Wednesday, June 24

Month: March 2017

২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

আন্তর্জাতিক
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রিজন ভ্যান। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন।...
বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় এনামুল

বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় এনামুল

খেলা
পাকিস্তানের লাহোরে গিয়ে খেলবেন না ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লুক রাইট,  কেভিন পিটারসেনরা। সেখানে খেলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়। অনুমতি পেলেই তিনি খেলবেন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। বিষয়টি নিশ্চিত করে বিজয় বলেন, ‘আমি দুইদিন আগেই কোয়েটার ম্যানেজারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। কিন্তু বিসিবির অনুমতি ছাড়া আমি সেখানে খেলতে পারবো না। যদি বিসিবি আমাকে অনুমতি দেয় তাহলেই আমি  খেলতে যাবো।’ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্স এরই মধ্যে নিশ্চিত করেছে ফাইনাল। তবে ৫ই ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ  পেশোয়ার জালমি নাকি করাচি কিংস তা জানা যাবে আজ। কোয়েটাতে খেলেছেন বাংলাদেশের অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়াতে তার আর পাকিস্তানের যাওয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই চি...
জুয়েলের সুরে পড়শী

জুয়েলের সুরে পড়শী

বিনোদন
সম্প্রতি প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর নতুন গান ‘রাস্তা’। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। এর আগে জুয়েলের সুরে কয়েকটি গান গেয়েছেন পড়শী। সে গানগুলো ভালো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় এ গানটি প্রকাশ হলো। এ বিষয়ে জুয়েল মোর্শেদ বলেন, আমি এ গানটি নিয়ে খুবই আশাবাদী। বরাবরের মতো পড়শী অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। পড়শী বলেন, একেবারে অন্যরকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি, শ্রোতারাও এনজয় করবেন। চলতি সপ্তাহে ধ্রুব মিউজিকের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে অফিসিয়াল ভিডিও।...
ভিন্নরূপে হৃদয়

ভিন্নরূপে হৃদয়

বিনোদন
এতদিন প্রতিটি গানের ভিডিওতে স্টাইলিস্ট ও রাফ অ্যান্ড টাফ হৃদয় খানকে আবিষ্কার করা গেছে। নিজের প্রতিটি গানের ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন এ মিউজিক সেনসেশন। তবে এবার একেবারেই ভিন্নরূপে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। আর সেটা হচ্ছে ৭০ দশকের লুকে। এমন ঘোষণা একটি ছবিসহ নিজেই ফেসবুক পেজে সম্প্রতি দিয়েছেন হৃদয়। পরিপাটি চুল, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে পুরনো গিটার, বেলবটম প্যান্ট আর ফুলের ছাপ দেয়া নীল চাপা শার্ট- এমন রূপেই ছবিটিতে হৃদয়কে আবিষ্কার করা গেছে। ঠিক যেন সত্তরের দশকের স্থিরচিত্র। সঙ্গে রয়েছেন তার সংগীতের কয়েকজন বন্ধু। এরা হলেন বাদ্যশিল্পী ফয়সাল, রিয়াদ ও টিংকু। তারাও সত্তর দশকের সাজে সেজেছেন। হৃদয় খানের নতুন মিউজিক ভিডিওতে এমন বেশভুষায় সবাইকে আবিষ্কার করা যাবে। গানটির নাম ‘জানি না বুঝি না’। হৃদয়ের অপ্রকাশিত নতুন একক ‘মেয়ে’ অ্যালবামের গান এটি। এর গানগুলো সিঙ্গেল আকারেই প্রকাশ করা হবে। ইতি...
শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ স্বস্তির ব্যাটিং বাংলাদেশের

শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ স্বস্তির ব্যাটিং বাংলাদেশের

