Thursday, June 4

আন্তর্জাতিক

সরায় মার্কিন কন্স্যুলেট বন্ধ: আমেরিকার দাবি নাকচ করল ইরান

সরায় মার্কিন কন্স্যুলেট বন্ধ: আমেরিকার দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক
ইরাকের বসরা নগরীতে মার্কিন কন্স্যুলেট বন্ধ করে দেয়ার বিষয়ে ইরানকে দায়ী করে আমেরিকা যে বক্তব্য দিয়েছে তাকে “অযৌক্তিক’ বলে নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে দোষারোপের রাজনীতিতে অভ্যস্থ কন্স্যুলেট বন্ধের বিষয়ে ইরানকে দায়ী করা তারই অংশ। গতকাল (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কূটনীতিক অথবা কূটনৈতিক মিশনের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা জানায়। তবে, বসরায় মার্কিন কন্স্যুলেট বন্ধের বিষয়ে ওয়াশিংটন হাস্যকর অজুহাত খাড়া করেছে। আমেরিকা কয়েক সপ্তাহ ধরে ইরাক ও ইরানি বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে।” গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নয়ের্ত জানান, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বসরা কন্স্যুলেট বন্ধ করে সেখানকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। পম্পেও বলেন, ইরাকে নিযুক...
৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

আন্তর্জাতিক
তিন বছর পর জর্দানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে সিরিয়া। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল। সিরিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আজ (শনিবার) বলেছে, জর্দান সীমান্তের নাসিব ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সীমান্ত ক্রসিংটি অবস্থিত। মন্ত্রণালয় বলেছে, সীমান্ত দিয়ে সিরিয়া ও জর্দানের ট্রাক এবং অন্যান্য যান চলাচল শুরু হয়েছে। দুই মাস আগে সিরিয়া ও রুশ সেনারা এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে। এদিকে, জর্দান সরকারের মুখপাত্র জুমানা গুনাইমাত বলেছেন, জাবের নাসিব ক্রসিং এখনো বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, এ সীমান্ত এখনো পণ্য পরিবহন ও লোকজন চলাচলের জন্য খুলে দেয়া হয় নি। ২০১৫ সালে এলাকাটি দখলে নেয়ার পর সন্ত্রাসীরা নাসিব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এর আগে এ ক্রসিং...
ডাক্তারের ভুলে জীবিত তরুণ হিমঘরে, অতঃপর করুণ পরিণতি

ডাক্তারের ভুলে জীবিত তরুণ হিমঘরে, অতঃপর করুণ পরিণতি

আন্তর্জাতিক
প্রথমে চিকিৎসকরা জানান, ছেলের মৃত্যু হয়েছে। তবে কিছুক্ষণ পরই পরিবারকে জানানো হয়, তাদের ছেলে বেঁচে আছে। দেখা করা যাবে পরদিন সকালে। কিন্তু চিকিৎসকদের নতুন নির্দেশনার অভাবে সেই তরুণকে রাখা হয় মর্গের ফ্রিজে। ভোরবেলা ওই তরুণের পরিবার হাসপাতালে গিয়ে ছেলেকে খুঁজে না পেয়ে চিকিৎসকদের কাছে ছুটে যায়। পরে জানা যায়, ওই তরুণকে রাখা হয়েছে মর্গে। সেখানে গিয়ে ছেলের খোঁজ পায় পরিবার। তখনো নাকি ওই তরুণের শরীরে ক্ষীণ শ্বাস-প্রশ্বাস চলছিল। তবে শেষ রক্ষা অবশ্য হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইনদৌরে। মৃত ওই তরুণের নাম কৈলাস চহ্বাণ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কৈলাস। তাকে উদ্ধার করে স্থানীয় এমওয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৈলাসের পরিবারের অভিযোগ, প্রথমে অন্য রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় কৈলাসের চিকিৎসা শুরু করেননি চিকিৎস...
ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭

ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭

আন্তর্জাতিক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন আরও ৫০৭ জন। নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শুক্রবার) সন্ধ্যায়ও গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদারেরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় শহীদ সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন নারী, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিজের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ...
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প- মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প- মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর শক্তিশালী সুনামিতে ৩৮৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর সুলাওয়েসি দ্বীপের পালুতে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত ঢেউ আছড়ে পড়েছে। খবর বিবিসির। শনিবারও পালুতে ভূমিকম্প পরবর্তী শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। শুক্রবারের ভূমিকম্পে হাসপাতাল, হোটেল ও শপিং সেন্টারসহ হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিধসের কারণে পালুতে যাওয়ার প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ৩৮৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলেও জানাচ্ছে তারা। এর আগে শুক্রবার আরেক অপেক্ষাকৃত দুর্বল ভূমিকম্পে ডোঙ্গালায় একজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়। দুর্যোগ এজেন্সির মুখপাত্র সুতপো ...
ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

