Friday, April 17

Author: News Desk

দেশে ‘ডি ডস’ সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

দেশে ‘ডি ডস’ সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

তথ্য ও প্রযুক্তি
বাংলাদেশে সম্প্রতি ‘ডি ডস’(ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলা দেখা গেছে বলে জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এ বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সংস্থা যেন যথাযথ পদক্ষেপ নেয়, সে অনুরোধ জানানো হয়েছে। আজ শনিবার বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি ডস একধরনের সাইবার হামলা। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের নিয়ন্ত্রণে থাকা বটনেট দিয়ে নির্দিষ্ট কোনো আইটি অবকাঠামোতে হামলা চালায়। লক্ষ্য, ওই আইটি অবকাঠামোকে নিয়মিত সেবা প্রদানে বাধা দেওয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ডি ডস সাইবার হামলায় টিসিপি পুশ ফ্লাড, ইউডিপি ফ্...
এলো অ্যানড্রয়েড 13

এলো অ্যানড্রয়েড 13

তথ্য ও প্রযুক্তি
  ১৬ আগস্ট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘অ্যানড্রয়েড ১৩’-এর পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করেছে গুগল। ছয় মাস টানা পরীক্ষা-নিরীক্ষার পরই সিস্টেমটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়েছে। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায় নতুন ফিচারের তালিকা রয়ে গেছে অনেকটাই খালি। নিরাপত্তার ওপর আরো জোর দিয়ে তৈরি করা হয়েছে এবারের অ্যানড্রয়েড। এর মধ্যে আছে নোটিফিকেশনের জন্য আলাদা করে পারমিশন দেওয়ার সিস্টেম। এখন থেকে আর অ্যাপগুলো চাইলেই নোটিফিকেশন পাঠাতে পারবে না, এর জন্য ব্যবহারকারী নিজে অনুমতি দিলে তবেই সেটি দেখানো যাবে।   এর সঙ্গে আছে ক্লিপবোর্ডে কপি করা সব তথ্য চাইলেই সব অ্যাপ পড়তে পারবে না এবং ফোনের স্টোরেজে থাকা সব ছবি সব অ্যাপ দেখতে পাবে না। ব্যবহারকারীরা বরং বাছাই করে দেবেন কোনগুলো কোন অ্যাপ দেখতে পাবে।    ক্লিপবোর্ডে নতুন ফি...
আত্মমর্যাদাবোধ গুনাহ থেকে দূরে রাখে

আত্মমর্যাদাবোধ গুনাহ থেকে দূরে রাখে

ইসলাম
আত্মমর্যাদাবোধ ও অহংকার বলতে শুধু দাম্ভিকতা বোঝানো হয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে এগুলো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। তবে তা হতে হবে মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে। জাবির (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, এমন কিছু আত্মসম্মানবোধ আছে, যা মহা মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন, আবার তা (আত্মসম্মানবোধ) এমনও কিছু আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন।   অনুরূপ এমন কিছু অহং (বাহাদুরি) আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তা (বীরত্ব) এমনও কিছু আছে, যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন। মহান মহিয়ান আল্লাহ তাআলার পছন্দনীয় আত্মসম্মানবোধ হলো, সন্দেহ ও বদনামের ক্ষেত্রে (আত্মসম্মানবোধ)। আর মহান মহিয়ান আল্লাহ তাআলার অপছন্দনীয় আত্মসম্মানবোধ হলো সন্দেহ ও বদনামের ক্ষেত্র ব্যতীত অন্য স্থানের (সম্মানবোধ)। মহান মহিয়ান আল্লাহ তাআলার পছন্দনীয় অহং হলো জিহাদের সময় ও দান করার সময় বাহ...
বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

স্বাস্থ্য
বাচ্চাদের জন্মগত থাইরয়েড রোগ এমন একটি অবস্থা, যেখানে থাইরয়েড গ্রন্থি জন্মগতভাবেই থাকে না বা পুরোপুরি বিকশিত হতে পারে না। এ জন্য থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না। থাইরয়েড গ্রন্থি কী? থাইরয়েড গ্রন্থি আমাদের গলার নিচের অংশে অবস্থিত প্রজাপতি আকারের একটি গ্রন্থি, যা থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোন বাচ্চাদের মানসিক বিকাশ, বুদ্ধি, উচ্চতা, মেধা—এগুলো নিয়ন্ত্রণ করে থাকে।   বাচ্চাদের থাইরয়েড হরমোন ঘাটতির লক্ষণ ♦ কোনো লক্ষণ না-ও থাকতে পারে, পরীক্ষা করলে ধরা পড়তে পারে ♦ বেশি ঘুমাচ্ছে, কম খাচ্ছে—এমন লক্ষণ থাকতে পারে ♦ অনেক দিন ধরে জন্ডিস থাকতে পারে ♦ পায়খানা কষা ♦ মাংসপেশিগুলো দুর্বল বা থলথলে ♦ গ্রোথ বা বৃদ্ধি কম হওয়া আশার কথা, চিকিৎসা শুরু করলে তাদের লক্ষণগুলো কমে যায় এবং স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে ওঠে।   চিকিৎসা যদি রোগটি শনাক্ত হয়, তাহলে...
ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকটের চেষ্টা

ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকটের চেষ্টা

অর্থনীতি
ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে সম্প্রতি ব্যবসায়ীদের ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সায় দেয়নি ট্যারিফ কমিশন। এর পরও দাম বাড়ানো হবে বলে বাজারে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। দাম বাড়াতে বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এবং ট্যারিফ কমিশনের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।   ট্যারিফ কমিশন সূত্র জানায়, দুই-তিন মাস ধরে বিশ্ববাজারে সব ধরনের ভোগ্য পণ্যের দাম কমছে। এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল হলেই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করে সমন্বয় করা যেতে পারে। এ ছাড়া পাম তেলের দাম কমিয়ে আনার পরামর্শ দিয়ে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়কে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে ট্যারিফ কমিশন। কমিশনের সদস্য আবু রায়হান আল বিরুনী গতকাল  বলেন, ‘বিশ্ববাজারের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারে ভোগ্য...
নবীজির দৃষ্টিতে যারা নিকৃষ্ট মানুষ

নবীজির দৃষ্টিতে যারা নিকৃষ্ট মানুষ

ইসলাম
জীবনে বন্ধু চয়নের ক্ষেত্রে সতর্কতা জরুরি। নিকৃষ্ট মানুষ থেকে দূরে থাকা জরুরি। অন্যথায় নিকৃষ্ট মানুষের সংস্পর্শে নিজেদের আমল ও চরিত্র ধ্বংস হতে পারে। আজ আমরা আলোচনা করব এমন কিছু অভ্যাস নিয়ে, যে অভ্যাসের মানুষ নবীজি (সা.)-এর চোখে নিকৃষ্ট ছিল।   দুমুখো মানুষ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মানুষের মধ্যে দুই রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট। যে এই দলের নিকট আসে এক রূপ নিয়ে এবং অন্য দলের নিকট আসে অন্য আরেক রূপ নিয়ে। (মুসলিম, হাদিস : ৬৫২৪)। এ ধরনের মানুষ আমাদের চারপাশে অনেক পাওয়া যায়, যারা আমাদের বন্ধুর বেশে ক্ষতি করে বেড়ায়। এদের থেকে দূরে থাকা উচিত। যাদের অনিষ্টের ভয়ে মানুষ তাদের থেকে দূরে থাকে : আমাদের আশপাশে এমন অনেক মানুষ পাওয়া যায়, যাদের অনিষ্টের ভয়ে তাদের নিকটাত্মীয়রাও তাদের থেকে দূরে সরে থাকে। রাসুল (সা.) এদের থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আয়েশা (রা.) ...
পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন

বাংলাদেশ
  পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাজিরা প্রান্তে সেতুর নিচতলায় রেললাইনের জন্য আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ছাড়া বেলা ২টার দিকে মন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা জংশনে রেললাইন বসানোর কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। গত ১৭ জুলাই পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কর্মকর্তাদের সেতুতে কাজ করার অনুমতিপত্র বাংলাদেশ রেলওয়ের হাতে তুলে দেয় সেতু কর্তৃপক্ষ। এর পর থেকে সেতুতে রেললাইন বসাতে প্রস্তুতি নিতে থাকেন প্রকল্পসংশ্লিষ্টরা। পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা স্টেশন থেকে দুপুর ১২টার দিকে একটি রেলের ট্র্যাক কারে চড়ে সেতুর ৪২ নম্বর পিলার পর্যন্ত আসেন মন্ত্র...
ফ্ল্যাটের দাম আরও নাগালের বাইরে

ফ্ল্যাটের দাম আরও নাগালের বাইরে

অর্থনীতি
  ঢাকায় ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকেই নির্মাণসামগ্রীর দাম বাড়তি। তাতে ফ্ল্যাটের দাম এক দফা বেড়েছে। ডলার–সংকট ও চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নতুন করে আবার রড, সিমেন্টসহ প্রায় সব ধরনের নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। তাতে আরেক দফা বাড়তে চলেছে ফ্ল্যাটের দাম। সব মিলিয়ে ফ্ল্যাট কেনা আরও দুঃস্বপ্নের হতে যাচ্ছে মধ্যবিত্তের জন্য। আবাসন ব্যবসায়ীরা জানালেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় চলতি বছর কোম্পানি ও এলাকাভেদে নতুন প্রকল্পে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ১ হাজার থেকে ৩ হাজার টাকা বেড়েছে। নতুন করে আবার নির্মাণসামগ্রীর দাম বাড়ছে। ফলে ফ্ল্যাটের দাম আবারও বাড়াতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, লালমাটিয়ায় গত বছর যে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ১২ হাজার থেকে ১৫ হাজার ছিল, ...
তরল দুধ ফুটিয়ে নাকি কাঁচা খাবেন?

তরল দুধ ফুটিয়ে নাকি কাঁচা খাবেন?

লাইফস্টাইল
  দুধ একটি আদর্শ খাবার। বড় এবং ছোট সকলের জন্য। আপনার শরীরের জন্য ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন, পটাশিয়াম, ভিটামিন ডি'র যোগান দেবে দুধ। আরো যেমন রোগ প্রতিরোগ ক্ষমতা, হাড়ও দাঁত মজবুত করা এসব কাজগুলোও করে থাকে।   এখন প্রশ্ন হলো দুধ কীভাবে খাবেন? আজকাল বাজারে প্যাকেটজাত পাস্তুরিত দুধ পাওয়া যায়। পাস্তুরিত করা থাকে বলে সরাসরি এই দুধ খেতে পারে মানুষ। ফুটানোর দরকার নেই। দুধ জীবাণুমুক্ত করার পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলে। জীবানুমুক্ত দুধকে পাস্তুরিত দুধ বলে। তবে চিকিৎসকরা বলছেন, কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া উচিত নয়। কাঁচা দুধে নানারকম জীবাণু থাকে। উচ্চ তাপমাত্রায় দুধ ফুটিয়ে নিলে জীবাণু মারা যায়। কাঁচা দুধে ই-কোলাই, সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাক্টেরিয়া থাকে। এই ব্যাক্টেরিয়া শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া...
হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

বাংলাদেশ
  ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরের বিভিন্ন আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর আগে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে গত ৮ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আমদানি করেন আমদানিকারকরা। ১০ দিনের আমদানিতেই কেজিতে কমেছে ১০০ থেকে ১২০ টাকা।  হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে কাঁচা মরিচ দেশের বিভ...