Wednesday, June 24

Month: September 2018

ফাইভজির গতি হবে কত?

ফাইভজির গতি হবে কত?

এক্সক্লুসিভ
সারা পৃথিবীতে ফাইভ জি নেটওয়ার্ক চালুর তোড়জোড় চলবে। বিশেষজ্ঞরা বলছেন, ফাইভ জি এলে নেট দুনিয়ায় বিপ্লব ঘটে যাবে। ফোর জির থেকে একশো গুণ স্পিড বেশি হবে ফাইভ জির। এই কানেক্টিভিটির দৌলতে ‘বাফারিং’ শব্দটাই হয়তো মুছে যাবে! চোখের পলকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে। দূষণহীন নেটওয়ার্ক হবে ফাইভ জি। ফোর জির তুলনায় এই নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। ফলে ফোনের ব্যাটারির আয়ু বাড়বে। চিকিৎসা ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যেকোনো জায়গায় যেকোনো সময় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে অস্ত্রোপচারের মতো বিষয়। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে নিমেষেই ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। শহরে দূষণের হালহকিকত স্মার্টফোনে এক ক্লিকেই পাওয়া সম্ভব হবে। দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নিচেও কর্মীরা নির্ঝঞ্ঝা...
‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর মুক্ত আলোচনা অনুষ্ঠিত

‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর মুক্ত আলোচনা অনুষ্ঠিত

বিনোদন
অনলাইন ডেস্ক || দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘উই আর মিডিয়া ওয়ার্কারস’ এর উদ্যেগে আয়োজিত ‘মুক্ত আলোচনা’ সভা আজ শুক্রবার রাজধানীর ফার্মগেট স্টার কাবাব রেস্টুরেন্টের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভোরের পাতার সহ-সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় ও দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন কালান্তর নিউজের প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক শরীফ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল, দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক মো. আবদুল বারী, ডিবিসি টেলিভিশনের নিউজরুম এডিটর অমিতাভ রহমান, দৈনিক ডেসটিনির সিনিয়র সাব এডিটর জুয়েল হালদার, দৈনিক জনকণ্ঠের সাব এডিটর বিপ্লব রেজা, দৈনিক একুশে আলোর সম্পাদক সেলিম পারভেজসহ প্রায় শতাধিক গণমাধ...
“দজ্জাল শাশুড়ি” নাটকে “আফফান মিতুল”

“দজ্জাল শাশুড়ি” নাটকে “আফফান মিতুল”

বিনোদন
১১ লাখ টাকা ব্রিফকেসে নিয়ে দজ্জাল শাশুড়ির কাছে হাজির হয়েছেন আফফান মিতুল। দজ্জাল শাশুড়ির মেয়ের জামাই আব্বাস চৌকিদার লটারীতে এই টাকা জিতেছে। কিন্তু এই বাড়িতে ব্রিফকেস ভর্তি টাকা দিতে এসে আফফান মিতুল আবিষ্কার করলো নতুন ঘটনা। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত জামিল, হিমি, নয়ন বাবু, আফফান মিতুল, শফিক খান দিলু এবং শিরিন আলম। আজ ২৮ সেপ্টেম্বর বছিলার কলমাচর গ্রামে চলছে নাটকটির শ্যুটিং। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করছেন নয়ন মিল্টন। চলতি মাসেই আফফান মিতুল একই নাট্যকার ও পরিচালক দ্বয়ের "চোর সংঘ" নাটকে অভিনয় করেছেন। এই দুইটি নাটকই "সৃষ্টি মাল্টিমিডিয়া" ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে।...
“ইচ্ছেডানা” তে অভিনয় করছেন পলাশ লোহ

“ইচ্ছেডানা” তে অভিনয় করছেন পলাশ লোহ

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদক: সমাজ সচেতনতামূলক ধারাবাহিক নাটক "ইচ্ছেডানা" তে অভিনয় করছেন পলাশ লোহ । নাটকটি দুইটি চ্যানেলে প্রচার হবে। ২৯ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার বিটিভি তে প্রচার হবে রাত ৭:১০ মিনিটে এবং এটিএন বাংলায় ২ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার প্রচার হবে রাত ৮:০০ টায়। পলাশ লোহ এই নাটকে অভিনয় করেছেন সমাজের নির্ভিক ও সত্যবাদী রুপ পুলিশ ইন্সপেক্টর এর চরিত্রে। নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান। পাবনার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং চলছে। এ নাটকে আরও অভিনয় করেছেন- ফারুক আহমেদ, বড়দা মিঠু, ম ম মোর্শেদ, আরশ খান, প্রিয়ম আর্চি, মনোজ কুমার, নুরুল আলম নয়ন, রাশেদা রাখি প্রমুখ। এটিএন বাংলায় ‬ ২ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার, রাত ৮ টায়‬ বিটিভি-তে ‬ প্রতি শনিবার, রাত ৭:১০ মিনিটে ।...
একজন ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই সাক্ষাৎকারে দিহান হাজারী

