শ্রীদেবীর মৃত্যুতে কী করছেন প্রথম স্বামী মিঠুন চক্রবর্তী?
শ্রীদেবীর মৃত্যুতে-
অসময়ে শ্রীদেবীর মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ বলিউড। কিন্তু গসিপ লাভারদের মনে উঁকিঝুঁকি মারছে একটাই প্রশ্ন, এদের সবার মধ্যে মিঠুন চক্রবর্তী কোথায়। চোখ রাখা যাক ৮০–র দশকে। ১৯৮৪ সালে মুক্তি পায় মিঠুন–শ্রীদেবী জুটির প্রথম ছবি ‘জাগ উঠা ইনসান’।
সেই সময় বলিউডের হিট স্টার মিঠুনের সঙ্গে বলিউডের নতুন গ্ল্যামার কুইনের বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি। প্রকাশ্যে তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বিবাহিত এবং এক সন্তানের বাবা মিঠুনের সঙ্গে অবিবাহিতা শ্রীদেবীর প্রেমের মুচমুচে গসিপ ছিল তখনকার ফিল্মি ম্যাগাজিনগুলির জনপ্রিয় খবর। এই জুটি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে।
এমনকি গুজব ছড়ায় ১৯৮৫ সালে দু’জনে গোপনে বিয়ে করেন।
শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একদিন মিঠুনপত্নী যোগিতা বলেছিলেন, তিনি স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নেবেন। এর মধ্যেই তাদের দ্বিতীয়...









