Wednesday, July 1

লাইফস্টাইল

ত্বকের  উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

ত্বকের উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

লাইফস্টাইল
ত্বকের মলিনতা ও ট্যান দূর করার জন্য হয়তো মাসে নিয়ম করে পার্লারে যাচ্ছেন। কিন্তু সেখানকার ব্লিচ ত্বকের পরিচ্ছন্নতা এনে দিলেও ক্ষতি করে লোমকূপ ও ত্বকের উপরিভাগের। কারণ এসব ব্লিচ তৈরি হয় রাসায়নিক উপাদানে। কিন্তু দীর্ঘদিন ত্বকের জেল্লা ধরে রাখতে হলে নির্ভর করা উচিত প্রাকৃতিক উপাদানের ওপর। আমাদের ঘরেই রয়েছে সহজলভ্য এমন কিছু উপকরণ, যা নিয়মিত ব্যবহারে ত্বকের সুস্থতা ও জেল্লা ধরে রাখা সম্ভব— হলুদ: কাঁচা হলুদ বাটা, বেসন ও দুধ দিয়ে নরম ও মিহি প্যাক তৈরি করা যায়। এ প্যাক মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এ প্যাক লাগালে ত্বক জেল্লা ছড়াতে শুরু করবে। হলুদে রয়েছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক বলে পরিচিত। এটি ত্বকে ফ্রি রেডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। তাছাড়া হলুদ ত্বকের কোলাজেন উৎপাদনশীলতা বৃদ্ধি করে ও উজ্জ্ব...
প্রতিদিন মাত্র ১টি এলাচ খাওয়ার উপকারিতা

প্রতিদিন মাত্র ১টি এলাচ খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল
বার খেতে বসলে মুখে এলাচ চলে গেলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। ম নে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই কি নয়? কিন্তু সত্যিই এই এলাচ রান্নাতে না ব্যবহার করলেই নয়। কারণ রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানো এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার ১০ টি শারীরিক সমস্যা দূরে রাখবে? অনেকেই হয়তো বিষয়টি জানেন না। কিন্তু প্রতিদিন মাত্র ১ টি এলাচ খাওয়ার ফলে নানা রকম সমস্যার সমাধান পাবেন। আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারী গুণ সম্পর্কে : এলাচ এবং আদা সমগোত্রীয়। আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে। রক্তনালীতে রক্ত ...
স্বল্প আয়ের মাঝে টাকা জমানোর উপায়

স্বল্প আয়ের মাঝে টাকা জমানোর উপায়

লাইফস্টাইল
বেতন পাওয়ার পর প্রথম কয়েকটা দিন ঠিকঠাক চলে, পারিবারিক খরচ, ব্যক্তিগত খরচ, কেনাকাটা সহ নানা খরচে মাস শেষে পকেটে টান পড়ে অনেকেরই। যদিও খরচ সামলে সঞ্চয়ের দিকে পাল্লা ভারী করতে সাবাই চায়। তবে আধুনিক জীবনযাত্রা ও বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে টাকা জমানো আর হয়েই ওঠে না। মাসের মাঝে এসেই কাটছাঁট করতে হয় খরচ। তবে কিছু কৌশল ও হিসাব মাথায় রাখলে এই সমস্যা কাটিয়ে তোলা সম্ভব। জেনে নিন সে সব উপায় আর বাজেট তৈরি করুন সে ভাবেই- আজকাল বেশ কিছু অ্যাপ পাওয়া যায়, যেখানে সারা মাসের আয়-ব্যয়ের হিসাব করে নেওয়া খুবই সহজ। এমনকি, আগে থেকে দিয়ে রাখা হিসাব থেকে কোনও কারণে বেশি খরচ হলে সেই খবর অ্যাপই জানান দেবে আপনাকে। তেমন একটা অ্যাপ নামিয়ে নিন প্লে স্টোর থেকে। মাসের শুরুতেই একটা হিসাবের খাতা করুন। সেখানে লিখে রাখুন মাসের শুরুতেই কোথায় কত খরচ, তার হিসাব। সেই হিসাব বদলালেও তাও লিখুন খাতায়। প্রতিদিনই আপডেট করুন সেই ত...
পানির সঙ্গে অল্প মধু খেয়েই দেখুন!

পানির সঙ্গে অল্প মধু খেয়েই দেখুন!

