Monday, June 1

Author: Saimur Rahman

বাংলাদেশী নারী নিহত

বাংলাদেশী নারী নিহত

আন্তর্জাতিক
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রামোনা বিমানবন্দরের উত্তরে শনিবার একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ২:৩০ মিনিটে বিমানটি গিলেস্পি ফিল্ড এয়ারপোর্ট থেকে আকাশে উড়ে। এবিসি নিউজের সহযোগী সংবাদ মাধ্যম টেননিউজ নিশ্চিত করেছে, নিহত শিক্ষার্থী পাইলট হলেন বাংলাদেশী নারী শায়রা নুর (২১)। তিনি ঢাকার বাসিন্দা। দেসাই শুভম নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি শায়রা নুরের ঘনিষ্ঠ বন্ধু। তারা আমেরিকান অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে বিমান চালনা শিখছিলেন। শুভম বলেন, নুর তার পিতার মতো পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। সান ডিয়েগোর ওই স্কুলে তিনি প্রায় ৯ মাস ধরে বিমান চালনা শিখছিলেন। শনিবার বিকেলে যখন ওই সেসনা বিমান রামোনা এলাকার কাছে একটি পর্বতে বিধ্বস্ত হয়, তখন নুর পেছনের আসনে ছিলেন। প্রশিক্ষক ও আরেক শিক্ষার্থী ছিলেন সামনের আসনে। তার...
মেসির সবচেয়ে বাজে রাত

মেসির সবচেয়ে বাজে রাত

খেলা
চলতি মৌসুমে মঙ্গলবার সবচেয়ে বাজে রাত কাটালেন লিওনেল মেসি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো তার দল বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) কাছে। পিএসজি’র মাঠে একেবারে মলিন ছিলেন বার্সেলোনার তিন ফরোয়ার্ড লিওলেন মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। বিশেষকরে তারকা খেলোয়াড় মেসিকে তো চেনাই যায়নি। তিনি পুরো ম্যাচে প্রতিপক্ষে ডি বক্সের মধ্যে একবারও বল স্পর্শ করতে পারেননি। তিনি এদিন মোট ৫০বার বল স্পর্শ করলেও সবগুলো ছিল ডি বক্সের বাইরে। চলতি মৌসুমে মেসির সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটলো। অথচ ফর্মের তুঙ্গে থেকে তিনি চলতি মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ৩২ গোল। এছাড়া পুরো দল এদিন ছিল ব্যর্থ। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে অনটার্গেটে তারা মাত্র এক শট নিতে পারে এদিন। এমন লজ্জাজনক হারকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। বলেন, ‘এটা একটি বিপর্যয়। ম্যাচের ফল কেন এমন হলো তার ব...
বোলিংয়ের ‘ব্র্যাডম্যান’ অশ্বিন: স্টিভ ওয়াহ

বোলিংয়ের ‘ব্র্যাডম্যান’ অশ্বিন: স্টিভ ওয়াহ

খেলা
ভারতের স্পিনার বরিচন্দ্রন অশ্বিনের ভূয়সী প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি অশ্বিনকে বোলিংয়ের ‘ব্র্যাডম্যান’ বলে অভিহিত করলেন। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার অশ্বিন। টেস্টের সেরা অলরাউন্ডারও তিনি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি দ্রুততম ২৫০ উইকেট দখলের রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন কিংবদন্তি ডেনিস লিলির আগের রেকর্ড। ভারতের মাটিতে যে কোনো দলের ব্যাটসম্যানের জন্য অশ্বিন রীতিমতো ভয়ঙ্কর মূর্তি। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের মাটিতে পা দিয়েই বিরাট কোহলি ও অশ্বিনদের দুর্দান্ত নৈপুণ্যের কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি পুনেতে। তার আগে ভারতের স্পিন নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন দেশটির সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। বিশেষ...
শায়েস্তাগঞ্জের বহুল আলোচিত পাঁচপীরের মোকাম উচ্ছেদ

