Friday, April 17

Author: News Desk

ডিমের বাজার- সামান্য কমেছে দাম, কমেছে চাহিদাও

ডিমের বাজার- সামান্য কমেছে দাম, কমেছে চাহিদাও

জাতীয়
টানা দুই সপ্তাহেরও বেশি সময় পর সামান্য কমেছে ডিমের দাম। তবে তা এখনো খুচরা বাজারের ক্রেতাদের নাগালের বাইরে। দাম বাড়ায় ক্রেতারা অনেকে ডিম কেনা কমিয়ে দিয়েছেন। দুই দিন আগেও খুচরা পর্যায়ে ডিমের ডজন ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। গতকাল শুক্রবার ডজন ১৪৮ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় বাজারে ডিমের চাহিদা কমেছে। ক্রেতারা বলছেন, খুচরা পর্যায়ে ডিমের দাম এখনো তাঁদের নাগালের বাইরে।   গতকাল রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, উত্তর বাড্ডা ও শাহজাদপুর কাঁচাবাজার এলাকার পাইকারি ও খুচরা দোকান ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খুচরা বাজারের তথ্য অনুযায়ী, হালিপ্রতি খামারের মুরগির লাল ডিম ৪৮ টাকা, ডজন ১৪৮ থেকে ১৫০ টাকা। হাঁসের ডিমের ডজন ২১৫ থেকে ২২৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪৫ টাকায়। কারওয়ান বাজারে বেসরকারি ...
ভালো কাজে পাপ মোচন হয়

ভালো কাজে পাপ মোচন হয়

ইসলাম
  নিঃসন্দেহে ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয় -সুরা হুদ, আয়াত : ১১৪ মানুষ মাত্রই ভুল করে, গুনাহে লিপ্ত হয়। এটা মানুষের স্বভাবজাত প্রবণতা। নবী-রাসুলরা ছাড়া সব মানুষই পাপপ্রবণ, তারা ইচ্ছা-অনিচ্ছায় পাপে লিপ্ত হয়েই যায়। তাই মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য পাপমোচনেরও অনেক রাস্তা খোলা রেখেছেন।   জীবনকে পাপমুক্ত রাখতে প্রথমত পাপ থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, দ্বিতীয়ত বেশি বেশি নেক আমল তথা ভালো কাজ করতে হবে। কারণ ভালো কাজের মাধ্যমে পাপ মোচন হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে; নিঃসন্দেহে ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়; এটা হচ্ছে একটি (ব্যাপক) উপদেশ, উপদেশ মান্যকারীদের জন্য। ’ (সুরা হুদ, আয়াত : ১১৪) উল্লিখিত আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে ...
সন্দেহ সব শেষ করে দেয়

সন্দেহ সব শেষ করে দেয়

ইসলাম
পরিবার, সংসার ও প্রতিষ্ঠান—সব তছনছ হয়ে যায় সন্দেহে। ইসলামে কুধারণা পাপ। মুমিনদের আদেশ দেওয়া হয়েছে কারো ব্যাপারে মন্দ ধারণা না করার জন্য। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, অধিক পরিমাণ অনুমান থেকে বেঁচে থেকো। কোনো কোনো অনুমান গুনাহ। ’ (সুরা : আল-হুজুরাত, আয়াত : ১২)   অন্যদিকে নিজের ব্যাপারে কুধারণা তৈরি হয়—এমন কাজ করতে মুমিনদের নিষেধ করা হয়েছে। সাফিয়্যাহ বিনতে হুয়াই (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ইতিকাফ অবস্থায় ছিলেন। আমি রাতে তাঁর সঙ্গে দেখা করতে এলাম। অতঃপর তাঁর সঙ্গে কিছু কথা বললাম। অতঃপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালাম। তখন আল্লাহর রাসুল (সা.)-ও আমাকে পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গে ওঠে দাঁড়ালেন। তাঁর বাসস্থান ছিল ওসামা ইবনে জায়েদের বাড়িতে। এ সময় দুজন আনসারি সে স্থান দিয়ে অতিক্রম করল। তারা যখন নবী (সা.)-কে দেখল তখন তারা দ্রুততার সঙ্গে চলে যেতে লাগল। তখন নবী (সা.) বলেন, তোমরা এ...
তেল চিটচিটে কেবিনেট পরিষ্কারের উপায়

তেল চিটচিটে কেবিনেট পরিষ্কারের উপায়

লাইফস্টাইল
  বেশির ভাগ সময় কিচেন কেবিনেটগুলো চুলার ঠিক ওপরেই থাকে। তার ওপর আমাদের রান্নাঘরে চলে বিভিন্ন তরকারি ফোড়ন দেওয়া। তাতেই কিচেন কেবিনেটে জমতে শুরু করে তেল। আস্তে আস্তে হলুদ রং হয়ে তেল চিটচিটে হয়ে যায়।   খুব জেদি ধরনের ময়লা। কী উপায়ে দূর করবেন জেদি ময়লা, চলুন জেনে নিই।   থালা-বাসন ধোয়ার সাবান ও পানি বেশির ভাগ কিচেন কেবিনেট গরম পানি এবং কয়েক ফোঁটা লিকুইড ডিশ সোপ মিশিয়ে পরিষ্কার করতে পারেন। -প্রথমে একটি পাত্রে গরম পানি নিয়ে নিন। তাতে লিকুইড সোপ নিয়ে মিশিয়ে ফেনা তুলে নিন। - থালা-বাসন ধোয়ার স্পঞ্জ ভিজিয়ে কিচেন কেবিনেট আস্তে আস্তে ঘসে নিন। স্পঞ্জ এমনভাবে ভিজাবেন না যাতে করে পানি বেয়ে পড়তে থাকে। -ঘষামাজা শেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। ভালো করে মুছে নেবেন যেন শুকিয়ে যায়। এ ক্ষেত্রে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করলে ভালো।   সাইট্রাসযুক্ত ক্লিনার...
গ্রিলড বা ঝলসানো মাংস ও ক্যান্সার নিয়ে বিজ্ঞান কী বলে?

গ্রিলড বা ঝলসানো মাংস ও ক্যান্সার নিয়ে বিজ্ঞান কী বলে?

লাইফস্টাইল
  উচ্চ তাপমাত্রায় বা খোলা আগুনে রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস পোড়ালে মাংসের মধ্যে যে যৌগ উপাদান থাকে তা বিভিন্ন যৌগ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্সিনোজেনিক যৌগের সৃষ্টি করে। এসব কার্সিনোজেনিক উপাদান আপনার ডিএনএ পরিবর্তন করে দিতে পারে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষকরা একটি গবেষণা চালান। তাতে দেখা যায়, আগুনে ঝলসানো মাংসে বেশি পরিমাণে  কার্সিনোজেনিক থাকে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এ সংক্রান্ত গবেষণার বেশিরভাগই গবেষণাগারের খাবার এবং প্রাণীদের ওপর করা হয়েছে।   ২০১১ সালের একটি গবেষণায় জানা যায়, রান্না করা লাল মাংস বা রেড মিটে অল্প পরিমাণে হেটেরোসাইক্লিক অ্যামাইনস (এইচসিএএস) নামে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে আছে যাকে কিছু বিশেষজ্ঞরা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক অ্যামাইনস (এইচএএএস) হিসাবেও উল্লেখ করেন। আরো এক ধরনের রাসায়নিক পদার্...
কাঁধ ভালো রাখতে যেসব ব্যায়াম গুরুত্বপূর্ণ

কাঁধ ভালো রাখতে যেসব ব্যায়াম গুরুত্বপূর্ণ

স্বাস্থ্য
কাঁধ বা শোল্ডার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আমাদের সব কাজের জন্য হাতের সাহায্য নিয়ে থাকি। হাত নড়াচড়ার সঙ্গে কাঁধের নড়াচড়া খুবই স্বাভাবিক। এ জন্য কাঁধের কোনো সমস্যা বা ব্যথা হলে তা থেকে হাতের মুভমেন্ট বাধাগ্রস্ত হয়। আর গঠনগতভাবে কাঁধ ইনজুরি বা আঘাতের জন্য ঝুঁকিপূর্ণ। কাঁধে ব্যথা খুবই সাধারণ একটি বিষয়। আন্তর্জাতিক পরিসংখ্যান, প্রতি এক হাজার মানুষের মধ্যে ১৫ জন প্রতিবছর কাঁধে ব্যথার সমস্যায় ভুগে থাকে। এক্সারসাইজ বা ব্যায়ামের সাহায্যে আমাদের শোল্ডার বা কাঁধকে ভালো রাখতে পারি। আর এসব ব্যায়ামের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো : শোল্ডার ওয়ার্ম আপ শোল্ডারকে রিল্যাক্স করুন। কয়েকবার সামনের দিকে কয়েকবার পেছনের দিকে ঘুরিয়ে আনা-নেওয়া করুন। ১৫-৩০ সেকেন্ড ধরে করুন। অ্যাক্রোজ দ্য চেস্ট স্ট্রেস আপনার ডান হাতটি সোজা করে আপনার বুক বরাবর রাখুন। এবার বাঁ হাত দিয়ে ডান হাতের ...
পোশাক পরিধানে ইসলামের নীতিমালা

