ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে যা বললেন সাকিব ও মাহমুদউল্লাহ…
নিউজিল্যান্ডের দেওয়া ২৬৫ রানের টার্গেটে যখন ১২ রানে ৩ উইকেট এবং ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ছিল বাংলাদেশ তখন সবাই মনে করেছিল বাংলাদেশের জয় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশকে জেতালেন সাকিব-মাহমুদুল্লাহ জুটি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেয়া হলো সাকিব-মাহমুদউল্লাহ দু’জনকেই। অসাধারণ সেঞ্চুরির পর দু’জনই ম্যাচ সেরার দাবিদার। কাকে সেরা ঘোষণা করা হবে।
পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এমন ব্যাটিংয়ের রহস্য সম্পর্কে বললেন, ‘আমাদের এই জুটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে, আমরা আসলে একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলিনি। আমরা শুধু ব্যাটিংটাই করতেই চেয়েছি। ইতিবাচক থাকতে চেয়েছি। শুরুতে উইকেটে খুব সুইং ছিল। যখনই সুইং বন্ধ হলো, তখন ব্যাট করা সহজ হয়ে গেলো।
আমি মনে করি, এই টুর্নামেন্টে তামিম দারুণ ব্যাটিং করেছে। এ কারণে শুরুতেই তাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ছিল বিশাল ক্ষতির...