শায়েস্তাগঞ্জের বহুল আলোচিত পাঁচপীরের মোকাম উচ্ছেদ

ইসলাম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর মহল্লায় কথিত পাঁচপীর মাজারের (কৃত্রিম কবর) উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া পৌরপরিষদ ও এলাকাবাসীকে নিয়ে কথিত পাঁচপীর মাজার উচ্ছেদ করেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণীর লোকজন দীর্ঘদিন যাবত পাঁচপীর নামে কৃত্রিম কবর তৈরী করে প্রতি বছর ওরস পালন করে আসছে। এতে এলাকার সামাজিক পরিবেশ দিনদিন নষ্ট হচ্ছে। পৌরপরিষদ ও এলাকার সচেতন মহল খোঁজ খবর নিয়ে জানতে পারেন এখানে কোনো পীরের মাজার নেই। তাই পৌর পরিষদ ঈমানী দায়িত্বের অংশ হিসেবে কথিত পাঁচপীরের করব উচ্ছেদ করেন। শায়েস্তাগঞ্জ পৌর সভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত একশ্রেণীর লোকজন পাঁচপীর নামে কৃত্রিম কবর তৈরী করে ওরসের নামে গান-বাজনা করে আসছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া ...
সিদ্ধার্থের প্রস্তাবে রাজি প্রিয়াংকা

সিদ্ধার্থের প্রস্তাবে রাজি প্রিয়াংকা

বিনোদন
ভালোবাসা দিবসে বলিউডে নতুন জুটির উত্থান হলো। ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা প্রস্তাব দিলেন প্রিয়াংকা চোপড়াকে। সে প্রস্তাব ফিরিয়ে দেননি ‘কোয়ান্টিকো’খ্যাত এ অভিনেত্রী। একবাক্যে রাজি হয়ে গেলেন। শুধু প্রেমের প্রস্তাব নয়। প্রিয়াংকাকে বিয়ে করতে চান সিদ্ধার্থ। তাতেও রাজি তিনি। প্রিয় পাঠক, কথাগুলো শুনলে মনে হবে ঠিক রূপকথার গল্পের মতো। না, ভালোবাসার দিনে এমনটাই ঘটেছে তাদের মাঝে। এখানেই শেষ নয়। প্রিয়াংকাকে প্রস্তাব দিয়ে একটি আংটি উপহার দিয়েছেন সিদ্ধার্থ। আর সেটা নিয়েই তোলপাড় বলিউড। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতে এক স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনে অংশ নিয়ে নিয়েছেন এ দুই তারকা। ভিডিওটির বিজ্ঞাপনে দেখা যায়, সিদ্ধার্থ প্রিয়াংকাকে প্রস্তাব দিয়েছেন। সে সঙ্গে একটি আংটি পরিয়ে দিয়েছেন তিনি। সেটি গ্রহণের পর উঠতি এ অভিনেতা প্...
‘আমি বেশ কিছুদিন পবিত্র কোরআন পড়েছি’

‘আমি বেশ কিছুদিন পবিত্র কোরআন পড়েছি’

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ‘মুসলিম বিরোধী’ ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কে ছিলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। নিজের মুখেই এমন আতঙ্কের কথা বলেছেন তিনি। সম্প্রতি খবর রটে যায় যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী নিষেধাজ্ঞা দেয়ার সময় তিনি ছিলেন গ্রিস ও তুরস্কে। ইসলামের প্রতি তার আগ্রহের কথা প্রচারিত হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন কিনা এ নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। লিন্ডসে লোহান এসব বিষয়ে মুখ খুলেছেন। তিনি লন্ডনের অনলাইন ডেইলি মেইলকে বলেছেন, আমি বেশ কিছুদিন ধরে পবিত্র কোরআন পড়েছি। এটা ধর্মান্তরিত হওয়ার একটি প্রক্রিয়া। আমি সব ধর্মকেই সম্মান করি। ইসলাম একটি সুন্দর ধর্ম আর আমি একজন খুব বেশি আধ্যাতিক মানুষ। এটা নিয়ে আমি পড়াশোনা করছি।’ তিনি আরো বলেন, রাতারাতি ধর্ম পরিবর্তন করা যায় না। তবে, কিছুদিন আগে মুসলিম ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র...
এবার ফুটবলে আসছেন উসাইন বোল্ট!

