Tuesday, June 30

লাইফস্টাইল

জানেন কি গয়না থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস?

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াল গ্রাসে রীতিমতো আতঙ্কিত পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের জীবাণু লুকিয়ে থাকতে পারে আপনার গয়নাতেও! বিশেষজ্ঞরা বলছেন, আংটি,  ভেতরে জমে থাকা জীবাণু বের করা যায় না। কখনো কখনো সাবানও থেকে যায় আংটির ফাঁকে। খাওয়ার সময় যা পেটে চলে যেতে পারে। যা ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। ফলে আপনার পছন্দের আংটিই হয়ে উঠতে পারে আপনার মৃত্যুর কারণ।শুধু আংটি নয়, কানের দুল, গলার নেকলেস একইভাবে তাবিজ-কবজ থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ। এই তালিকায় রয়েছে আপনার প্রিয় হাতঘড়িটাও।এ কারণে চিকিৎসকরা বলছেন, যখন পুরো বিশ্ব করোনায় আক্রান্ত, যেখান থেকে খুশি সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতিতে গয়না-আংটি, হাতঘড়ি, তাবিজ-কবজ এগুলো না পরাই ভালো।এদিকে, বিশেষজ্ঞদের দাবি, করোনা ভাইরাস বা কোভিড-১৯ আংটির বিভিন্ন ধাতু, রত্নে কতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, ...
করোনায় বিপদগ্রস্ত মানুষের পাশে চিকিৎসক ও মডেল মিয়ামি

করোনায় বিপদগ্রস্ত মানুষের পাশে চিকিৎসক ও মডেল মিয়ামি

এক্সক্লুসিভ, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ১৬ মে পযন্ত ছুটি ঘোষণা করেছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করেছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম রানার আপ ফাতিহা খুলদ মিয়ামি। তিনি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দেন। এছাড়াও সবাই...
অনলাইনে অর্ডার করলেই নারী-পুরুষ-শিশুদের পোশাক পৌঁছে দিবে গিগল বাংলাদেশ

অনলাইনে অর্ডার করলেই নারী-পুরুষ-শিশুদের পোশাক পৌঁছে দিবে গিগল বাংলাদেশ

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
লকডাউনে ঘরে বসেই কেনাকাটা ! মহামারির এই সময়ে পুরো দেশ যখন ঘরবন্দি, গিগল বাংলাদেশ ফ্যাশন হাউজ লকডাউনের কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে নারী-পুরুষ উভয়ের যাবতীয় পোশাক সামগ্রী অনলাইন অর্ডারের ভিত্তিতে সুলভ মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে গ্রাহকের হাতে পৌছে দিচ্ছে (ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে)। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশী গ্রাহকদের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক ঈদ কালেকশন আমদানি করেছে গিগল বাংলাদেশ ফ্যাশন। আপনার পছন্দ অনুযায়ী প্যান্ট, শার্ট, পাঞ্জাবি। নারীদের আনস্টিচ সালোয়ার কামিজ, গাউন, ওয়েস্টার্ন ড্রেস এবং শিশুদের সব ধরনের ফ্যাশন আইটেম ঘরে বসে হোম ডেলিভারি পেতে গিগল বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনার প্রয়োজনীয় পণ্যটি খুজে নিয়ে অর্ডার করতে পারবেন। পেজ লিংক:- https://www.facebook.com/giggle.bangladesh/ ফোন নম্বর:01979-217970 ********************* আরও পড়ুন **...
রমজানের বিশেষ বিশেষ আমলসমূহ । মাওঃ মিজানুর রহমান আজহারী

