আইসিএবি’র “সার্টিফিকেট অব মেরিট” লাভ করল প্রিমিয়ার সিমেন্ট
মামুনুর রশীদ রাজ,সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ কণ্ঠ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত উৎপাদন খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট উৎপাদন খাতে ব্যবসায়িক প্রতিবেদন প্রদানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ লাভ করল সার্টিফিকেট অব মেরিট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সার্টিফিকেট প্রদান করে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে এই পুরস্কার দিয়েছে আইসিএবি।
২০১৫ সালের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য ১৬ তম জাতীয় আইসিএবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যাংক, আর্থিক সেবা, উৎপাদন ও কৃষিসহ ১০টি শ্রেণিতে আইসিএবি পুরস্কার পেয়েছে দেশের ২৪টি প্রতিষ্ঠান। ২০০১ সাল থেকে আর্থিক প্রতিবেদনের জন্য আইসিএবি এই পুরস্কার দিয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্...









