Thursday, June 4

খেলা

পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খেলা
জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও এ বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো পাকিস্তান সরকার। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দ্বিতীয় আসরের প্রথম ম্যাচের পর আরব আমিরাত থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয় শারজিল খান ও খালিদ লতিফকে। জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয় তাদের। এরপর নিষেধাজ্ঞা দেয়া হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকে। এমন কি ইংল্যান্ডে থাকা এই খেলোয়াড়কে আটক করে দেশটির পুলিশ। আর সর্বশেষ গত সপ্তাহে নিষিদ্ধ হয়েছেন সাতফুটে পেসার মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান। এই পাঁচজনই খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। স্পট ফিক্সিং নিয়ে জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও তথ্য গোপন করা নিয়ে তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। এই তদন্ত শেষ হওয়ার আগে তারা দে...
পর্তুগালের বর্ষসেরা রোনালদো

পর্তুগালের বর্ষসেরা রোনালদো

খেলা
এবার পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনলদো। গত বছরটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের এ তারকা খেলেয়োড়ের। ক্লাবকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতানোর পর দেশকে জেতান ইউরো কাপের শিরোপা। ইউরোপ সেরা ফুটবল লড়াইয়ে সেটা ছিল পর্তুগালের প্রথম শিরোপা। এতে রোনালদো নিজেই বছরটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন। এতে ফ্রান্সের ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা- দু’টি পুরস্কারই জেতেন রোনালদো। আর এবার পর্তুগালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ পেপে ও স্পোর্টিং লিসবনের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। এছাড়া বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী মিডফিল্ডার রেনাটো সানচেজ। আর ইউরো কাপ জেতানো ফারনানদো সান্তোস পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার। ২০০৬ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩ বছরে...
মুমিনুল অধিনায়ক, সহ-অধিনায়ক নাসির

মুমিনুল অধিনায়ক, সহ-অধিনায়ক নাসির

খেলা
ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক মুমিনুল হক সহকারী করা হয়েছে নাসির হোসেনকে। বহুল আলোচিত ৮ দলের ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে ২৭ মার্চ থেকে। বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে খেলবে এশিয়ার টেস্ট খেলুড়ে চার দলÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল। অবশ্য টেস্ট খেলুড়ে চার দলের অনূর্ধ্ব-২৩ দল খেলবে। এছাড়া এশিয়ার বাকি চারটির জাতীয় দল খেলবে। বাংলাদেশের ১৫ সদস্যের দলে আছেন একদিনের ম্যাচে জাতীয় দলে খেলা চার খেলোয়াড়- মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। ৫০ ওভার ম্যাচের এ টুর্নামেন্টের জন্য দলে নেয়া হয়েছে টেস্ট দলে খেলা মেহেদি হাসান মিরাজকে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়কের সঙ্গে আছেন নাজমুল হাসান শান্ত ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া যুব দলের...
ফের ত্রি-মুকুট সাকিবের

ফের ত্রি-মুকুট সাকিবের

খেলা
ফের ক্রিকেটের তিনও ফরমেটের সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগ থেকেই তিনি রয়েছেন আইসিসি’র অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আর টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে চলছে সাপ-লুডু খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট আগে টেস্ট অলরাউন্ডারের মুকুট হারান সাকিব। তাকে টপকে শীর্ষে ওঠে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফের শীর্ষে উঠলেন সাকিব। কলম্বোয় সাকিব দুই ইনিংসে ১৩১ রান ও ৬ উইকেট নেন। এতে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৮ নম্বরে। আর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান দশম। এক্ষেত্রে তার এক ধাপ ওপরে মোস্তাফিজুর রহমান। আর টেস্টে ২০ ...
যে কারনে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মেসি

যে কারনে এক ম্যাচ নিষিদ্ধ হলেন মেসি

খেলা
খবরটা মেসি প্রেমীদের জন্য দুঃখ জনক হলেও সত্যি যে , এবারের স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। আগামী সপ্তাহে গ্রানাডার বিপক্ষে খেলতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার। চলতি মৌসুমে লা লিগার ম্যাচে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেলেন তিনি। রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে ৪৫ ও ৫২ মিনিটে জোড়া গোল করেছেন মেসি। মূলত তার জোড়া গোলই বার্সাকে গড়ে দিয়েছে জয়ের ভিত। ম্যাচটিতে মেসি হলুদ কার্ড দেখেছেন ম্যাচের অন্তিমলগ্নে, ৮৬ মিনিটের মাথায়। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন বার্সা ফরোয়ার্ড। এর আগে দেপার্তিভো লা করুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার মাঠে হলুদ সংকেত পেয়েছিলেন তিনি। লা লিগার নিয়ম বলছে, পরপর না হলেও কোনো এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে ওই ফুটবলার এক ম্যাচ নিষিদ্ধ। ...
টেস্টে বাংলাদেশের ৯ জয়ের নায়ক হলেন তারা

