Wednesday, June 3

আন্তর্জাতিক

ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে ই-টোকেনের প্রয়োজন নেই

ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে ই-টোকেনের প্রয়োজন নেই

আন্তর্জাতিক, বাংলাদেশ
ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস। ১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন। ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আইভ...
ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অংশবিশেষে আদালতের স্থগিতাদেশ

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অংশবিশেষে আদালতের স্থগিতাদেশ

আন্তর্জাতিক
মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৭টি দেশ থেকে মানুষের আমেরিকায় প্রবেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার অংশবিশেষ ব্লক করে দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। রায়ে বিচারক বলেছেন, যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে অবতরণ করেছেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো উচিৎ হবে না। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের আমেরিকায় ঢোকার ওপর ৯০ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প তার বিরুদ্ধে আইনজীবীরা আদালতে একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক অ্যান ডনলি রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে মার্কিন বিমানবন্দরে আটকে পড়া কয়েক ডজন মানুষের বিষয়টি রয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এই মামলাটি দায়ের করে। সংস্থাটি নির্বাহী আদেশের ওপর আদালতের এই সাময়িক স্থগিতাদেশকে নিজেদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। এসিএলইউ’র অভিবাসন অধিকার প্...
বিমানবাহিনীতে চাকুরি পাচ্ছেন সেই ভ্যানচালক

বিমানবাহিনীতে চাকুরি পাচ্ছেন সেই ভ্যানচালক

আন্তর্জাতিক
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা যে ভ্যানে চড়ে টুঙ্গিপাড়ার রাস্তা-ঘাটে ঘুরেছেন সেই ভ্যানচালক ইমাম শেখের ভাগ্যের দুয়ার খুলে গেছে। বিমান বাহিনীতে চাকরি হচ্ছে তার। শনিবার রাতেই ভ্যানচালক ইমাম শেখের চাকরির বিষয়টি মোটামুটি জানাজানি হয়। আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকার নির্বাচনী প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, ভ্যানচালক ইমাম শেখের শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ভ্যানচালককে বিমানবাহিনীর কাছে তুলে দেওয়া হয়। এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা...
রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনছে আনান কমিশন

রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনছে আনান কমিশন

আন্তর্জাতিক
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজারে রোহিঙ্গা বস্তিতে গেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। রোববার বেলা পৌনে ১২টার দিকে প্রতিনিধি দল উখিয়ার নতুন রোহিঙ্গা বস্তিতে যায়। সেখানে অবস্থান করা নির্যাতিত রোহিঙ্গাদের কাহিনী শোনেন তারা। দুপুর ১টার দিকে বালুখালী নতুন বস্তি থেকে বেরিয়ে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আসেন। এখান থেকে ফিরে প্রতিনিধি দলের কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে ঢাকায় গিয়ে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। কমিশনের সদস্যরা হলেন- মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে।এর আগে প্রতিনিধি দলটি শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর নোবেল বিজয়ী অং সান সুচি রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সমস্যা সম্পর্কে জানা এবং সমাধানের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আনান...
নিরপেক্ষ ইসির আশা দেখছেন না ফখরুল

নিরপেক্ষ ইসির আশা দেখছেন না ফখরুল

আন্তর্জাতিক, রাজনীতি
সার্চ কমিটিতে আসা সদস্যদের বিরুদ্ধে শাসক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো আশা দেখছে না তার দল। রাজধানীর শেরেবাংলা নগরে শনিবার সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই সংশয় প্রকাশ করেন। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ‘দলীয় সংকীর্ণতা’র ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গঠিত সার্চ কমিটির প্রায় সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কাজেই তাদের দ্বারা নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সে সর্ম্পকে আমরা (বিএনপি) সন্দিহান। মির্জা আলমগীর বলেন, যে সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা কি করবেন, এটা সম্পর্কে আমাদের ...
‘বিশ্ব যেন যুুদ্ধের জন্য প্রস্তুত’

‘বিশ্ব যেন যুুদ্ধের জন্য প্রস্তুত’

