এদিকে বিয়ের পর হানিমুন প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আসলে বিয়ের পরপরই আমাদের খুব ইচ্ছা… পড়ুন বিস্তারিত
এতদিন পর তাকেই বিয়ে করবো- গেল বছরের শেষ দিনে ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা জানিয়েছিলেন ২০১৮ সালের এপ্রিলে বিয়ে করবেন তিনি। নাবিলার বর জোবাইদুল হক।
যার কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। নাবিলারও জন্ম সৌদি আরবে। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের আনন্দময় দিনগুলোও কেটেছে জেদ্দা শহরে। সেখানেই নাবিলা এবং জোবাইদুল হকের পরিচয়।
এছাড়া একই স্কুলে দুজনে পড়তেন। নাবিলার ভাষ্য, ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিল, কল্পনাও করিনি, এতদিন পর তাকেই বিয়ে করবো। পরিবার থেকেই আলোচনা করে বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।
বিয়ের তারিখ ও কেনাকাটা সম্পর্কে জানতে চাইলে নাবিলা বলেন, আসছে ২৬শে এপ্রিল বিয়ে করছি। এরই মধ্যে বিয়ের কেনাকাটা শেষের দিকে। সাজসজ্জার আশিভাগই দেশ থেকে কেনা হয়েছে। বাকিটা দেশের বাইরে থেকে কিনেছি।
আমাদের দুজনের এবং পরিবারের সদস্যদের পছন্দে কেনাকাটা হচ্ছে। নতুন জীবনের...