পোশাক পরিধানে ইসলামের নীতিমালা

ইসলাম
  মানুষের মৌলিক চাহিদার একটি হলো পোশাক। এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পোশাকে মানুষের ব্যক্তির সঙ্গে সঙ্গে তার ধর্মীয় মূল্যবোধও ফুটে ওঠে। পোশাকের সঙ্গে মানুষের বহু ইবাদতও জড়িয়ে আছে। পোশাকের শিষ্টাচার লঙ্ঘনের কারণে মানুষের ওপর জান্নাত হারাম হওয়ার ঘোষণাও এসেছে, তাই প্রতিটি মুমিনেরই পোশাকের শিষ্টাচারের ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক। নিম্নে পোশাকের কিছু শিষ্টাচার তুলে ধরা হলো—   ডান দিক থেকে পরিধান করা :  প্রতিটি উত্তম কাজই ডান দিক থেকে শুরু করা সুন্নত। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যখন পোশাক বা জুতা পরিধান করো এবং অজু করো, তখন ডান দিক থেকে শুরু করবে। ’ (আবু দাউদ, হাদিস : ৪১৪১) দোয়া পড়া : পোশাক পরিধানের সময় নবীজির শেখানো দোয়াটি পড়লে গুনাহ মাফ হওয়ার সুসংবাদ রয়েছে। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো কাপড় পরার সময় এ দোয়া পাঠ করবে তার আগ...
তেলাপিয়া,পাঙাশ মাছও এখন ২০০ টাকা কেজি

তেলাপিয়া,পাঙাশ মাছও এখন ২০০ টাকা কেজি

অর্থনীতি
  জ্বালানি তেলের দাম বাড়ার পর বেড়েছে মুরগি ও ডিমের দাম। তাতে আমিষের চাহিদা মেটাতে মাছবাজারমুখী হয়েছেন অনেকে। কিন্তু দুঃসংবাদ মাছের বাজারেও। বাজারে এখন মাছের দামও বাড়তি। গরিবের মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙাশের মতো সস্তা মাছের কেজিও এখন বেড়ে ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এতে আমিষের চাহিদা মেটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজার, তেজগাঁও ও মহাখালীর একাধিক বাজার ঘুরে জানা যায়, এসব এলাকার মাছের বাজার ও ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ীরা মাছের দাম এক সপ্তাহ আগের তুলনায় বেশি হাঁকাচ্ছেন। তাতে পাঙাশ, তেলাপিয়া ও রুই মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। সঙ্গে বেড়েছে অন্যান্য মাছের দামও। একাধিক বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বড় আকারের যে তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে, গতকা...
চোখর ভেতরে লাল দাগ? হতে পারে রোগের লক্ষণ

চোখর ভেতরে লাল দাগ? হতে পারে রোগের লক্ষণ

লাইফস্টাইল
উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কারণে রক্ত খুব দ্রুত আপনার রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয়। এতটাই জোরে প্রবিাহিত হয় যা ঘটিয়ে দিতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনি রোগ। ভয়ের বিষয় হলো, অনেকেই জানেন না আপনার উচ্চ রক্তচাপ আছে। কারণ আপনি হয়ত কোনো দিন মেপেই দেখেননি।   উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ আছে। যেমন- ১. বুক ব্যাথা ২. শ্বাস নিতে কষ্ট হওয়া ৩. প্রস্রাবে রক্ত ৪. আপনার বুকে, ঘাড় বা কানে ধাক্কা লাগার মতো অনুভূতি ৫. তীব্র মাথাব্যথা ৬. নাক দিয়ে রক্ত ​​পড়া ৭. ক্লান্তি  এগুলো কারণ ছাড়াও রয়েছে অরেকটি কারণ।  সেই কারণটি হলো- চোখে লাল দাগ আপনার চোখের ভেতরে লাল দাগ উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। এটি ছিঁড়ে যাওয়া রক্তনালীর কারণে হতে পারে। রক্তনালী ছিঁড়ে রক্ত বের হয়ে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।  এটি সাধারণত চোখের সাদা অংশে লাল দাগ সৃষ্টি করে। আপনার চোখ যদি সবময়ের জন্য লাল থ...
প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত

প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত

ইসলাম
  মহান আল্লাহ মানব জাতিকে সামাজিক প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। জীবনকে সুন্দর করে তুলতে তাদের যেমন পরিবার-পরিজন দিয়েছেন, দিয়েছেন প্রতিবেশীও। প্রতিটি মুমিনের ওপর তার পরিবার-পরিজনের যেমন কিছু হক আছে, তেমনি তার প্রতিবেশীরও কিছু হক আছে। প্রতিবেশীর অন্যতম হক হলো, তাকে কষ্ট না দেওয়া, তার ক্ষতি করার চেষ্টা না করা। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। ’ (মুসলিম, হাদিস : ৭৬)   এর বিপরীতে, প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত। অথচ আমাদের দেশের চিত্র ভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মানুষের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকে না, ফলে তারা একে অপরের ক্ষতি করার চেষ্টা করে। কেউ কেউ ক্ষতি না করলেও তার প্রতিবেশীকে মন থেকে পছন্দ করে না। এ পরিস্থিতির কারণ হলো, আমরা ইসলাম ...