আন্তর্জাতিক
সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ। তিনি হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। তিনি বললেন, রাজনীতিকে সামরিকীকরণ করা হচ্ছে। একই সঙ্গে শুরু হচ্ছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা। এ অবস্থায় তিনি পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে উড়িয়ে দেননি। কড়াভাবে এর নিন্দা জানিয়েছেন। মিখাইল গর্বাচেভের বয়স এখন ৮৫ বছর। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের অষ্টম ও শেষ নেতা। একই সঙ্গে সেখানকার কমিউনিস্ট পার্টিরও নেতা। তিনি মনে করেন, বিশ্ব যেন যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্বে শীতল যুদ্ধকালীন রাশিয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি। শুক্রবার ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হয়েছে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের। তার আগে বিখ্যাত টাইম ম্যাগাজিনকে এসব কথা বলেছেন ‘গ্লাসনস্ত’ বা মুক্ত নীতির প্রবক্ত এ নেতা। তিনি বলেছেন, বিশ্ব এখন সমস্যায় সমস্যায় ভরপুর। রাজনীতিক, নীতিনির্ধারকরা দৃশ্য...
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানবন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানবন্ধন

আন্তর্জাতিক
দায়িত্বপালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। আজ বেলা ১১টার দিকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহবাগে জড়ো হন প্রায় দুই শতাধিক সংবাদকর্মী। কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। তাদের হাতে ‘মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা,’ ‘সংবাদের স্বাধীনতা চাই’, ‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’-এমন বিভিন্ন সেøাগান লেখা প্ল্যাকার্ড ছিল। মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বহুবার গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। কিন্তু বিগত সময়ে কোনো সুষ্ঠু বিচার সম্পন্ন হয়নি। মানববন্ধনে এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা অভিযোগ করেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‘জামাই আদরে’ রাখা হয়েছ...
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেলকর্মী

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেলকর্মী

আন্তর্জাতিক
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ে শিশুকে বাঁচাতে গিয়ে রেলের ধাক্কায় এক রেলকর্মী নিহত হয়েছেন। নিহত বাদল মিয়া (৫৮) রেলওয়ের প্রকৌশল বিভাগে চাকরি করতেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা এক্সপ্রেস কুড়িলে পৌঁছলে বাদল মিয়া ক্রসিং রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন। এসময় একজন মহিলা শিশু নিয়ে রেল ক্রসিং পার হচ্ছিলেন। ট্রেন কাছাকাছি চলে আসলে তাদের বাঁচাতে যান বাদল মিয়া। মহিলা ও শিশুটিকে বাঁচাতে পারলেও নিজে রক্ষা করতে পারেননি বাদল মিয়া। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে অবসরে যাওয়ার অপেক্ষায় ছিলেন বাদল মিয়া।...
গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ

গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ

আন্তর্জাতিক, ক্রাইম
গাইবান্ধায় ৫ বছরের শিশু তাহসিন ওরফে অর্ণবকে শ্বাসরোধে হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভর্টচার্জ এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্লু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৭), একই গ্রামের মৃত্যু আজগর আলীর ছেলে পাবেল মিয়া (১৯) ও একই গ্রামের রুবেল মিয়া (২৫)। নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন জানান, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আমিনুল ইসলাম রুমেলের ৫ বছরের ছেলে তাহসিন ২০১০ সালের ২৭ জুলাই মায়ের সঙ্গে নানার বাড়ী খামার পীরগাছা গ্রামে বেড়াতে আসে। বিকেলে তাহসিন বাড়ির সামনে খেলা করার সময় জাহিদ, পাবেল ও রুবেল শিশু তাহসিনক...
বিনা বিচারে এক যুগের বেশি সময় বন্দি ৫ আসামির জামিন

বিনা বিচারে এক যুগের বেশি সময় বন্দি ৫ আসামির জামিন

আন্তর্জাতিক, ক্রাইম
এক যুগেরও বেশি সময় কারাগারে বন্দি পাঁচ আসামিকে জামিন দিয়েছেন আদালত। অপর দুই আসামির জামিন নামঞ্জুর করে তিন মাসের মধ্যে তাদের মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার রাসেল শেখ, ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার বাসিন্দা মোহাম্মদ পারভেজ, মতিঝিলের মাসুদ, নেত্রোকোনার কমলাকান্দার চেংগিনির বাসিন্দা গারো তরুণ লিটন চাম্বু গং ও বাবু। জামিন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন, ঢাকার বাড্ডার  আদর্শনগরের সাইদুর রহমান ও কেরানীগঞ্জের ইমানদীপুরের রাজীব হোসেন। এই সাত বন্দিকে আজ হাইকোর্টে হাজিরের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ১৫ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তাদের হাজির করার আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে কেন তাদের জামিন দ...