এবার ফুটবলে আসছেন উসাইন বোল্ট!

খেলা
এবার ফুটবলে আসছেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। সর্বকালের সেরা স্প্রিন্টার ক্রিকেট ও ফুটবল খেলা দারুণ পছন্দ করেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত তিনি। চলতি বছরেই স্প্রিন্ট থেকে অবসর নিবেন বলে আগেই জানিয়েছেন বোল্ট। আর অবসরের পর পেশাদার ফুটবল খেলবেন বলে এবার জানালেন তিনি। পেশাদার ফুটবলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনির মতোই ভাল ফুটবল খেলবেন বলেও আশা করলেন। ফুটবলার হওয়ার লক্ষ্যে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে যাচ্ছেন তিনি। ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করবেন বোল্ট। নিজের অনুশীলন ও ফুটবলার হওয়ার পরিকল্পনা নিয়ে বোল্ট বলেন, ‘আমি জীবনে অনেক কিছু হতে চাই। তবে এখনো জানি না- নতুন করে কী শুরু করবো। তবে অবসরের পর আপাতত কিছুদিন রিল্যাক্স থাকতে চাই।’ ৩০ বছর বয়সী এ তারকা আরো বলেন, ‘আমি সবসময় ফুটবলার হতে চাইতাম। এখন...
পদ্মাসেতু প্রসঙ্গে দুর্নীতির মিথ্যা গল্পের ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হাইকোর্টের রুল

পদ্মাসেতু প্রসঙ্গে দুর্নীতির মিথ্যা গল্পের ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হাইকোর্টের রুল

ক্রাইম
পদ্মাসেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ইনকোয়ারি অ্যাক্ট অনুসারে কমিটি বা কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট আজ রুল জারি করেছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়। আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানায়। দৈনিক ইনকিলাবে গতকাল মঙ্গলবার ‘ইউনূসের বিচার দাবি: আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রকাশিত প্রত...
মুসলিম নিষেধাজ্ঞা ইস্যু: ট্রাম্পের বিরুদ্ধে হাভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ডসহ ১৭ বিশ্ববিদ্যালয়ের আইনি চ্যালেঞ্জ

মুসলিম নিষেধাজ্ঞা ইস্যু: ট্রাম্পের বিরুদ্ধে হাভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ডসহ ১৭ বিশ্ববিদ্যালয়ের আইনি চ্যালেঞ্জ

আন্তর্জাতিক, পড়ালেখা
মুসলিম নিষেধাজ্ঞা’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনী চ্যালেঞ্জে নেমেছে হাভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড সহ অভিজাত ১৭টি বিশ্ববিদ্যালয়। সোমবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে এ বিষয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলো বলেছে, সাতটি মুসলিম দেশের শরণার্থী ও নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে শিক্ষা ব্যবস্থায় গুরুত্বর ও হিমশীতল এক প্রভাব পড়েছে। শুধু তা-ই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষাবিদদের আকৃষ্ট করায় তাদের যে সক্ষমতা তা হুমকিতে পড়েছে। এতে বিশ্বজুড়ে আগামী দিনের যোগ্য নেতা তৈরির যে লক্ষ্য তাদের রয়েছে তা ব্যাহত হচ্ছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, গত ২৭শে জানুয়ারি ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ দেন প্...
সানির জামিন নামঞ্জুর

সানির জামিন নামঞ্জুর

খেলা
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সানির জামিন আবেদন নাকচ করেন। ২২ জানুয়ারি ঢাকার আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন সুলতানার প্রথম মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। পরে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই তাকে একদিনের রিমান্ডে পাঠান। এর পর থেকেই সানি কারাগারে রয়েছেন।...