একজন ইন্টারনেশনাল মানের আর্টিস্ট হতে চাই সাক্ষাৎকারে দিহান হাজারী

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা দিহান হাজারীর কথা। কথা হয় এই অভিনেতার সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে। ●কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা? >> ২০০৩ সালে সাহিত্য একাডেমি নামক থিয়েটারে অভিনয়ে যোগদান করি।এবং ২০০৬ সালে ধারাবাহিক নাটক “ লাকডুম “পরিচালনা: কামরুল হাসান সুজন। এ ২য় হিরো হিসাবে বাংলাদেশ মিডিয়া যোগদান করি । পর পর অনেক গুলো কাজ করি । তারপর আমি দেশের বাহিরে ২০০৯ চলে যায়। তারপর ২০১৫ থেকে আবার মিডিয়া যোগদান করি এবং ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, ভিবিন্ন চ্যানেল এর নাটক করি । ●কি কি কাজ করেছেন? >> নাটক ভালবাসার বিষ বৃক্ষ, ক্রাইম পেট্রল, লেডি গোয়েদা, গ্রামের নায়ক, টিবিচি: প্রান ম্যাগো জুস, যুব উন্নয়ন অধিদ্তর, এস এম সি ব্লু ষ্টার সেবা কেন্দ্র, মেজিক অ্যাইলে...
ফ্রান্সে রোদেজ শহরে ছুরিকাঘাতে নিহত স্থানীয় পুলিশ প্রধান

ফ্রান্সে রোদেজ শহরে ছুরিকাঘাতে নিহত স্থানীয় পুলিশ প্রধান

আন্তর্জাতিক
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রোদেজ শহরের পৌর পুলিশ প্রধান প্যাসক্যাল ফিলো ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরটির কেন্দ্রে অবস্থিত টাউন হলের সামনে পুলিশের পরিচিত একজন তাকে ছুরিকাঘাত করেন। এএফপি’র বরাত দিয়ে একথা জানিয়েছে ‘ইউরোনিউজ’। বিসিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার মাঝখানে তাকে তিনবার ছুরিকাঘাত করা হয়। স্থানীয় টেলিভিশন স্টেশন ‘ফ্রান্স থ্রি অকসিট্যানি’র মতে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্স ইনফো রেডিও নেটওয়ার্কের খবরে বলা হয়, এক সপ্তাহ আগে অভিযুক্ত এই ব্যক্তির কাছ থেকে তার কুকুর কেড়ে নেয়ায় তিনি স্থানীয় মেয়র ও পুলিশ প্রধানকে হুমকি দেন। আরও বলা হয়, ৪০ বছর বয়সী এই ব্যক্তি কিছুদিন আগে এই শহরে এসেছিলেন। লাইসেন্স ছাড়া কুকুর রাখায় তার সম্পর্কে জানতো স্থানীয় পুলিশ। ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস...
এশিয়ার সেরা দল দুটিই ফাইনাল খেলছে: সঞ্জয় মাঞ্জরেকার

এশিয়ার সেরা দল দুটিই ফাইনাল খেলছে: সঞ্জয় মাঞ্জরেকার

খেলা
এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। গত আসরেও এই দুই দলই ফাইনালে উঠেছিল। চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। সেবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়েছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এবার দৃশ্যপট ভিন্ন। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকলেও রোহিত শর্মার নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে ভারতীয়রা। অন্যদিকে প্রথম ম্যাচে লঙ্কানদের বড় ব্যবধানে হারানো পর পর পর দুটি ম্যাচে হারতে হয় বাংলাদেশ। যদিও সুপার ফোরে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার দল। হারের বৃত্ত থেকে বেড় হয়ে পর পর দুই ম্যাচে এমন অসাধারণ জয়ে টাইগারদের প্রশংসা সারা বিশ্বজুড়ে। বাদ যাননি জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও। ভারতের সাবেক ক্রিকেট তারকা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ব্রডকাস্টার ও স্পন্সররা চাচ্ছিল ভারত-পাকিস্তান ফাইনাল। অনেকেই আশা করেছিল চলতি টুর্নামেন্টে মোট তিনটি...
আগামী মাসেই  আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি

আগামী মাসেই আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
আগামী মাসেই বাজারে আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। আগামী মাস থেকেই গাড়িটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুজিয়া। দুজন যাত্রী বহনে সক্ষম এই হাইব্রিড-ইলেকট্রিক গাড়িটি চালানো অবস্থাতেই গতি বদল করা যাবে। অর্থাৎ রাস্তায় গাড়িটি চলছে এমন অবস্থায় সুইচ অন করলেই সেটি উড়তে শুরু করবে। আর এজন্য সময় লাগবে দুই মিনিটেরও কম। সমতল থেকে দশ হাজার ফুট উচ্চতায় চলাচল সক্ষম এই গাড়িটি বাজারে আসছে বলে জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এই গাড়িটি তৈরি করছে বিশ্বের বিখ্যাত গাড়ি নির্মাতা ভলবোর সহযোগী প্রতিষ্ঠান টেরাফুজিয়া। তাদের মতে, গাড়িটি একবারে ৬৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি কিন্তু অভিজাত এই গাড়িটির প্রথম মডেল বিক্রি শুরু হবে চলতি বছরের অ...
‘সিরিয়াল কিসার’ ইমরানের নাকি এখন চুমুতে অনীহা

‘সিরিয়াল কিসার’ ইমরানের নাকি এখন চুমুতে অনীহা

বিনোদন
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। তিনি ভালো একজন অভিনেতা তা বলার অপেক্ষা রাখে না। তবে ভক্তদের মাঝে ইমরান নামটি মানেই অনস্ক্রিনে চুমুর ছড়াছড়ি। ‘সিরিয়াল কিসার’ ইমরানের নাকি এখন চুমুতে অনীহা। তাইতো এমন দৃশ্যে আর সেভাবে দেখা যাচ্ছে না তাকে। এর পেছনের কারণ জানালেন ইমরান নিজেই। অভিনেতার ভাষ্য, এখন সিনেমা বা শোতে প্রয়োজন ছাড়াই চুমুর দৃশ্য ঢোকানো হয়। অনেকের ধারণা আজ থেকে ১৫ বছর আগের মতো পর্দায় চুমু দেখিয়ে দর্শককে আকৃষ্ট করা যাবে। কিন্তু এখন দর্শক অনেক পরিণত। শুধু চুমু দেখিয়ে তাদের আকৃষ্ট করা যায় না। এসব কারণেই চুমুর দৃশ্যে কাজের ব্যাপারে সচেতন ইমরান। এই অভিনেতা বলেন, একটা সময় জোর করে চিত্রনাট্যে চুমুর দৃশ্য ঢোকানো হতো। পরিচালকরা ভাবতেন হয়তো এতেই দর্শক উত্তেজিত হবেন। বর্তমান সময়ে এসে ফর্মুলা বদলেছে। ইমরান এখন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে গল্প ও চরিত্রের দিকেই গুরুত্ব দেন। অভিনয়ের সুয...
রোহিঙ্গাদেরকে দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল মিয়ানমার

রোহিঙ্গাদেরকে দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল মিয়ানমার

আন্তর্জাতিক
রোহিঙ্গাদের শুধু রাখাইন রাজ্য থেকেই নয়, দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল মিয়ানমারের। এ কারণে মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার প্রাক্কালেও হত্যাযজ্ঞ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধে গত মার্চ ও এপ্রিলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছ থেকে তাদের ওপর নৃশংসতার জবানবন্দি গ্রহণকারী ও তদন্তকারী আইনি প্রতিষ্ঠান ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি গ্রুপ (পিআইএলপিজি)’ এ মূল্যায়ন করেছে। পিআইএলজির একজন তদন্তকারী বলেছেন, ‘রোহিঙ্গাদের নির্মূল করা নাকি শুধু দেশের বাইরে ঠেলে দেওয়া মিয়ানমারের উদ্দেশ্য ছিল, তা নিয়ে যে কেউ বিতর্ক করতেই পারে। তবে গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টান্ত আছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সম্ভবত ওই জনগোষ্ঠীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেয়েও অন্য উদ্দেশ্য তাদের (মিয়ানমারের) ছিল।’ ওই তদন্তকারী বলেছেন, ‘বাংলাদেশে ঢোকার আগমুহূর্তে...