রমজানের বিশেষ বিশেষ আমলসমূহ । মাওঃ মিজানুর রহমান আজহারী

ইসলাম, এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
রমজান মাসের অন্যতম নেয়ামত হচ্ছে গোনাহ মাফ ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তি। এজন্য দরকার বেশি বেশি তওবা ও ইস্তেগফার। এছাড়া বিভিন্ন দোয়া ও জিকির করা যেতে পারে মাসজুড়ে। এ মাসের প্রতিটি দিনই রোজাদারের বিভিন্ন দোয়া কবুল হতে থাকে বলে হাদিসে ঘোষণা এসেছে। রমজান মাসের অন্যতম নেয়ামত হচ্ছে গোনাহ মাফ ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তি। এজন্য দরকার বেশি বেশি তওবা ও ইস্তেগফার। এছাড়া বিভিন্ন দোয়া ও জিকির করা যেতে পারে মাসজুড়ে। এ মাসের প্রতিটি দিনই রোজাদারের বিভিন্ন দোয়া কবুল হতে থাকে বলে হাদিসে ঘোষণা এসেছে। তাই আমরা চলতে-ফিরতে ছোট ছোট দোয়া ও বিভিন্ন জিকির করতে পারি। দরুদ শরিফ, কালিমা তাইয়েবা, সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার- এ ধরনের দোয়াগুলো পড়ে বহুগুণ সওয়াব ও কল্যাণের অধিকারী হতে পারি। সুতরাং এ মাসে বান্দাকে সব সময় আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করতে হবে। তওবা-ইস্তিগফারের ...
মহামারিতে লকডাউনের দিনগুলোতে নিজের বিশেষ যত্ন

মহামারিতে লকডাউনের দিনগুলোতে নিজের বিশেষ যত্ন

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রতিদিনের ধৌড়ঝাপে খাো-খাটনির পর মাত্র একটা দিন পাওয়া যায় ছুটি। কিন্তু মাত্র এক দিনের ছুটিতে নিজের পরিচর্যার সময় বের করে উঠতে পারেন না অনেকেই। অনেক সময়ই মনে হয়, যদি দুটো দিন বেশি বাড়িতে থাকা যেত! বর্তমানে করোনা সংক্রমণের ভয়ে লকডাউনের মতো অবস্থা হয়ে যাওয়ায় বাড়তি কিছুদিন বাড়িতে থাকার সুযোগ পেলেন আপনি। যেহেতু বাড়ি থেকে বের হতে হয় না, তাই ওয়ার্ক ফ্রম হোম থাকলেও দিনের শেষে বেশ খানিকটা সময় আপনার হাতে থেকে যাচ্ছে। এই সময়টাকেই কাজে লাগান! নিজের জন্য এই সময়টুকু খরচ করুন, দেখবেন ভিতর থেকে ঝলমলে হয়ে উঠতে পারবেন! শুধু মুখ নয়, চাই সারা শরীরের যত্ন মুখে মাঝেমধ্যেই স্ক্রাব লাগান। এবার যত্ন নিন সারা শরীরের। ব্রাউন সুগারের সঙ্গে জোজোবা অয়েল বা অলিভ অয়েল মিশিয়ে সারা শরীরের জন্য তৈরি করে নিন একটা এক্সক্লুসিভ বডি স্ক্রাব। গোসলের আগে সারা শরীরে ভালো করে ঘষে তুলে ফেলুন সব মৃত চামড়া। পায়ের বিশেষ যত্ন নেবেন।...
১০ মে থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার

১০ মে থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার

এক্সক্লুসিভ, জাতীয়, ফ্যাশন, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
রোজার ঈদ সামনে রেখে আসছে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের আজ সোমবার এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় বলা হয়, হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত আকারে খোলা রাখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থ...
দু’জন এডিসি, একজন এসি সহ ভাইরাস আক্রান্ত ডিএমপির ৪৪৭ জন

দু’জন এডিসি, একজন এসি সহ ভাইরাস আক্রান্ত ডিএমপির ৪৪৭ জন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ। ডিএমপি সদরদপ্তরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান ডিএমপি নিউজকে জানান মে ০৩, ২০২০, রবিবার পর্যন্ত ডিএমপির ৪৪৭ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস আক্রান্তরা কনস্টবল থেকে এডিসি পদমর্যাদার কর্মকর্তা। এর বাইরে কয়েকজন আছেন আনসার সদস্য ও সিভিল স্টাফ। আক্রান্তদের মধ্যে দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি)পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়াও আক্রান্তদের তালিকায় আছেন ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল। এর বাইরে ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল ...
রোজায় সুস্থ থাকতে যা করবেন

রোজায় সুস্থ থাকতে যা করবেন

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
রমজান মাসে রোজাদারদের দিনের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়। এসময় কিছু নিয়ম মেনে চললে আপনার শরীর থাকবে চাঙা। সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। তাছাড়া বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাই বাঁচতে সতর্কতা অবলম্বন করছে।এমন অস্বাভাবিক পরিস্থিতিতে শরীরকে ভালো রাখতে চান সবাই।তাই জেনে নিন রোজায় সুস্থ থাকতে কী করবেন-ইফতারের পর পানি সঙ্গে রাখুনসুস্থ থাকার জন্য শরীরের আর্দ্রতা ধরে রাখা খুবই জরুরি। এজন্য ইফতারের পর যথেষ্ট পরিমাণ পানি পান করুন। সহজে পানি পান করতে একটি বোতলে পানি ভরে রাখতে পারেন এবং কিছুক্ষণ পরপর তা পান করতে পারেন।অতিরিক্ত খাবেন নাঅনেকে হয়তো ভাবতে পারেন সারাদিন না খেয়ে থাকার বিষয়টা একইসঙ্গে পুষিয়ে নিতে হবে। আর এ কারণে তারা রাতের বেলায় অতিরিক্ত খাবার খান। কিন্তু কাজটি ভুল। একবারে অতিরিক্ত না খেয়ে একটু পর পর পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করুন।স্বাস্থ্যকর খাবার খানরমজানে ইফ...
অবশেষে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমোদন

অবশেষে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমোদন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি, লাইফস্টাইল, স্বাস্থ্য
গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ল্যাবে তৈরি করোনা পরীক্ষার কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট উদ্ভাবন করেছে তার কার্যকারিতা পরীক্ষা করতে অনুমতি দেয়া হয়েছে। আইসিডিডিআরবি ও বিএসএমএমইউতে এ পরীক্ষা করা যাবে। এর আগে গণস্বাস্থ্যের পক্ষ থেকে এই কিট অধিদপ্তরে জমা দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে অবশ্য অধিদপ্তর জানিয়েছিল ওই কিট ভেরিফিকেশন করতে বলা হয়েছিল গণস্বাস্থ্যকে।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, কিট পরীক্ষার অনুমতি দিয়ে ওষুধ প্রশাসন একটি চিঠি দিয়েছে বৃহস্পতিবার। অধিদপ্তর চিঠি দিয়ে বিএসএমএমইউ’র ভিসিকেও বিষয়টি অবহিত করেছে। তিনি জানান, কিট পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র ইতোমধ্যে ...
হাসপাতালে জায়গা হয়নি, সিএনজিতে ঘরে ফিরলেন করোনা রোগী দেলোয়ার

হাসপাতালে জায়গা হয়নি, সিএনজিতে ঘরে ফিরলেন করোনা রোগী দেলোয়ার

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
হাসপাতালে ভর্তি হতে না পেরে সিএনজি করে বাসায় ফেরত গেলেন এক করোনা আক্রান্ত রোগী। আজ বুধবার দুপুরে রাজধানীর মুগদা হাসাপাতালের সামনে ঘটে এ ঘটনা। ভুক্তভোগী রোগীর নাম দেলোয়ার। তিনি নারায়ণগঞ্জের পাগলার বাসিন্দা। সেখানেই একটি দর্জির দোকানে কাজ করেন। দেলোয়ারের ভগ্নিপতি জানান, বেশ কদিন আগ থেকে দেলোয়ারের জ্বর। ওষুধ খাওয়ার পর জ্বর চলে যায়। এরপর শুরু হয় প্রচণ্ড কাশি। সেটার ওষুধ খাওয়ার পর শুরু হয় কফ ছাড়া কাশি তারপর শ্বাসকষ্ট। স্থানীয় একটি হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়ে কিছু না পেয়ে তাকে গত শনিবার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দোলোয়ারের স্বজনরা জানান, বুধবার দুপুরে তার করোনায় পরীক্ষায় ফলাফল পজেটিভ ধরা পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে মুগদা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে ভর্তি হতে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে মুগদা হাসাপাতালের সামনে দেলোয়ারের হাতে তার চ...