Wednesday, June 24

Month: March 2017

ট্রাম্পের নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ পিছিয়েছে

ট্রাম্পের নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ পিছিয়েছে

আন্তর্জাতিক
প্রথমবার যখন তাড়াহুড়ো করে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সই করেন, তখন তাড়াহুড়োর পেছনে তার একটি যুক্তি ছিল। তিনি বলেছিলেন, এ আদেশ বাস্তবায়নে দেরি হয়ে গেলে, যুক্তরাষ্ট্রে ঢুকতে তাড়াহুড়ো শুরু করবে ‘খারাপ লোকগুলো’। পরে তো একাধিক ফেডারেল আদালত স্থগিত করে দিলো এই নিষেধাজ্ঞা। প্রতিক্রিয়ায় ট্রাম্প সংশোধনী এনে আবারও নতুন করে নির্বাহী আদেশ দেওয়ার হুমকি দেন। বার্তাসংস্থা এপি’র খবর, এবার আর আগের মতো ওই তাগাদা বোধ করছে না মার্কিন প্রশাসন। খবরে বলা হয়, নতুন করে নির্বাহী আদেশ জারি করার সময়সীমা বারবার পেছানো হচ্ছে। হয়তো আইনি জটিলতা টের পেয়েই এমনটা করা হচ্ছে। ফলে ট্রাম্প প্রশাসন নিজেদের অগ্রাধিকার ও পলিসিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের আগে নতুন নির্বাহী আদেশ জারি হওয়ার কোন সম্ভাব...
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ইন্তেকাল

আন্তর্জাতিক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি কাজী মো. আনোয়ার হোসেন আর নেই। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কাজী আনোয়ার ১৯৮৬, ৮৮, ৯১ ও ২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি নবীনগরের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবার সুত্রে জানা গেছে, আজ বাদ আসর ঢাকার গুলশান সোসাইটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর নবীনগর সদরে এবং তৃতীয় দফা তার গ্রামের বাড়ি যশোতুয়া গ্রামে মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা সন্তান...
পাকিস্তানে যাচ্ছেন বিজয়

পাকিস্তানে যাচ্ছেন বিজয়

খেলা
অবশেষে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল খেলতে যাওয়ার অনুমতি পেলেন এনামুল হক বিজয়। আজ তাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আগামীকাল সকালে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের এ ওপেনার। পিএসএলের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরও হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এবারের ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপার লড়াই হবে ৫ মার্চ। ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। গত বছরও তারা ফাইনালে ওঠে। কিন্তু শিরোপার লড়াইয়ে হেরে যায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। আর এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী পেশোয়ার জালমি কিংবা করাচি কিংস। পাকিস্তান সুপার লীগের এবারের আসরে পেশোয়ারের হয়ে খেলেছেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আর মাহমুদুল্লাহ খেলেছেন কোয়েটা গ্লাডি...
‘ভারতে ৭০ হাজার কোটি রুপির কালো টাকা সনাক্ত’

‘ভারতে ৭০ হাজার কোটি রুপির কালো টাকা সনাক্ত’

আন্তর্জাতিক
ভারতে এখন পর্যন্ত ৭০ হাজার কোটি রুপি সমমূল্যের কালোটাকা সনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। এসআইটির ডেপুটি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিত পাসায়াত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই কালোটাকার মধ্যে ভারতীয়দের বিদেশে পাচার করা ১৬ হাজার কোটি রুপিও রয়েছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু পত্রিকা। খবরে বলা হয়, অর্থনৈতিক ও আর্থিক খাত সংক্রান্ত বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিচারপতি পাসায়েত বলেন, এসআইটি নিজেদের ষষ্ঠ আন্তর্বর্তী প্রতিবেদন এপ্রিলের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। তিনি বলেন, গত দুই বছরে সর্বোচ্চ আদালতের কাছে বিভিন্ন সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ সুপারিশ সরকার গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু এখনও বিবেচনাধীন।’...
আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন: ৩ ইউনিট বন্ধ

আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন: ৩ ইউনিট বন্ধ

আন্তর্জাতিক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে আগুন লেগে ৩টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে ৫ জেলায় সকাল থেকেই বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ফলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই মেরামত কাজ শুরু হয়েছে। এতে সময় লাগবে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সাতটার দিকে হঠাৎ করে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লাগলে পর্যায়ক্রমে ৪শ' ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হচ্ছে, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি প্ল্যান্ট। অগ্নিকাণ্ডের ফলে গ্রীড ল...
অবশেষে ট্রাক ড্রাইভারকে ধরতে পারলো পুলিশ, কিন্তু যেভাবে ধরল, তাতে হলিউড বলিউড ফিল্মকেও হার মানাবে

অবশেষে ট্রাক ড্রাইভারকে ধরতে পারলো পুলিশ, কিন্তু যেভাবে ধরল, তাতে হলিউড বলিউড ফিল্মকেও হার মানাবে

ভিডিও
অবশেষে ট্রাক ড্রাইভারকে ধরতে পারলো পুলিশ, কিন্তু যেভাবে ধরল, তাতে হলিউড বলিউড ফিল্মকেও হার মানাবে https://youtu.be/NHvoo88hjg4
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে : অর্থমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে : অর্থমন্ত্রী

জাতীয়
রায়হান কবিরঃ অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সার্বিক দারিদ্র্য থেকে মুক্ত হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি সব খাতে অন্যান্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মন্ত্রী আজ নগরীর আগারগাঁওয়ে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ঋণ ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ প্রকাশ করে বলেন, অতি দারিদ্র্য ২০২৪ সালের মধ্যে দূর হবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। মুহিত বলেন, দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর অতি দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক সংস্থা ও এনজিও অতি দারিদ্র্য জনগোষ্ঠী দারিদ্র্যের হার কমে আসছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম ইউনুসুর রহমান ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব কর...
স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
রায়হান কবিরঃ আমাদের প্রত্যেকের মাঝে প্রত্যাশা থাকে ‘প্রখর’ স্মৃতিশক্তির অধিকারী হওয়া। কিন্তু সবাই এ গুণের অধিকারী হতে পারেন না। জেনে রাখুন, ‘প্রখর’ স্মৃতিশক্তি শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও বড় সম্পদ হতে পারে। এর অধিকারী হলে জীবনে সাফল্য পাবার প্রবল সম্ভাবনা থাকে।অন্যদিকে, স্মৃতিশক্তি ‘দুর্বল’ হলে হিতে বিপরীত ঘটতে পারে। নানা কারণে স্মৃতিশক্তি ‘দুর্বল’ হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে স্মৃতিভ্রম বলে। এটি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া যায় না। ফলে জীবনে সাফল্য পাওয়া তো দূরের কথা, প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। তবে দৈনন্দিন জীবনে কয়েকটি টিপস ও কৌশল অবলম্বন করে সহজেই স্মৃতিশক্তি বাড়ানো যায়। চলুন এবার জেনে নিই সেই টিপস ও কৌশলগুলো- ১. খাদ্য : স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখার পূর্বশর্তই হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া। তা হতে পারে প্রচুর পরিমাণ ফলমূল, শাকসবজি ও উপকারি চর্বিযুক্ত খাবার (মাছ, বাদা...
শ্রীলঙ্কায় তামিমের সেঞ্চুরি

শ্রীলঙ্কায় তামিমের সেঞ্চুরি

খেলা
রায়হান কবিরঃ  শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়ালেন তামিম ইকবাল। ১৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা বাঁ-হাতি এই ওপেনার ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এরপর স্বেচ্ছায় অবসরে যান তামিম। বৃহস্পতিবার ডি জয়সা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে লাহিরু সামারাকোনের বলে রন চন্দ্রাগুপ্তকে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার (৯)। তবে দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে সাথে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েন তামিম ইকবাল। ১০৩ বলে ১০ চারে ৭৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান মুমিনুল। তবে টেস্ট মেজাজে নিজের ইনিংস বড় করে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে ১৮২ বলে নয় চার ও সাত ছয়ে ১৩৬ রান আসে বাঁহাতি ড্যাশিং ওপেনারের ব্যাট থেকে। তামিম মাঠ ছাড়লে উইকেটে আসেন সাকিব আল হাসান। ৪৬ বলে তিন চারে ৩০ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন...