Monday, June 1

Author: Saimur Rahman

গ্রন্থমেলার প্রথম দিনেই আসছে প্রধানমন্ত্রীর বই

গ্রন্থমেলার প্রথম দিনেই আসছে প্রধানমন্ত্রীর বই

বাংলাদেশ
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনেই আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি নতুন বই। বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে সংকলন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’। মেলার প্রথম দিন থেকেই ১৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম এ বইয়ের ভূমিকায় লিখেছেন, লেখক হিসেবে শেখ হাসিনা মূলত প্রাবন্ধিক, বিশেষভাবে বলতে গেলে রাজনৈতিক ভাষ্যকার। তাঁর ‘নির্বাচিত প্রবন্ধ’ সংকলন গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা চেতনা, মন- মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় বহন করে। সে কারণেই এ গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। সংকলনের প্রথম প্রবন্ধ ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’। ১৯৯৩ সালে লিখিত এই প্রবন্ধটিতে বাংলাদেশে স্বৈরাচারের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পরিচয় ফুটে উঠেছে। ‘শিক্ষিত জনশক্তি অ...
অস্ট্রিয়ায় জনসম্মুখে বোরকা, নেকাব নিষিদ্ধ হচ্ছে

অস্ট্রিয়ায় জনসম্মুখে বোরকা, নেকাব নিষিদ্ধ হচ্ছে

আন্তর্জাতিক
অস্ট্রিয়ায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, নেকাব। আদালত, বিদ্যালয়সহ অন্যান্য উন্মুক্ত স্থানে পুরো মুখ নেকাবে ঢেকে রাখার ইসলামিক নীতি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞা মূলত বোরকা, নেকাব এবং মুসলিম নারীদের পর্দা হিসেবে ব্যবহৃত পোশাকের উপর আরোপ করা হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, দেশটিতে উগ্র ডানপন্থি ফ্রিডম পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের এই উত্থানকে থামিয়ে দেয়ার জন্য এমন এক গাদা সংস্কারমুলক প্যাকেট হাতে নিয়েছে ক্ষমতাসীন জোট।  গত কয়েক মাস ধরে ফ্রিডম পার্টি মতামত জরিপেও শীর্ষে অবস্থান করছে। তাদেরকে থামিয়ে দিতে যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তাতে বলা হয়েছে, আমরা একটি মুক্ত সমাজে বিশ্বাস করি। যে সমাজ একটি উন্মুক্ত সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। জনসমুক্ষে পুরো শরীর কাপড়ে ঢেকে রাখা এই নীতির বিরোধী। তাই এ ধরনের পোশাক নিষিদ্ধ হচ্ছে। প...
যুক্তরাষ্ট্রগামী ইমিরেটসে পাল্টে যাচ্ছেন পাইলট, ক্রু

যুক্তরাষ্ট্রগামী ইমিরেটসে পাল্টে যাচ্ছেন পাইলট, ক্রু

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মুসলিম বিরোধী’ নির্বাহী আদেশের ফলে পাল্টে যাচ্ছে বিমান সংস্থা এমিরেটসসের পাইলট ও কেবিন ক্রু। যুক্তরাষ্ট্রগামী এ বিমান সংস্থায় এ পরিবর্তন আসছে। দুবাইভিত্তিক এই বিমান সংস্থার প্রতিদিন ১১টি ফ্লাইট যায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। রোববার তাদের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সর্বশেষ পরিস্থিতি মেনে চলতে তারা তাদের এ পরিবর্তন আনছেন। উল্লেখ্য, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থী ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে গত শুক্রবার সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর থেকে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স রিপোর্ট করেছে যে, ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার আওতায় আসবে নিষিদ্ধ সাতটি দেশের পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টরাও। কিন্তু সব ফ্লাইটে যেসব ক্রু থাকেন তারা সবাই যুক্তর...
কমলনগরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

কমলনগরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

জাতীয়, বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে এলাকাবাসী ওই বাঘের বাচ্চাটি উদ্ধার করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম জানান, ওই এলাকার আবুল খায়ের হাওলাদার বাড়ির আবুল খায়েরের লাকড়ি রাখার ঘরে শিশুরা মেছো বাঘের বাচ্ছাটিকে দেখে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘটি বাড়ির পাশের একটি ক্ষেতে গেলে এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে সেটিকে আটক করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সেটিকে মেছো বাঘের বাচ্চা বলে শনাক্ত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পুলিশ নিয়ে সেটিকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিস...
‘সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে পুলিশ’

‘সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে পুলিশ’

আন্তর্জাতিক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের কিছু সদস্য সরাসরি জড়িত উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনের বলা হয়েছে, সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি এবং ওই ঘটনার সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য দায়ী। এই আগুন লাগানোর ঘটনার সাথে দুইজন পুলিশ সদস্য ও একজন ডিবি সদস্য সক্রিয়ভাবে জড়িত। তবে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের কারও নাম এই তদন্ত প্রতিবেদনে আসেনি। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই প্রতিবেদন দাখিল করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ৬৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনের সংক্ষিপ্তসার মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে উপস্থাপন করেন। মোতাহার হোসেন সাজু পরে সাংবদিকদের বলেন, রিট আবেদনকারীসহ মামলার সব পক্ষ এই প্রতি...
গাইবান্ধায় স্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু ৩ দিনের রিমান্ডে

