Tuesday, June 16

Author: Saimur Rahman

গ্রাম আদালতের চেয়ারম্যান পদে নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়নের দাবি

গ্রাম আদালতের চেয়ারম্যান পদে নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়নের দাবি

রাজনীতি
গ্রাম আদালতের চেয়ারম্যান পদে নিরপেক্ষ ব্যক্তিকে মনোনয়নের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই তাদের পক্ষে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে নিরপেক্ষ বিচারকাজ সম্পাদন করা প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। বুধবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘গ্রাম আদালত আইন, ২০০৬ ও এর প্রায়োগিক সীমাবদ্ধতা নিরূপণ’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা এ দাবি করেন। সভায় গ্রাম আদালত আইন, ২০০৬ এর প্রায়োগিক সীমাবদ্ধতা নিরূপণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী। সভায় গ্রাম আদালত, ২০০৬ আইনের প্রায়োগিক সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতের মামলার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেয়া দরকার, গ্রামের চেয়ারম্যান/মেম্বারদের উপযুক্ত প...
ট্রাম্পের উপদেষ্টাদের রাশিয়া কানেকশন, যুক্তরাষ্ট্রে উদ্বেগ

ট্রাম্পের উপদেষ্টাদের রাশিয়া কানেকশন, যুক্তরাষ্ট্রে উদ্বেগ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উচ্চ পদস্থ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টার যোগাযোগ ছিল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে। রাশিয়ার এসব কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের কাছে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক গোয়েন্দা সূত্র, আইন প্রয়োগকারী ও প্রশাসনিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন সিএনএন’কে। বলা হয়েছে, রাশিয়ার ওই সব কর্মকর্তাদের মধ্যে যাদের যোগাযোগ ছিল তার মধ্যে অন্যতম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ত্যাগ করা মাইকেল ফ্লিন, তৎকালীন নির্বাচনী প্রচারণা বিষয়ক ম্যানেজার পল মানাফোর্ট, সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কার্টার পেজ প্রমুখ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের সহযোগী, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি জানানো হয়েছিল সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ওই সময়ের প্রেসিডেন্ট নির্বাচিত ডনা...
ঝড় তুলেছে ইমরানের ভাসি ডুবি (ভিডিওসহ)

ঝড় তুলেছে ইমরানের ভাসি ডুবি (ভিডিওসহ)

বিনোদন
ভালবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরানের ভাসি ডুবি গানের মিউজিক ইতিমধ্যেই সোস্যাল মিডিয়া ও ইউটিউবে ঝড় তুলেছে। মাত্র কয়েকদিনে গানের ব্যাপক সাড়া। গানটি  ২ লাখ এর অধিকদর্শক দেখেছেন। গানটির কথা ও সুর স্নেহাশীষ ঘোষ। গানটির কন্ঠ দিয়েছে ইমরান আর সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গানটি সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির মডেল আজাদ ও রুতসি।মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। স্বদেশের পাঠক ও দর্শকদের জন্য গানটির অফিসিয়াল ভিডিও লিংক নিচে দেয়া হলো।     ...

হোয়াইট হাউজের রাশিয়া কানেকশনের তদন্ত দাবি রিপাবলিকান ও ডেমোক্রেটদের

আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে হোয়াইট হাউজের গোপন যোগাযোগের তদন্ত দাবি করেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের কংগ্রেস সদস্যরা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেশ কিছু উচ্চ পদস্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। এ সময়ে রাশিয়ার বিরুদ্ধে অবরোধের প্রসঙ্গও আলোচিত হয়। এ খবর ফাঁস হওয়ার পর সোমবার পদত্যাগ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এর ফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঝড় বইছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টার বিরুদ্ধেও একই রকম প্রমাণ পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ত্যাগ করা মাইকেল ফ্লিন, তৎকালীন নির্বাচনী প্রচারণা বিষয়ক ম্যানেজার পল মানাফোর্ট, সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কার্টার পেজ প্রমুখ। এর ফলে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সদস্যরা হোয়াইট হা...
২৪ মার্চ শুভমুক্তি পাচ্ছে ওমর সানি-রেসী-তুরাজ খানের “শূন্য”

২৪ মার্চ শুভমুক্তি পাচ্ছে ওমর সানি-রেসী-তুরাজ খানের “শূন্য”