খেলা
টেস্ট সিরিজে মাঠে নামার আগে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই সারলেন টাইগাররা। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে গতকাল ৩৯১/৭ সংগ্রহ নিয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে সফরকারী বাংলাদেশ। দারুণ সেঞ্চুরি হাঁকান ওপেনার তামিম ইকবাল। ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক করেন ৭৩ রান। উইকেট দেননি তারা। স্বেচ্ছা অবসরে ক্রিজ ছাড়েন বাংলাদেশের এ শীর্ষ দুই ব্যাটসম্যান। দিন শেষে ৫৭ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের নবীন তারকা লিটন দাস। ৬৪ বলের ইনিংসে লিটন হাঁকান ১০টি বাউন্ডারি। প্রস্তুতি ম্যাচে ফর্ম দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যক্তিগত ৪৩ রানে উইকেট দেয়ার আগে মাহমুদুল্লাহ হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। দলের বাকি ব্যাটসম্যানদের সুযোগ দিতে ব্যক্তিগত ১৩৬ রানে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন তামিম ইকবাল। ১৮২ বলের দারুণ ইনিংসে তামিম হাঁকান ৯টি চার ও ৭টি ছক্কা। পাঁচ নম্বরে ব্যাট হাতে সাকিব আল হাসান করেন ৪৬ বল...
অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

অপর্ণার ভাবনা ঘিরে এখন বড় পর্দা

বিনোদন
নাটক এবং সিনেমা দুই মাধ্যমেই বিচরণ থাকলেও এই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষের পুরো ভাবনা ঘিরে রয়েছে বড় পর্দা। কারণ আজই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এ ছবিতে অপর্ণার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এছাড়া টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বুধবার সন্ধ্যায় ‘ভুবন মাঝির’ প্রিমিয়ার হয়ে গেল। নতুন এ চলচ্চিত্র প্রসঙ্গে অপর্ণা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে নিয়মিত চলচ্চিত্র হচ্ছে, এটা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় প্রচারের অভাবে মুক্তিযুদ্ধের ছবিগুলো পিছিয়ে থাকছে। এমন চিন্তা থেকেই তরুণদের কাছে যাচ্ছি আমরা। আমরা চাই তারা হলে এসে ছবিটি দেখে আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানুক। এরই মধ্যে ‘ভুবন মাঝি’র প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চাল...
এক মঞ্চে বিবার-সানি লিওন

এক মঞ্চে বিবার-সানি লিওন

বিনোদন
আগামী ১০ই  মে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার। তাতে তার সঙ্গে থাকছেন বলিউডের অনেক তারকার। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, সেসব তারকার তালিকায় রয়েছেন সানি লিওনও। বিবার গাইবেন। আর সানি তার গানের সঙ্গে নাচের পারফরম করবেন। এ প্রসঙ্গে কনসার্ট আয়োজকের একটি সূত্র জানায়, হাতেগোনা কয়েকজন তারকার মধ্যে সানি লিওন কনসার্টে পারফরম করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তবে ভারতীয় কোনো মঞ্চে বিবারের সঙ্গে পারফরম করার বিষয়টি অনেকেই বেশ চমকপ্রদ ব্যাপার বলেই মনে করছেন।...
কেরালার মুখ্যমন্ত্রীকে কতলের ডাক আরএসএস নেতার, ১ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা

কেরালার মুখ্যমন্ত্রীকে কতলের ডাক আরএসএস নেতার, ১ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা

আন্তর্জাতিক
কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়নকে হত্যার জন্য মোটা অংকের অর্থ পুরষ্কার ঘোষণা করেছেন ভারতের শাসক দল বিজেপির মূল আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা কুন্দন চন্দ্রবত। তবে বৃহস্পতিবার আরএসএস’র পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় তাদের বিশ্বাস নেই। আরএসএস’র অ্যারিয়া ক্যাম্পেইন চীফ ড. প্রবীন কাবরা এক বিবৃতিতে বলেন, ‘কুন্দন চন্দ্রবত কেরালার মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দাযোগ্য। আরএসএস এ ধরণের দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। এগুলোর প্রচারও সমর্থন করে না।’ এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, কেরালায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) দলের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের বিরুদ্ধে বিজেপি, আরএসএস ও অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শনের একদিন পর চন্দ্রবত ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেউ যদি পিনারায়ির (মুখ্যমন্ত্র) শিরñেদ করে, আর তার মস্তক নিয়ে আসে, তাহলে তা...