গাইবান্ধায় স্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু ৩ দিনের রিমান্ডে

ক্রাইম
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কুন্দেরপাড়ায় গণ উন্নয়ন একাডেমী বিদ্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু মিয়ার (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন। রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া পারদিয়ারা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে। গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রাম থেকে রনজুকে গ্রেপ্তার করা হয়। এরপর রনজু মিয়ার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে কারণে তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানী শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
অবৈধ মোবাইল ব্যাংকিং ৮ দেশে বাংলাদেশ দূতাবাসে চিঠি

অবৈধ মোবাইল ব্যাংকিং ৮ দেশে বাংলাদেশ দূতাবাসে চিঠি

আন্তর্জাতিক
অবৈধভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ৮টি দেশের বাংলাদেশি দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। একই সঙ্গে ওইসব দেশের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি নোটিশ দেয়া হচ্ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের লোগোকে অবৈধভাবে ব্যবহার করে বিদেশের কিছু ব্যক্তি এবং ভুয়া মানি একচেঞ্জ প্রতিষ্ঠান প্রবাসীদের অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্ররোচিত করছে বলে অভিযোগ উঠেছে। এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আটটি দেশে বাংলাদেশের দূতাবাসগুলিতে চিঠি দিয়েছে বিকাশ। এ ছাড়া কেউ যেন অবৈধভাবে বিকাশের লোগো ব্যবহার করতে না পারে সেজন্য ওইসব দেশে লোগো নিবন্ধনের উদ্যোগ নিয়েছে। এজন্য বাংলাদেশের একটি স্বনামধন্য আইনি প্রতিষ্ঠানকে ...
ফরাসি সুন্দরী হলেন মিস ইউনিভার্স

ফরাসি সুন্দরী হলেন মিস ইউনিভার্স

বিনোদন
বিশ্বের ৮৫টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে ৬৫তম মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরলেন ফ্রান্সের ইরিস মিটেনায়ের। গতকাল ফিলিপাইনের রাজধানীতে তিন ঘণ্টার জমকালো আয়োজনে নতুন মিস ইউনিভার্স হিসেবে ইরিসের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে তিনবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেশটিতে। মুকুট জয়ী ইরিস উচ্ছ্বাসের সঙ্গে সংবাদমাধ্যমে বলেন, মিস ইউনিভার্সের মুকুট জিতে খুব চমকে গিয়েছি। আমি সত্যিই ধন্য। প্রত্যেক মেয়েই মিস ইউনিভার্স হতে চায়। এই মঞ্চটা অসাধারণ, সবকিছুই বিস্ময়কর। তিনি আরো বলেন, আমি মানুষকে সাহায্য করতে চাই। মানুষকে বুঝতে চাই। মানুষের কাছাকাছি যেতে চাই। এজন্যই মিস ইউনিভার্স হওয়া ছিল আমার স্বপ্ন। খুব অল্প বয়স থেকে মডেলিং পেশায় নাম লিখিয়েছেন ইরিস। স্বল্প সময়ের ক্যারিয়ারে পেয়েছেন বেশ তারকা খ্যাতিও। শুধু তাই নয় গেল বছর মিস ফ্রান্স হয়েছেন এ সুন্দরী। এর আগেই অবশ্য নর্ড-পাস-ডি-ক্যালাইস সুন্দরী প্রতিযোগিতায় সেরা হ...
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আন্তর্জাতিক, ক্রাইম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে এস এম শাকিল (২৭) নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়ায়। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে শাকিলকে হত্যা করা হয়েছে বলে জানান তার বাবা দাগনভূইয়া বাজারের জামিল ফার্মাসির মালিক মোহাম্মদ বেলাল। তিনি জানান, শাকিল জীবিকার উদ্দেশ্যে গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকায় বেলকন শহরে শাকিল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। রোববার মধ্যরাতে তার দুর্বৃত্তরা তার দোকানে হামলা চালায়। এসময় দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত স্বজনদের সাথে যোগাযোগ করেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে শাকিলের লাশ দেশে আসবে বলে তিনি নিশ্চিত করেছেন।...
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আন্তর্জাতিক, ক্রাইম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে এস এম শাকিল (২৭) নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়ায়। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে শাকিলকে হত্যা করা হয়েছে বলে জানান তার বাবা দাগনভূইয়া বাজারের জামিল ফার্মাসির মালিক মোহাম্মদ বেলাল। তিনি জানান, শাকিল জীবিকার উদ্দেশ্যে গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকায় বেলকন শহরে শাকিল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। রোববার মধ্যরাতে তার দুর্বৃত্তরা তার দোকানে হামলা চালায়। এসময় দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত স্বজনদের সাথে যোগাযোগ করেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে শাকিলের লাশ দেশে আসবে বলে তিনি নিশ্চিত করেছেন।...