Thursday, May 28

Author: Saimur Rahman

আরশিনা প্রিয়া’র ক্যারিয়ারের সাফল্যের ১৫ বছর পর্দাপণে প্রথম একক এ্যালবাম উপহার

আরশিনা প্রিয়া’র ক্যারিয়ারের সাফল্যের ১৫ বছর পর্দাপণে প্রথম একক এ্যালবাম উপহার

বিনোদন
মিডিয়াতে ১৫ বছর সেলিব্রেশনে শ্রোতাদেরকে একক এ্যালবাম উপহার দিলেন প্রতিভাবান আরশিনা প্রিয়া। বাংলাদেশের আরশিনা প্রিয়া কানাডা প্রবাসী হয়েও বাংলাকে তার হৃদয়ে ধারন করে নাচ,  মডেলিং, অভিনয় ও ডান্স কোরিওগ্রাফির পাশাপাশি এবার তার ভক্তদের ভালোবাসা দিবসে  উপহার দিলেন কণ্ঠশিল্পী আরশিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’। গতকাল ২৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামের প্রকাশনা উৎসবে  উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক জেল সুপার ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ান সিইও আলিমুল্লাহ খোকন, বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও সংগীত পরিচালক মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন ছাড়াও আরো অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা আরশিনা প্রিয়া সম্পর্কে সংক্ষিপ্তি বক্তব্য দেন। আরশিনা প্রিয়া এর আগে বিভিন্ন মিক্সড অ্যাল...
ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

ক্রাইম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। রোববার দুপুরে ফেনীর মুখ্য বিচারিক হাকিম (চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট) মো. মশিউর রহমান খাঁনের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিকেলে আদালত তার শুনানিতে মামলাটি গ্রহণ করে ফেনী মডেল থানার ওসিকে তদন্ত করে ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরীর পাশাপাশি পত্রিকাটির প্রতিবেদক মামুনুর রশিদ ও অজ্ঞাত তিনজনকে আসামী করা হয়েছে। মামলার এজহারের বরাত দিয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী আনেয়ারুল করিম ফারুক জানান, নিজাম উদ্দিন হাজারী একজন এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাদীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর সুনাম ক্ষুন্ন...
ইসি গঠন নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: সুরঞ্জিত

ইসি গঠন নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: সুরঞ্জিত

জাতীয়, বাংলাদেশ
নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ্আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভাল কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোন সুযোগ নেই। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র প্রেসিডেন্টের। তাঁর সিদ্ধান্তের উপর কথা বলার এখতিয়ার কারো নেই।  তিনি বলেন, ইসি গঠনে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে।  রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জ...
জাকারবার্গের পর ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনায় গুগলের সুন্দর পিচাই

জাকারবার্গের পর ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনায় গুগলের সুন্দর পিচাই

আন্তর্জাতিক
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত মুসলিম নিষেধাজ্ঞার সমালোচনায় সরব হয়েছেন গুগলের প্রধান নির্বাহি সুন্দর পিচাই। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে মেধাবী লোকজনের পাড়ি জমানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। গুগল এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিদেশে ভ্রমণরত নিজ কর্মীদের অবিলম্বে দেশে ফেরারও আদেশ দিয়েছিল। নিজ কর্মীদের কাছে লেখা এক ইমেইলে পিচাই বলেন, সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর যেই নিষেধাজ্ঞা তাতে ক্ষতিগ্রস্থ হবে গুগলের অন্তত ১৮৭ জন কর্মী। তিনি লিখেছেন, ‘এ নির্দেশের প্রভাব ও যেকোন প্রস্তাব যার কারণে গুগল কর্মী ও তাদের পরিবারের ওপর কড়াকড়ি আরোপিত হয় বা যার কারণে দারুণ মেধাবীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রতিবন্ধকতা তৈরি হয়, তা নিয়ে আমরা হতাশ।’ এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। চিঠিতে সুন্দর পিচাই আরও বলেছ...
পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

খেলা
অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে একই দিনে শিরোপা জিতলো সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। দুই দল খেললো দুই ফাইনালে। বিগ ব্যাশে পুরুষ ও নারী- দুই দলের ফাইনাল হলো শনিবার। প্রথমে নারীদের ফাইনালে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। সেখানে পার্থকে ৭ রানে হারিয়ে এবারের শিরোপা জেতে সিডনি সিক্সার্স। সিক্সার্সের ১২৪-৫ রানের জবাবে পার্থ স্করচার্স ১১৭-৭ রান তুলতে পারে। একই দিন পার্থের ওয়াকা গ্রাউন্ড পুরুষদের ফাইনাল মাঠে গড়ায়। সেখানেও প্রতিপক্ষ সিডনি ও পার্থ। কিন্তু এখানে ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। পার্থের পুরুষ দল সিডনিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয়। এতে মেয়েদের হারের প্রতিশোধ নেয় পার্থের পুরুষ দল। ২০১১ সাল থেকে শুরু হওয়া বিগ ব্যাশে সর্বাধিক তিনবারর শিরোপাজয়ী দল পার্থ স্করচার্স। সর্বশেষ চার আসরে তিন শিরোপা জিতলো তারা। টুর্নামেন্টের ৬ আসরে গতবার ছাড়া বাকি পাঁচবারই ফাইনালে ওঠে পার্থ স্করচার্সৃ...
ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে ই-টোকেনের প্রয়োজন নেই

ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে ই-টোকেনের প্রয়োজন নেই

আন্তর্জাতিক, বাংলাদেশ
ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস। ১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন। ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আইভ...
এবার বাদ পড়লেন শ্রেয়া ঘোষাল