আন্তর্জাতিক
পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির সেনাবাহিনী 'আরো বেশি আক্রমণাত্মক' হয়ে পড়েছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) প্রধান জেনারেল কেকে শর্মা এ কথা বলেছেন। সম্প্রতি পাকিস্তানি বাহিনীর হাতে বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং নিহত হন। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুক্রবার তিনি ওই কথা বলেছেন। জেনারেল কেকে শর্মা বলেন, সম্প্রতি আমরা আন্তর্জাতিক সীমান্তে 'ব্যাট (বিএটি) অ্যাকশন' দেখতে পাচ্ছি, যা এর আগে কখনো ঘটেনি। এ অস্ত্রের ব্যবহার সাধারণত 'লাইন অব কন্ট্রোল'-এ হয়ে থাকে। পাকিস্তান থেকে আমরা বেশি মারমুখী মনোভাব লক্ষ্য করছি। বিএসএফ প্রধান বলেন, আমরা যখনই তাদের সঙ্গে এ ধরনের কোনো কিছু করতে যাই, আকাশে ফাঁকা গুলি ছোড়ে পাকিস্তান। ভারতে সন্ত্রাসীদের ঠেলে দেয়া পাকিস্তানের নীতি বলে মন্তব্য করেন তিনি।...
ফ্রান্সে রোদেজ শহরে ছুরিকাঘাতে নিহত স্থানীয় পুলিশ প্রধান

ফ্রান্সে রোদেজ শহরে ছুরিকাঘাতে নিহত স্থানীয় পুলিশ প্রধান

আন্তর্জাতিক
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় রোদেজ শহরের পৌর পুলিশ প্রধান প্যাসক্যাল ফিলো ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরটির কেন্দ্রে অবস্থিত টাউন হলের সামনে পুলিশের পরিচিত একজন তাকে ছুরিকাঘাত করেন। এএফপি’র বরাত দিয়ে একথা জানিয়েছে ‘ইউরোনিউজ’। বিসিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার মাঝখানে তাকে তিনবার ছুরিকাঘাত করা হয়। স্থানীয় টেলিভিশন স্টেশন ‘ফ্রান্স থ্রি অকসিট্যানি’র মতে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্স ইনফো রেডিও নেটওয়ার্কের খবরে বলা হয়, এক সপ্তাহ আগে অভিযুক্ত এই ব্যক্তির কাছ থেকে তার কুকুর কেড়ে নেয়ায় তিনি স্থানীয় মেয়র ও পুলিশ প্রধানকে হুমকি দেন। আরও বলা হয়, ৪০ বছর বয়সী এই ব্যক্তি কিছুদিন আগে এই শহরে এসেছিলেন। লাইসেন্স ছাড়া কুকুর রাখায় তার সম্পর্কে জানতো স্থানীয় পুলিশ। ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস...
আগামী মাসেই  আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি

আগামী মাসেই আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
আগামী মাসেই বাজারে আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। আগামী মাস থেকেই গাড়িটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুজিয়া। দুজন যাত্রী বহনে সক্ষম এই হাইব্রিড-ইলেকট্রিক গাড়িটি চালানো অবস্থাতেই গতি বদল করা যাবে। অর্থাৎ রাস্তায় গাড়িটি চলছে এমন অবস্থায় সুইচ অন করলেই সেটি উড়তে শুরু করবে। আর এজন্য সময় লাগবে দুই মিনিটেরও কম। সমতল থেকে দশ হাজার ফুট উচ্চতায় চলাচল সক্ষম এই গাড়িটি বাজারে আসছে বলে জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এই গাড়িটি তৈরি করছে বিশ্বের বিখ্যাত গাড়ি নির্মাতা ভলবোর সহযোগী প্রতিষ্ঠান টেরাফুজিয়া। তাদের মতে, গাড়িটি একবারে ৬৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি কিন্তু অভিজাত এই গাড়িটির প্রথম মডেল বিক্রি শুরু হবে চলতি বছরের অ...
রোহিঙ্গাদেরকে দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল মিয়ানমার

রোহিঙ্গাদেরকে দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল মিয়ানমার

আন্তর্জাতিক
রোহিঙ্গাদের শুধু রাখাইন রাজ্য থেকেই নয়, দুনিয়া থেকেও নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল মিয়ানমারের। এ কারণে মিয়ানমার বাহিনী রোহিঙ্গাদের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার প্রাক্কালেও হত্যাযজ্ঞ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধে গত মার্চ ও এপ্রিলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছ থেকে তাদের ওপর নৃশংসতার জবানবন্দি গ্রহণকারী ও তদন্তকারী আইনি প্রতিষ্ঠান ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি গ্রুপ (পিআইএলপিজি)’ এ মূল্যায়ন করেছে। পিআইএলজির একজন তদন্তকারী বলেছেন, ‘রোহিঙ্গাদের নির্মূল করা নাকি শুধু দেশের বাইরে ঠেলে দেওয়া মিয়ানমারের উদ্দেশ্য ছিল, তা নিয়ে যে কেউ বিতর্ক করতেই পারে। তবে গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টান্ত আছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সম্ভবত ওই জনগোষ্ঠীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেয়েও অন্য উদ্দেশ্য তাদের (মিয়ানমারের) ছিল।’ ওই তদন্তকারী বলেছেন, ‘বাংলাদেশে ঢোকার আগমুহূর্তে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে 'হস্তক্ষেপ' করার চেষ্টা করছে চীন।এমনটাই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল বুধবার এ কথা বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (চীন) চায় না, আমি বা আমরা জয়লাভ করি। কারণ আমিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে চীনের বাণিজ্য নিয়ে কঠোর হয়েছি। তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন, এটা আমরা জানতে পেরেছি। এদিকে, ট্রাম্পের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সব সময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলছে। এটাই চীনের পররাষ্ট্রনীতির ঐতিহ্য। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠে।...