লাইফস্টাইল
শরীর বিষ মুক্ত হয় : খাবারের সঙ্গে তো বটেই, আরও নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান আমাদের শরীরে এবং রক্তে প্রতিনিয়ত মিশে চলেছে। আর এক্ষেত্রে আপনাকে দারুনভাবে সাহায্য করতে পারে পানি এবং মধু। এই পানীয়টি খাওয়ার পর পরই প্রস্রাবের হার বেড়ে যাবে। ফলে কিডনি, প্রস্রাবের মধ্যে দিয়ে শরীরে উপস্থিত এইসব টক্সিক উপাদানদের বের করে দিতে পারবে। ফলে কমবে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে : প্রতিদিন মধু এবং গরম পানি খাওয়া শুরু করুন। দেখবেন রোগের ভোগান্তি আর পোয়াতে হবে না। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরের অন্দরে খারাপ ব্যাকটেরিয়ার বাঁচতে দেয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই চাঙ্গা করে তোলে যে অন্যান্য ক্ষতিকর জীবনুও শরীরের ধারে কাছে ঘেঁষতে পারে না। গলার ব্যথা এবং জ্বর-সর্দির প্রকোপ কমে : হঠাৎ ঠাণ্ডা লেগে যাওয়ার কারণে গলায় ব্যথা। সেই সঙ্...
অল্প বয়সেই চুল পাকা

অল্প বয়সেই চুল পাকা

লাইফস্টাইল
অল্প বয়সেই চুল পাকতে শুরু করলে মন তো একটু খারাপ হবেই। বেশির ভাগ ক্ষেত্রেই চুল পাকার পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। এটা বয়স বাড়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার জেনেটিকস একে খানিকটা নিয়ন্ত্রণ করে। মানে পরিবারে অন্যদেরও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকলে সেটাই হয়তো কারণ। চুল আসলে সাদা হয়ে যায় না, বয়সের সঙ্গে সঙ্গে চুলের গোড়া বা ফলিকল রং বা মেলানিন প্রস্তুত করার ক্ষমতা হারাতে থাকে। ফলে নতুন যে চুল গজায়, তা বর্ণহীন। সাধারণত ৩৫ বছরের পর থেকে অনেকেরই চুল একটু একটু করে রং হারাতে শুরু করে। তবে কিছু কিছু রোগের কারণে অপেক্ষাকৃত কম বয়সে চুল সাদা হতে পারে। জেনে নিন সেগুলো কী? *কিছু জিনগত রোগ, যেমন: নিউরোফাইব্রোমেটোসিস বা টিউবেরাস স্ক্লেরোসিস। *থাইরয়েডের সমস্যা। *ভিটামিন বি ১২-এর অভাব। *ভিটিলিগো বা শ্বেতী রোগ। চুল পাকা সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। যেমন স্ট্রেস বা মানসিক চাপ বেশি হ...
সন্তানের উচ্চতা বাড়াতে কিছু জরুরি সবজি

সন্তানের উচ্চতা বাড়াতে কিছু জরুরি সবজি

লাইফস্টাইল
সন্তানের উচ্চতা নিয়ে সব অভিভাবকেরই থাকে মাথা ব্যথা। সুস্থ থাকার সঙ্গে মানানসই উচ্চতাও যেন সন্তান লাভ করে সেই চেষ্টা থাকে সব সময়। খাদ্যতালিকায় কিছু নিয়মনীতি মেনে চলা ও কিছু পরিবর্তনেই সহজেই উচ্চতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি পুষ্টির অভাব থাকে তাহলে উচ্চতায় ঘাটতি থাকবেই। সাধারণত টিনএজ বয়সে প্রতিদিনই পাতে কিছু বিশেষ সবজি রাখতে হবে। উচ্চতা বাড়াতে চিকিৎসকরা পরামর্শ দেন বেশ কিছু জরুরি সবজির। দেখে নিন সে সব কী কী- শালগম: উচ্চতা বৃদ্ধিতে অন্যতম সাহায্যকারী সবজি এই শালগম। এতে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার, প্রোটিন, এবং ফ্যাট। চিকিৎসকদের মতে, শালগমের ফাইবার উচ্চতা বৃদ্ধির জন্য কার্যকর। মটরশুঁটি: মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, লুটেন, প্রোটিন ও ফাইবার আছে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। তবে এই ধরনের সবজি টাটকা কিনুন। প্যাকেটজাত কড়াইশুঁটিকে সংরক্ষণ উপযোগী ...
বনার্ঢ্য আয়োজনে জেসমিন মৌসুমির জন্মদিন পালন

বনার্ঢ্য আয়োজনে জেসমিন মৌসুমির জন্মদিন পালন

বিনোদন, লাইফস্টাইল
বিনোদন ডেস্ক, স্বদেশকন্ঠ: গত ২২ সেপ্টেম্বর শনিবার ছিল জনপ্রিয় মডেল-অভিনেত্রী, উপস্থাপিকা জেসমিন মৌসুমির শুভ জন্মদিন। জেসমিন মৌসুমির জন্মদিন উপলক্ষে রাজধানীয় ধানমন্ডির সায়ানা’স কিচেনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস, র‌্যাম্প মডেল সাঈদ রুমা, মনিরা মিতু, বুলবুল টুম্পা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চিত্রনায়ক আমান রেজা, সাইফুল, আবু নাঈম, রানী আহাদ, আখি আফরোজ, সারাকা মজুমদার, রাইসুল এইচ চৌধুরী, আবু নাসের, শাওন মজুমদার, বারিশ হক, তনু এনাম, কন্ঠশিল্পী প্রত্যয় খান, রেডিও স্বদেশ ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান, আরজে ইভান সাইর, মডেল কোরিওগ্রাফার এলডফ খান, শেখ সাদি ও আরজে রাজ, আরজে অপুসহ আরো অনেক পরিচিত মুখ। জেসমিন মৌসুমির জন্মদিনের ড্রেস ডিজাইন করেছেন শারুখ আমিন টিংকু, মেকওভার ফারজানা শাকিল, স্টেজ ডিজাইন করেছেন আসা...
হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?

হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?

লাইফস্টাইল
প্রশ্ন: হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ? উত্তর: নানা কারণেই কারও হঠাৎ অস্থির ও খারাপ লাগতে পারে। তবে রক্তে শর্করাস্বল্পতা ও নীরব হার্ট অ্যাটাক—এই দুটো কারণ হলো সবচেয়ে মারাত্মক। ডায়াবেটিসের রোগী, যাঁরা ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, তাঁদের রক্তে শর্করাস্বল্পতা হলে অস্থির লাগে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, হাত-পা কাঁপে। তৎক্ষণাৎ চিনি বা মিষ্টি খেলে তা ভালো হয়ে যায়। আবার নীরব হার্ট অ্যাটাকেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। এ ধরনের উপসর্গে জরুরি চিকিৎসার প্রয়োজন।  ডা. এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।...
ঘাড় ব্যথা / স্পন্ডাইলোসিস

ঘাড় ব্যথা / স্পন্ডাইলোসিস

লাইফস্টাইল
প্রাপ্তবয়স্কদের মাঝে বোধকরি এমন লোক খুজে পাওয়া খুবই দুস্কর যাদের জীবনে কখনো ঘাড়ে ব্যথা হয়নি। এ যেনো ঘাড় আছে যার ব্যথা আছে তার। তবে মামুলি এই ব্যথা যখন ঘাড়ে সাড়াশির মতো চেপে বসে তখনই সবার দফা হয় রফা, আর কাজ কর্ম বন্ধ রেখে ছুটতে হয় চিকিৎসকের দোরগোড়ায়। সারভিকাল স্পন্ডাইলোসিস (cervical spondylosis) হলে ঘাড়ে যেমন ব্যথা হয় তেমনি মাথার নিম্নাংশেও ব্যথা হয়ে থাকে। মাঝে মাঝে এই ব্যথা দুই কাধ, বাহু, হাত এমন কি আঙ্গুলেও ছড়িয়ে পরতে পারে। কারো কারো আবার মাথা ব্যথা/ পিঠের পিছনে ব্যথা, হাত/বাহু দুর্বল বা অবশ হয়ে আসা বা চিনচিনে ব্যথা করা এসব উপসর্গ ও দেখা দিতে পারে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসে কেন এমন ব্যথা হয়? আপনার ঘাড়খানা কষ্টকরে যেই হাড়গুলো শক্ত করে রাখে তারা হলো কশেরুকা (cervical vertebra)এবং তাদের মাংশপেশী। আর এই কশেরুকাদের মাঝের স্বাভাবিক ফাক গুলো যখন কমে আসে তখন ই শুরু হয় ঘাড...
আগামী ৩০ নভেম্বর ফেসবুক গ্রুপ মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

আগামী ৩০ নভেম্বর ফেসবুক গ্রুপ মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
স্বদেশকন্ঠ: আগামী ৩০ নভেম্বর ২০১৮ রাজধানীর পল্টনে নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ মারমেইড এর ৩য় গ্রান্ড গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  মারমেইড ফেসবুক গ্রুপ এডমিন মোহনা স্বদেশ কন্ঠকে জানান- আগামি ৩০ নভেম্বর আমরা মারমেইড ৩য় গ্রান্ড গেট টু গেদার এর আয়োজন করতে যাচ্ছি। এই গ্রুপে ৩৬ হাজার নারী মেম্বার হয়েছে। মারমেইড গ্রুপ এর এডমিন হলেন- মোহনা পিংকি ও শায়লা আরেফিন । সেদিন মারমেইড এর মেম্বাররা সব ভুলে একটি দিন ইনজয় করবে। আরো থাকবে লাঞ্চ, ডিজে, এডমিন প্যানেলের পক্ষ থেকে বিশেষ চমক স্পন্সরদের জন্য আরো সুযোগ সুবিধা থাকবে । অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার- স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়া। প্রোগ্রামে থাকছে ওয়েলকাম গিফট,  ক্রেস্ট গিভিং সিরিমনি, র‍্যাফেল ড্র। স্বদেশ টিভির ইন্টারভিউ ও ইভেন্টে থাকছে  ফটোগ্রাফির বিশেষ ধামাকা। মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮ মেইন স্পন্সর হলেন মোহনাস ক্রিয়েশন, প্...