দ্বিতীয় রাউন্ডেই ফেদেরারের বিদায়
রায়হান কবিরঃ তিনটি ম্যাচ পয়েন্টের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সুইস তারকা রজার ফেদেরার। যার ফলশ্রুতিতে রাশিয়ান বাছাই এভগেনি ডোনোস্কোয়ের কাছে দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী ফেদেরার।
বিশ্বের সাবেক এক নম্বর তারকা ফেদেরার দ্বিতীয় সেটে টাইব্রেকে ম্যাচ পয়েন্টে ছিলেন। এমনকি তৃতীয় সেটেও টাই ব্রেকে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু বিশ্বের ১১৬ নম্বর র্যাঙ্কধারী তৃতীয় সেটে দারুন লড়াই করে শেষ পর্যন্ত ৩-৬, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৫) ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। শেষ আটে তার প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস পোলি। ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ডোনোস্কোয় বলেছেন, ‘আমি আজ সবাইকে অবাক করে দিয়েছি। আমি মনে করি রজারের বিপক্ষে যেই জিতুক না কেন সেই সকলকে বিস্মিত করে তুলে। আমি শুধুমাত্র এটাই বলবো এটা স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা। কিন্তু সাথে সাথে এটাও বলবো জেতার...