টেস্টে বাংলাদেশের ৯ জয়ের নায়ক হলেন তারা

খেলা
টেস্টে বাংলাদেশ আর পিছিয়ে নেই। যে কোনো দেশকে নাকানি চুবানি খাওয়াতে পারে বাংলাদেশ। বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি টেস্টে জয় পেয়েছে। ৯টি টেস্টে জয়ের নায়েদের দেখতে পাচ্ছেন ছবিতে। এই যাত্রায় দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যাত্রা শুরুর পর দেখতে দেখতে সাদা পোশাকে ১০০টি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। সাফল্যের হিসেবে জয়ই যখন সর্বোচ্চ মানদণ্ডের, তাতে টাইগাররা পাচ্ছে মাত্র ৯-নম্বর! ১৬ বছরের টেস্ট যাত্রায় মাত্র ৯টি জয়ের মুখ দেখেছে লাল-সবুজরা। যার প্রথমটি এসেছিল ১০ জানুয়ারি, ২০০৫ সালে; চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর সর্বশেষটি কলম্বোর পি সারায় শততম টেস্টের মাইলফলকের ম্যাচে। জয়ের মুখ দেখা এই ৯ টেস্টে সাফল্যের কারিগর হয়ে ছিল অনেকের ব্যাটে-বলের নৈপুণ্য। তবে প্রতিটি ম্যাচই বেছে নিয়েছিল নির্দিষ্ট একজন নায়ককেও। ক্রিকেটীয় ভাষায় যাকে বলা হয় ‘ম্যাচ সেরা’। এক নজরে দেখে নেওয়া যাক নয় টেস্টে জ...
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খুশীতে কুড়েঘরের গান (ভিডিওসহ)

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খুশীতে কুড়েঘরের গান (ভিডিওসহ)

খেলা
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খুশীতে কুড়েঘরের গান (ভিডিওসহ) || বাংলাদেশ || by Kureghor-কুঁড়েঘর This song is dedicated to Bangladesh Cricket Team thanks for 100th test winning keep fighting tigers লিংক
এলগারের সেঞ্চুরি

এলগারের সেঞ্চুরি

খেলা
২০১১ সালের জানুয়ারির পর নিউজিল্যান্ডের মাটিতে ২২ টেস্ট খেলা হয়েছে। প্রতিটিতে টস জেতা দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ৬ বছর বাদে এই নিয়ম ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার এই সিদ্ধান্তে অনেকে অবাক হন। দক্ষিণ আফ্রিকা ব্যাটে নামার পর সমালোচকরা নিজেদেরকে যৌক্তিক মনে করা শুরু করেন। প্রোটিয়ারা মাত্র ২২ রানে হারায় ৩ উইকেট। স্টিফেন কুক ৩, হাশিম আমলা ১ ও জেপি ডুমিনি ফেরেন ১ রানে। আমলা ও ডুমিনিকে একই ওভারে ফেরান নেইল ওয়াগনার। শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্যাফ ডু প্লেসি নিজের সিদ্ধান্তের জন্য তখন হয়তো নিজের আঙুল কামড়াচ্ছিলেন। তিন ব্যাটসম্যান ফিরে গেলেও টিকে ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার। পাঁচ নম্বরে নামেন অধিনায়ক নিজে। এলগার ও ডু প্লেসি এবার যা করলেন তা অসাধারণ। চতুর্থ উ...
দিন শেষে বাংলাদেশ ১৩৩/২

দিন শেষে বাংলাদেশ ১৩৩/২

খেলা
বাজে রানআউটে উইকেট দিলেন তামিম ইকবাল। পরে অল্পতে উইকেট খোয়ালেন মুমিনুল হক। এতে দারুণ শুরুর পর ১৩৩/২ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। গল টেস্টে  প্রথম ইনিংসে ব্যাট হাতে জোড়া অর্ধশতক হাঁকান  ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। টেস্ট ক্যারিয়ারে এটি সৌম্যের দ্বিতীয় অর্ধশতক । আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৭ ইনিংসে দ্বিতীয় অর্ধশতক পেলেন তামিম। এতে ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১০২/০-তে।  তবে দলীয় ১১৮ রানে বালকসুলভ ভুলে উইকেট দেন তামিম। উইকেটরক্ষক হাতে বল রেখে অযথাই ক্রিজ ছেড়ে বের হন তামিম ইকবাল। ব্যক্তিগত ৭ রাানে দিলরুয়ান পেরেরা ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক। তবে দিন শেষে ৬৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অপর ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৯৪ রানে। বাংলাদেশের স্পিনার মেহ...
দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো ভারত

দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো ভারত

খেলা
সিরিজের প্রথম টেস্টে সফরাকারী অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হারে ভারত। কিন্তু চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ৭৫ রানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে ১৮৯ ও ২৭৪ রান করে। ৮৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। আজ চতুর্থ দিন তারা অলআউট হয় ২৭৬ রানে। এতে জয়ের জন্য শেষ ইনিংসে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৮ রান। মামুলি এই টার্গেট সামনে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে মাত্র ১১২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ৭৫ রানের জয় নিশ্চিত করেছে ভারত। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৪১ রানে নেন ৬ উইকেট। এতে চার ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতা ফিরলো। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৭ ও মিচেল মার্শ করেন ১৩ রান। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব করেন ২৪ রান। এর আগে ৪ উইকেটে ২১৩ রান নিয়ে আজ ...