এবার বাদ পড়লেন শ্রেয়া ঘোষাল

বিনোদন
বলিউডে এ মুহূর্তে প্লে-ব্যাক শিল্পীদের মধ্যে শ্রেয়া ঘোষাল অন্যতম। অন্যদিকে পুরুষ শিল্পীদের মধ্যেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন অরিজিৎ সিং। গত বছর সালমান খানের ‘সুলতান’ ছবি থেকে তার গান বাদ দেয়া হয়। এবার শ্রেয়ার গান বাদ দিলেন শাহরুখ খান। জানা গেছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রইস’ থেকে তার বাদ পড়েছে। অরিজিতের মতো শ্রেয়া বিষয়টি প্রকাশ্যে আনেননি এবং এ নিয়ে কোথাও কোনো আলোচনাও করেননি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন শ্রেয়ারই অর্ণব নামের এক ভক্ত। অর্ণব তার টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট করেছেন। প্রতিবাদ জানিয়েছেন ‘রইস’ ছবি থেকে শ্রেয়ার গান বাদ পড়া নিয়ে। শ্রেয়ার সংগীত জীবনে সর্বপ্রথম বলিউড প্লেব্যাক ছিল সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে। শ্রেয়া তখন  টিভিএস সারেগামাপা-র জয়ী গায়িকা। সে সঙ্গে বাংলায় দু’টি অ্যালবামও করেছেন। এ সময় বনশালীর ‘দেবদাস’-এ একাধিক গানে প্লেব্যাকের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। ...
ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অংশবিশেষে আদালতের স্থগিতাদেশ

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অংশবিশেষে আদালতের স্থগিতাদেশ

আন্তর্জাতিক
মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৭টি দেশ থেকে মানুষের আমেরিকায় প্রবেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার অংশবিশেষ ব্লক করে দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। রায়ে বিচারক বলেছেন, যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে অবতরণ করেছেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো উচিৎ হবে না। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের আমেরিকায় ঢোকার ওপর ৯০ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প তার বিরুদ্ধে আইনজীবীরা আদালতে একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক অ্যান ডনলি রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে মার্কিন বিমানবন্দরে আটকে পড়া কয়েক ডজন মানুষের বিষয়টি রয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এই মামলাটি দায়ের করে। সংস্থাটি নির্বাহী আদেশের ওপর আদালতের এই সাময়িক স্থগিতাদেশকে নিজেদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। এসিএলইউ’র অভিবাসন অধিকার প্...
শতকোটির ক্লাবে ‘রইস’

শতকোটির ক্লাবে ‘রইস’

বিনোদন
বলিউডে খানদের ছবি মানেই বক্সঅফিসে ঝড় তোলা। কয়দিন আগেই সে ঝড় তুলেছে আমির খানের ‘দঙ্গল’। এবার সে ধারাবাহিকতায় এলেন বাদশা শাহরুখ খান। মুক্তির চারদিন অতিক্রম করলো তার অভিনীত ছবি ‘রইস’র। এরই মধ্যে শতকোটি রুপির ক্লাবে পৌঁছে গেছে এটি। শুধু ভারতেই ‘রইস’ আয় করেছে ৭৬ কোটি ৮৩ লাখ রুপি। এর মধ্যে চতুর্থ দিন এর ঘরে এসেছে ১৭ কোটি রুপি। মুক্তির প্রথম তিন দিনে যথাক্রমে ২০ কোটি ৪২ লাখ রুপি, ২৬ কোটি ৩০ লাখ রুপি ও ১৩ কোটি ১১ লাখ রুপি আয় করে ছবিটি। রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’ ভারতের মতো বহির্বিশ্বেও জমিয়ে ব্যবসা করছে। মুক্তির তিন দিনেই বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপির ঘর। এখন পর্যন্ত এটি ১২১ কোটি ২৩ লাখ রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ভারত থেকে ৮৩ কোটি ১০ লাখ রুপি ও অন্যান্য দেশ থেকে এসেছে ৩৮ কোটি ১৩ লাখ রুপি। ‘রইস’ ছবিতে শাহরুখ আছেন নাম ভূমিকায়। নব্বই দশকে গুজরাটের বেআইনিভাবে আমদানি-রপ্তানি করা অস...
বালিশ চুরি করেছিলেন আলিয়া!

বালিশ চুরি করেছিলেন আলিয়া!

বিনোদন
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। হালে বেশ কয়েকটি ছবিতে দারুণ নৈপুণ্য তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি। শুধু তাই নয়, বড় একটি ভক্তমহল তৈরিও করে নিয়েছেন তিনি। আর তাই আলিয়াকে ঘিরে আগ্রহেরও কোনো শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য আলিয়া জানালেনও বেশকিছু মজার তথ্য। তিনি জানিয়েছেন শুটিং সেটে ঘুমানোর জন্য বালিশ চুৃরি করেছিলেন একবার। আলিয়া বলেন, একবার ছবির শুটিং সেটে ভীষণ ঘুম পেয়েছিল। তাই সেট থেকে বালিশ চুরি করে ঘুমোতে চলে গিয়েছিলাম। অভিনেতা সিদ্বার্থ মালহোত্রর সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘ দিনের। সে সব নিয়ে আগে কখনো মুখ খোলেননি আলিয়া। অবশ্য এবারও মুখ খোলেননি। তবে ১৮-৫০ যে কোনো বয়সের পুরুষই নাকি তার বয়ফ্রেন্ড হতে পারেন। শর্ত একটাই। কী সেটা? আলিয়া বলেন, বয়ফ্রেন্ডের ফোন চেক করতে দিতে হবে। আমি প্রথমেই চেক করে নেব ফোনটা আনলক আছে কি না। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে...