ফরাসি সুন্দরী হলেন মিস ইউনিভার্স
বিশ্বের ৮৫টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে ৬৫তম মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরলেন ফ্রান্সের ইরিস মিটেনায়ের। গতকাল ফিলিপাইনের রাজধানীতে তিন ঘণ্টার জমকালো আয়োজনে নতুন মিস ইউনিভার্স হিসেবে ইরিসের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে তিনবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেশটিতে। মুকুট জয়ী ইরিস উচ্ছ্বাসের সঙ্গে সংবাদমাধ্যমে বলেন, মিস ইউনিভার্সের মুকুট জিতে খুব চমকে গিয়েছি। আমি সত্যিই ধন্য। প্রত্যেক মেয়েই মিস ইউনিভার্স হতে চায়। এই মঞ্চটা অসাধারণ, সবকিছুই বিস্ময়কর। তিনি আরো বলেন, আমি মানুষকে সাহায্য করতে চাই। মানুষকে বুঝতে চাই। মানুষের কাছাকাছি যেতে চাই। এজন্যই মিস ইউনিভার্স হওয়া ছিল আমার স্বপ্ন। খুব অল্প বয়স থেকে মডেলিং পেশায় নাম লিখিয়েছেন ইরিস। স্বল্প সময়ের ক্যারিয়ারে পেয়েছেন বেশ তারকা খ্যাতিও। শুধু তাই নয় গেল বছর মিস ফ্রান্স হয়েছেন এ সুন্দরী। এর আগেই অবশ্য নর্ড-পাস-ডি-ক্যালাইস সুন্দরী প্রতিযোগিতায় সেরা হ...









