Thursday, June 4

খেলা

এবার আইসিসিতে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েছিলেন পাপন !

এবার আইসিসিতে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েছিলেন পাপন !

খেলা
বাংলাদেশের লভ্যাংশ নিয়ে আইসিসিতে নিজের প্রথম মিটিংয়েই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি ছিল, বাংলাদেশকে কম টাকা দেওয়া হয়। পরে হিসাব করে দেখা যায় আসলেই বাংলাদেশ অনেক কম পায়। ‘আমি যখন আইসিসির কমিটির মিটিংয়ে প্রথম যাই তখন একটা অবজেকশন করেছিলাম। বলেছিলাম তোমরা যে টাকাটা ভাগ করো এটার বেসিসটা কী? আমি তখন হিসাব না করেই ওদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলাদেশ আর জিম্বাবুয়ে যে টাকা পাচ্ছে, সেটা অনেক কম অন্যদের চেয়ে।’ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন নাজমুল। নাজমুলের দাবি তার কথা শুনেই সবার টনক নড়ে, ‘এটা নিয়ে যখন আলোচনা শুরু হলো, তখন দেখা গেল আসলেই বাংলাদেশ কম টাকা পায়। এত কম পাওয়ার কথা নয়। তখন সবাই রাজি হয় যে বাংলাদেশের বেশি টাকা প্রাপ্য।’ ‘আমরা আইসিসির কাছে কোনও ডোনেশন কিংবা করুণা চাইনি। শুধু জানতে চেয়েছি কেন বাংলাদেশ কম পাচ্ছে। আমি নিশ্চিত যেভাবেই হ...
এবার ভারত কে নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি পাপন

এবার ভারত কে নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি পাপন

খেলা
ডেস্ক: ক্রিকেটে তিন মোড়ল, সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) নিজেদের আর্থিক বিষয় নিয়ে কম জল ঘোলা করেনি ক্রিকেটের শক্তিধর দেশ ভারত। তবে শেষপর্যন্ত আইসিসিতে করুণ হারই দেখতে হয়েছে তাদের। আইসিসির নতুন আর্থিক মডেলই মেনে নিতে হচ্ছে ভারতকে। পাওয়া হচ্ছে না অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার। ভারতের এমন দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে আট দেশ। বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশও। ভারত যে অন্যায্যভাবে বেশি অর্থ দাবি করে আসছে সেটা বুঝতে সমস্যা হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও। তাই তো তার দৃষ্টিতে ভারত হচ্ছে এমন এক দেশ, যারা টাকার পাগল। দুবাইতে আইসিসির সভা শেষ কেরে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। দেশে ফিরে শুক্রবার কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে ভারত প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারতের মূল ব্যাপার হলো, তারা শুধু টাকা চায়। তাদের সব বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু বাংলাদেশ বেশি ...
ব্যাট ধরতে না পারা নারিন যেভাবে দলের হার্টহিটার ওপেনার

ব্যাট ধরতে না পারা নারিন যেভাবে দলের হার্টহিটার ওপেনার

খেলা
ব্যাট হাতে নামতেন সবার শেষে। ব্যাটিং লাইনআপের একাদশতম ব্যাক্তিকে যদি ‘ব্যাটসম্যান’ বলতে চান তবে বলতেই পারেন। কিন্তু সেই ১১ নম্বর ‘ব্যাটসম্যান’ ক্যারিবীয়ান তারকা সুনিল নারিন কিনা এখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ওপেন করে যাচ্ছেন! এর আগে তো ব্যাট ধরে মাঠে সেভাবে দাঁড়াতেই পারতেন না। এখন কে বলে সুনীল নারিন শুধু রহস্যময় বোলার? তিনি তো দুরন্ত ব্যাটসম্যানও। ব্যাট করতে নেমেই রুদ্রমূর্তি ধারণ করছেন নারিন। কিন্তু তার এই বদলে যাওয়ার রহস্য কী? নারিনের এই পরিবর্তনের পেছনে রয়েছে ‘উইন্ডবল ক্রিকেট’। কিন্তু ‘উইন্ডবল ক্রিকেট’ ব্যাপারটা কী? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মিনি প্রিমিয়ার লিগকে ‘উইন্ডবল ক্রিকেট’ বলা হয়। কংক্রিটের পিচে খেলা হয়। প্রতিটি ইনিংসের দৈর্ঘ্য হয় ৮ ওভার। যেহেতু ওভার সংখ্যা কম, তাই শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে হয়। নারিন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্রিকেটার। শুধ...
আইসিসিতে শোচনীয় পরাজয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেনা ভারত?

আইসিসিতে শোচনীয় পরাজয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেনা ভারত?

খেলা
বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আই সি সি-তে জোর ধাক্কা খেয়েছে ভারত। সদস্য দেশগুলির মধ্যে কীভাবে আর্থিক পুনর্বিন্যাস হবে আর আই সি সি আগামী দিনে কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে এক গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে একঘরে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বি সি সি আই। আর্থিক পুনর্বিন্যাসের বিষয়ে ১৩-১ ভোটে ভারতের দেওয়া প্রস্তাবটি পরাজিত হয়েছে আর নতুন পরিচালন নীতির ভোটাভুটিতে ২-৮ ভোটে পরাস্ত হয়েছে ভারত। আই সি সি আজ এক বিবৃতি জারি করে বলেছে, "পরবর্তী আট বছরে বি সি সি আই মোট ২৯৩ মিলিয়ন ডলার পাবে, ইংলিশ ক্রিকেট বোর্ড পাবে ১৪৩ মিলিয়ন আর জিম্বাবুয়ে পাবে ৯৪ মিলিয়ন। বাকি সাতটি পূর্ণ সদস্য দেশ প্রত্যেকটি ১৩২ মিলিয়ন করে পাবে। অ্যাসোসিয়েট সদস্য দেশগুলি ২৮০ মিলিয়ন আর্থিক সহায়তা পাবে।" ভারত গত বছর পর্যন্ত ৫৭০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা পেয়েছিল আই সি সি-র কাছ থেকে। এর ফলে যে 'তিন বড় দাদা' বলে পরিচিত ...
টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড

টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড

খেলা
দুবাইতে চলছে আইসিসির বোর্ড সভা। আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) খুশির সংবাদ শোনায় আইসিসি। শিগগিরই আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডও টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য পদও পেতে যাচ্ছে আইরিশরা। এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রম বলেন, ‘জুনের ২২ তারিখ আমরা আইসিসির পূর্ণ সদস্য পদ পেতে পারি। এ ছাড়াও আরো বেশ কিছু খুশির খবর রয়েছে। আমরা আগেই সবকিছু ফাঁস করতে চাইনা। যে প্রক্রিয়ায় বিষয়টি এগোচ্ছে সেটার প্রতি আমাদের সম্মান রয়েছে। টেস্ট খেলুড়ে ১০ দেশ ১২ তে উন্নীত হতে যাচ্ছে। তবে মাত্র ৯টি দল নিয়মিত লিগ পদ্ধতিতে টেস্ট খেলার সুযোগ পাবে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে এই লিগের অংশ হচ্ছে না। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসেবে আফগানিস্তান ও আমরা শিগগিরই টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছি।’ ...
ক্রিকেট ম্যাচে এরকম দৃশ্য দেখেছেন কিনা দেখুন, পুরোটা দেখলে হাসি থামাতে পারবেন না (ভিডিও)

ক্রিকেট ম্যাচে এরকম দৃশ্য দেখেছেন কিনা দেখুন, পুরোটা দেখলে হাসি থামাতে পারবেন না (ভিডিও)

খেলা
ক্রিকেট ম্যাচে এরকম দৃশ্য দেখেছেন কিনা দেখুন, পুরোটা দেখলে হাসি থামাতে পারবেন না (ভিডিও) https://youtu.be/PDSZ0XOz3Mo
মুস্তাফিজ আগের মতো পারফর্ম না করার যে কারণ বললেন অধিনায়ক মাশরাফি

মুস্তাফিজ আগের মতো পারফর্ম না করার যে কারণ বললেন অধিনায়ক মাশরাফি

খেলা
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হৈ চৈ ফেলে দেন মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্য বোলিং করে একাই অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই বামহাতি বোলার। তবে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে মুস্তাফিজের জন্য। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজের কাছ থেকে সেরাটা পেতে তাকে চাপমুক্ত রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতে বিস্ময়কর বোলিং পারফরম্যান্স দেখালেও ইনজুরির পর বোলিংয়ে আগের সেই ধার নেই মুস্তাফিজের। তবে সেই পারফরম্যান্সও তুলনামূলক অনেক ভালো। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।” ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজকে চাপমুক্ত রাখতে চান মাশরাফি। তিনি বলেন, “আমরা যদি ওকে (...
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে যা বললেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে যা বললেন মাশরাফি

খেলা
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সামনে রেখে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বললেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিনি জানালেন, ওখানকার কন্ডিশনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমাদের কঠিন দলের বিরুদ্ধে খেলতে হবে। কন্ডিশনের দিক থেকে ওরা এগিয়ে থাকবে। ওখানে কিছুটা শীত থাকবে। সেখানে তারা যত সহজে ভালো করতে পারবে আমাদের জন্য কাজটা ততো সহজ হবে না। তাদের চেয়ে আমাদের আরও দুই-তিন গুণ বেশি কষ্ট করতে হবে। খেলোয়াড়দের সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। সুতরাং, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা প্রথমে ত্রিদেশীয় সিরিজ খেলব। সেখানে যদি আমরা জয়ের মধ্যে থাকি তাহলে টিম স্পিরিট ভালো থাকবে। কারণ, জয়ের মধ্যে থাকলে সবসময় অনুভূতি ভালো থাকে। আমরা সেখানে ১৮ জন খেল...
অস্ট্রেলিয়া-পাকিস্তানের পরেই বাংলাদেশ!

অস্ট্রেলিয়া-পাকিস্তানের পরেই বাংলাদেশ!

খেলা
শেষ ওভারে তাসকিন আহমেদের হাতে বল তুলে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কত রান যে দিয়ে দেন! অনেকেই হয়তো এমনই ভেবেছিলেন। প্রথম বলটি ভালোই করেছেন। কভারে ঠেলে দিয়েই একটি রান নিয়ে উইকেটে থাকা স্বীকৃত ব্যাটসম্যান আসেলা গুনারত্নেকে স্ট্রাইক দেন নুয়ান কুলাসেকারা। দ্বিতীয় বলটি ছিল ফুলটস, সহজেই তা সীমানা ছাড়া করেন গুনারত্নে। কিন্তু শেষ হাসি হাসলেন তাসকিনই। তৃতীয় বলেই গুনারত্নেকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন। পরের বলে মোস্তাফিজুর রহমানের দারুণ এক ক্যাচে ফেরেন সুরঙ্গা লাকমাল। হ্যাটট্রিক করতে পারবেন তাসকিন? সবার মনেই প্রশ্নটা ছিল। পঞ্চম বলে নুয়ান প্রদীপকে বোল্ড করে করে ফেললেন হ্যাটট্রিক! বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে পঞ্চম বোলারের হ্যাটট্রিক। দেশ বিবেচনায় নিলে বাংলাদেশের চেয়ে বেশি হ্যাটট্রিক করার বোলার আছেন কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এই দুই দলেরই ছয়জন করে বোলার হ্যাটট্রিক করেছেন। ওয়া...
আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে পারে এই ১১ জন টাইগার!

আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে পারে এই ১১ জন টাইগার!

খেলা
লড়াইয়ের মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন-৩ ও টেন-১ এইচডি। আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে এই ১১ জন টাইগার! শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দুই দল ৩৮টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৩৩টিতে। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একটি ম্যাচের ফল হয়নি। ডাম্বুলায় বাংলাদেশের সুখস্মৃতি নেই। আগের সেই দুঃসহ স্মৃতি সরিয়ে সুখময় স্মৃতির জন্ম দিতে পারে কিনা টাইগাররা সেটাই দেখার বিষয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ: বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ই...