার উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। এ ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভারতের অস্ত্র বাজারে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। তারা বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করছে। তবে এখানেই এটি সমাপ্ত হবে না। এর আগে ভারত যখন ইঙ্গিত দিয়েছিল যে তারা রাশিয়া থেকে আরও অস্ত্র কিনবে, তখন তেল আবিব আশঙ্কা করেছিল যে এর ফলে ইসরাইলের ভারতে অস্ত্র বিক্রিতে প্রভাব ফেলবে। পরে ইসরায়েল অনেক ধরনের আধুনিক অস্ত্র বিক্রি করেছিল ভারতের কাছে। এসব অস্ত্রের মধ্যে ছিল ইসরায়েলের আইএআই ও ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি বারাক ৬ ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, মার্কিন অবরোধের হুমকি সত্ত্বেও সম্প্রতি ভারত ও রাশিয়া আনুষ্ঠানিকভা...

ড. মুহম্মদ ইউনূসের প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করেছিলো : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
শান্তিতে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর নামফলক উন্মোচনকালে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ড. ইউনূসের প্ররোচণায় বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণের অর্থায়ন বন্ধ করে দেয়। তিনি বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছিলেন। তাকে বলার পরও তিনি সরলেন না। উল্টো সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করলেন। মামলায় হেরে আমেরিকায় যান তিনি। সেখানে তার প্ররোচণায় তখনকার বিশ্বব্যাংক প্রধান পদ্মাসেতু প্রকল্পের অর্থ বন্ধের অর্ডার দিয়ে যান।’ ১. পশ্চিমা অনেক রাষ্ট্রদূত আমাকে হুমকি দিয়েছেন, স্টেট ব্যাংক আমার ছেলে জয়কে তিনবার ডেকে নিয়ে শাসিয়েছে। ২. অথচ ইউনূসকে আমরা কখনো অসম্মান করতে চাইনি প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে করে মাওয়ার দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিস এরিয়ার-১ এর মাঠে অবতরণ করেন। এরপর গাড়িতে যান সেতু এ...
ইরানে দূষিত মদপানে ৪২ জনের মৃত্যু

ইরানে দূষিত মদপানে ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ইরানে বেআইনিভাবে আমদানিকৃত দূষিত মদপানের ফলে কমপক্ষে ৪২ জন মারা গেছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাজ হারিরছি’র বরাত দিয়ে একথা জানিয়েছে বিবিসি। তিনি বলেন, দূষিত মদপানের ফলে ১৬ জন অন্ধ হয়ে গেছেন এবং ১৭০ জনকে ডায়ালিসিস করতে হয়েছে। এছাড়া দূষিত মদপানের ফলে অসুস্থ হয়ে গত তিন সপ্তাহে ইরানের পাঁচটি প্রদেশে ১৯ বছর বয়সী এক তরুণীসহ কমপক্ষে ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে মদ হারাম কিন্তু বেআইনিভাবে এটা ছড়িয়ে পড়ছে সব অঞ্চলেই। দূষিত এই মদে কখনও কখনও ইথানলের পরিবর্তে বিষাক্ত মিথানল মেশানো হয়। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাস থেকে এক দম্পতিকে বাসায় মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। বিবিসি পারসিয়ান’র রানা রহিমপৌর বলেন, ইরানে দূষিত মদপানের ফলে অসুস্থ হওয়া বা মারা যাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু বিভিন্ন প্রদেশে বিস্ময়জনকভাবে দূষিত মদপানের ...
ভূমিমাইন অপসারণ শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া

ভূমিমাইন অপসারণ শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক
উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের দুর্ভেদ্য সীমান্ত থেকে ভূমিমাইন অপসারণ শুরু করেছে। গত মাসে দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি হওয়ার পর আস্থা গড়ে তোলার পদক্ষেপ হিসেবে মাইন সরানোর কাজ শুরু হলো। খবর পার্সটুডে, রয়টার্সের। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমবার অভিন্ন সীমান্তের যৌথ নিরাপত্তা অঞ্চল থেকে দুই দেশের সেনারা কিছু ভূমিমাইন সরিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ২০ দিনের মধ্যে দুই পক্ষ যৌথ নিরাপত্তা অঞ্চল থেকে সব মাইন সরিয়ে নেবে। উভয় দেশের সীমান্ত এলাকায় ২৫০ কিলোমিটার বেসামরিকীকরণ অঞ্চলের মধ্যে এই একমাত্র স্থান যেখানে দুই কোরিয়ার সেনারা মুখোমুখি অবস্থানে থাকে। এই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা রয়েছে। গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন পিয়ংইয়ংয়ে শীর্ষ বৈঠকে বসেন। এর অবকাশে দুই দেশের মধ্যে একটি চুক্তি হ...
রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান

আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্তের জন্য মিয়ানমারের প্রতি একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এই কমিশন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, এই ঘটনার কারা দায়ী- এসব বিষয় তদন্ত করবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠক করেন আসয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখান থেকে এ আহ্বান জানানো হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিবিয়ান বালাকৃষ্ণান রোহিঙ্গা সঙ্কটকে মানুষের সৃষ্টি একটি মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেন। জাতিসংঘ এ হত্যাকান্ডকে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মুল করার অংশ হিসেবে বর্ণনা করেছে। তবে মিয়ানমার সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত, গতবছর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে। ...
ঢাকায় আসছেন সিটিবিটিও এর শীর্ষ নির্বাহী ল্যাসিনা জারবো

ঢাকায় আসছেন সিটিবিটিও এর শীর্ষ নির্বাহী ল্যাসিনা জারবো

আন্তর্জাতিক
আগামী ৩রা অক্টোবর বিকেলে তিনদিনের আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে আসছেন সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার (কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন-সিটিবিটিও) নির্বাহী সচিব ল্যাসিনা জারবো। ২০১৩ সালের ১লা আগস্ট দায়িত্ব গ্রহণের পর বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকারী জারবো-এর এটাই প্রথম বাংলাশে সফর। ৪ঠা অক্টোবর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মাধ্যমে শুরু হতে যাওয়া এ সফরে ল্যাসিনা জারবো বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী-এর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেবেন। সিটিবিটিও নির্বাহী সচিবের সফরসূচিতে আরো রয়েছে, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ সর্বাতœক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চ...
‘প্রেমে পড়েছিলেন কিম ও ট্রাম্প!’

‘প্রেমে পড়েছিলেন কিম ও ট্রাম্প!’

আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি করার জন্য গর্ব করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত জুনে সিঙ্গাপুর বৈঠকে তিনি ও কিম জং উন ‘প্রেমে পড়েছিলেন’। গতকাল (শনিবার) ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান দলের সিনেট প্রার্থী প্যাট্রিক মরিসের এক সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করলেও তিনিই গত বছর কিমকে ব্যঙ্গ করে ‘লিটল রকেট ম্যান’ বলে আখ্যা দিয়েছিলেন। ট্রাম্প দাবি করেন, ২০১৭ সালের জানুয়ারি মাসে তিনি ক্ষমতায় বসার আগে আমেরিকার জন্য উত্তর কোরিয়া মারাত্মক হুমকি ছিল কিন্তু তার ব্যক্তিগত সক্ষমতায় তিনি কিমের সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করে উত্তেজনা কমিয়ে এনেছেন। ট্রাম্প বলেন, “আমি এবং কিম দুজনেই আসলে কঠোর অবস্থানে ছিলাম এবং আমরা সে অবস্থান থেকে সরে গেলাম। এরপর আমরা প্রেমে পড়লাম। না, সত্যিই তিনি আমাকে চমৎকার চিঠি লিখেছিলেন। সেসব...