বিনোদন
আকাশ নিবির, সম্পাদনায়-আরজে সাইমুর: সব কিছুর অবসানের পর মুক্তি মিলছে জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনা ও বন্ধন বিশ্বাসের পরিচালনায় "শূন্য" চলচ্চিত্রটির। এই চলচ্চিত্রে ওমর সানি ও রেসীকে দেখা যাবে প্রথম জুটি হিসেবে! আর নতুন করে অভিষেক মিলছে নবাগত হিরো তুরাজ খানের। পরিচালক বন্ধন বিশ্বাস জানান, "শূন্য" চলচ্চিত্রটি আমার প্রথম কাজ। আমি চেষ্টা করেছি একটু রোমান্টিক আর এ্যাকশন ধাচের করতে। চলচ্চিত্রটি সম্পূর্ণ স্ব-পরিবার নিয়ে দেখার মত চলচ্চিত্র এটি। যেহেতু ওমর সানি আর রেসীর প্রথম জুটি! আমার মনে হয় দর্শক গল্পটি ভাল ভাবেই নিবে। নবাগত তুরাজ খানও একজন মঞ্চের মানুষ হিসেবে বেশ ভাল করেছে এই চলচ্চিত্রে। আর নবাগত নায়িকা হিসেবে কাজ করেছেন সানজিদা তন্ময়। আশাকরি সবাই হলে এসে স্ব-পরিবার মিলেই চলচ্চিত্রটি দেখতে পারবেন। নবাগত তুরাজ খান জানান, আমি আপনাদের ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। জানিনা আমার প্রথম চলচ্চিত্রে কতটা ভাল...
জনপ্রিয় পপাইস কফি’র ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধনে হৃদয়-নিরব-আইরিন

জনপ্রিয় পপাইস কফি’র ৬ষ্ঠ শাখার শুভ উদ্বোধনে হৃদয়-নিরব-আইরিন

বিনোদন
বিনোদন ডেস্ক: গতকাল ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাও এ জনপ্রিয় কফি ব্র্যান্ড “পপাইস কফি এন্ড ফাস্ট ফুড” এর খিলগাঁও শাখা-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমকালো বনার্ঢ্য এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, চিত্রনায়ক নিরব, আমান রেজা, চিত্রনায়িকা আইরিন এবং সঙ্গীত পরিচালক আতিক ডালিম । আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাইনুল এবং রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুজ্জামান প্রমুখ। এছড়াও উপস্থিত ছিলেন পপাইস এর পরিচালক মোকারম হোসেন মিলন, আওলাদ হোসেন মাসুম, রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪.কম এর চেয়ারম্যান আরজে সাইমুর রহমান ও মডেল প্রিয়াংকা জামান। পপাইসের ব্যবস্থাপনা পরিচালক এবং অনুষ্ঠান সভাপতি সবুর খান উদ্ভোধনী বক্তব্যে বলে...
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নুরুল আমিন (২৬) নামের এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরুল আমিন টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া এলাকার কবির আহমদের ছেলে। গুলিতে আহত জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে মোরতাজা (২৫)। বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।...
সমকামী সম্পর্কে বিএ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

সমকামী সম্পর্কে বিএ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

আন্তর্জাতিক
সমকামী (নারী) সম্পর্কের জের ধরে ভারতের চন্ডিগড়ে আত্মহত্যা করেছেন একাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ আছে, ওই ছাত্রীকে যৌন হয়রান করছিল একই প্রতিষ্ঠানে অধ্যায়নরত দুই বোন। তারা সমকামী সম্পর্কের কারণে ওই ছাত্রীকে হয়রান করছিল। এ জন্য তিনি আত্মহত্যা করেছেন। এ অভিযোগে ওই দু’বোনের বিরুদ্ধে রোববার মামলা করেছে পুলিশ। গত শুক্রবার নিজের হোস্টেলের কক্ষে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী ওই ছাত্রী। একই রুমে তিনি তার বিএ দ্বিতীয় বর্ষে পড়–য়া বোনের সঙ্গে বসবাস করছিলেন। উল্লেখ্য, আত্মহত্যাকারী ছাত্রীও বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা দু’জনেই পানিপথ গ্রামের অধিবাসী এবং একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। নিহতের বড়বোন পুলিশকে বলেছেন, তিনি গত শুক্রবার ক্লাস শেষে রুমে ফিরে দেখেন ভিতর থেকে আটকানো। এ সময় তিনি বার বার নক করেন দরজায়। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। এ সময় তিনি হোস্টেল কর্তৃপক্ষকে ...
ঘাম ঝরছে বাংলাদেশের বোলারদের

ঘাম ঝরছে বাংলাদেশের বোলারদের

খেলা
ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা ছিল ত্রাহিত্রাহি। ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে গতকাল প্রথম দিন ১ উইকেটে ৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভারত ‘এ’ দল। অভিনব মুকুন্দকে ১৬ রানে ফেরান শুভশিস রায়। আর আজ বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দিচ্ছেনা ভারতের তরুণ ব্যাটসম্যানরা। ২ উইকেটে ২১২ রান তুলে ফেলেছে তারা। আজ শ্রেয়াস আইয়ার ১০০ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফিরে গেছেন। বাংলাদেশের বোলার নয় বরং অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেয়ার জন্য তিনি ফিরে গেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান কিরিত পঞ্চাল ৮৭ রানে অপরাজিত। বাংলাদেশি বোলারদের ভোতা করে দিচ্ছে তারা। দিনের খেলা এখনো ৬৭ ওভার বাকি।...