হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করল, সে তার দোজখের আসন গ্রহণ করল।’ –সহিহ বোখারি : ১১০
অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না।’ –সহিহ মুসলিম : ২২৬৬
ইসলামের ইতিহাসে দেখা যায় যে, অনেক সাহাবি, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম (সা.) কে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো, নবী করিম (সা.) কে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো। কেননা, শয়তান কখনও নবীজির অাকৃতি ধারণ করতে পারে না।
এখন আমাদের জানা দরকার, নবী করিম (সা.) কেমন ছিলেন তিনি। কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম (সা.)-এর আকার-আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে—
তিনি ছিলেন মানানসই দীর্ঘ...
হলিউডের শক্তিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে অভিনয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে তুরস্কের এক চিত্র পরিচালক তার সঙ্গে চুক্তি সেরেছেন। তুরস্কের বিখ্যাত চিত্র পরিচালক এইউপ দারলিক ‘হায়াত কপরুসু’ নামে একটি টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। যাতে সিরিয়ার গৃহযুদ্ধে নির্যাতিত এক পরিবারের নিজ দেশ ছেড়ে পালানোর কষ্টকর ঘটনা রয়েছে। এছাড়া পরবর্তীতে শরণার্থী হিসেবে ওই পরিবারের নানা দুঃখ-কষ্টের কথা থাকবে সিরিজটিতে। ওই সিরিজে বিশ্বের নামিদামী অভিনেতা-অভিনেত্রীদের সমাবেশ ঘটাবেন পরিচালক। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি তারমধ্যে অন্যতম। ওই সিরিজে রিয়াল মাদ্রিদের পর্তুুগজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও অভিনয় করবেন বলে জানালেন পরিচালক এইউপ দারলিক। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলিকে রিয়াল মাদ্রিদ হারায় ৩-১ গোলে। ম্যাচটি পুরো ৯০ মিনিট খেলেন রোনালদো। ওই ম্যাচের পর ব্যবসায়িক কাজে তুরস্...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ হলে স্বল্পকালীন। তিনি হতে পারেন ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা দ্বিতীয় প্রেসিডেন্ট। তার ক্ষমতার মেয়াদ হতে পারে ৩১ থেকে ১৯৯ দিনের মধ্যে। এমন পূর্বাভাস দিয়েছেন শীর্ষ স্থানীয় ইতিহাসবেত্তা ও লেখক প্রফেসর রোনাল্ড এল ফেইনম্যান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, প্রফেসর ফেইনম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে ১৮৪১ সালে মাত্র ৩১ দিন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট উইলয়াম হেনরি হ্যারিসন। তিনি নিউমোনিয়ায় মারা যান। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার পর ১৯৯ দিন পর ১৮৮১ সালে মারা যান জেমস এ. গারফিল্ড। তাকে আততায়ী গুলি করেছিল। গুলি লাগার পর ভয়াবহ দুর্ভোগ সহ্য করে তিনি ৭৯ দিন পর মারা যান। প্রফেসর ফেইনম্যান বলছেন, সবচেয়ে কম সময় ক্ষমতায় ছিলেন উইলিয়াম হেনরি হ্যারিসন। তার পরে দ্বিতীয় সবচেয়ে কম সময় ক্ষমতার মালিক হতে পারেন প্রেস...
বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তিশা অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সমপ্রতি চলচ্চিত্রটি প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। এদিকে আরেক নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ছবিটি নিয়ে অভিযোগ, তার প্রয়াত স্বামী কিংবদন্তি নির্মাতা-সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে ‘ডুব’ চলচ্চিত্রের চিত্রনাট্য সাজানো হয়েছে। যার মাধ্যমে হুমায়ূন আহমেদ ও তার পরিবারের সদস্যদের মানহানি ঘটতে পারে। তাই সবকিছু যাচাই-বাছাই করার অনুরোধ করে ১৩ই ফেব্রুয়ারি সেন্সরবোর্ডে একটি চিঠি জমা দিয়েছেন শাওন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের একাধিক সদস্য। তবে এই চিঠির বিপরীতে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা। তারা জানান, প্রিভিউ কমিটি ইতিমধ্যে ছবিটি দেখেছেন। এখন যেকোনো দিন সেন্সরবোর্ড সদস্...
গত তিন মাস ধরে বলিউডে ব্যাপক গুঞ্জন। অভিনেত্রী শ্রুতি হাসান প্রেম করছেন। কিন্তু তার প্রেমিকের নাম কিংবা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বেরিয়ে আসেনি। আগে শুধু জানা গেছে লন্ডনের একটি ছেলের সঙ্গে শ্রুতির ঘনিষ্ঠতার কথা। অবশ্য এবার নায়িকার প্রেমবিষয়ক সব রহস্য উদঘাটন হলো। লন্ডনের ওই ছেলেটির নাম মাইকেল কোরসেল। তিনি সেখানকার অভিনেতাও। কিছুদিন আগে মুম্বই ঘুরে গেছেন মাইকেল। এরপর শ্রুতিই গেলেন তার কাছে। আর এই ভালোবাসা দিবস উদযাপন প্রেমিকের সঙ্গেই করলেন শ্রুতি। লন্ডন শহরে দুজনকে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। এ নিয়ে নানা মহলে চলছে অনেক আলোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন কমল হাসান কন্যা। এর আগেও শ্রুতি নিজের প্রেমবিষয়ক ব্যাপারগুলো গোপন রেখেছিলেন। কিন্তু যে খবর বাতাসের আগে উড়ে সেটা তো আর গোপন রাখা যায় না। প্রকাশ হয়েই গেল। অবশ্য, চারদিকে যখন মাইকেলের সঙ্গে প্রেম নিয়ে কানাকানি চলছ...
বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান অভিনয়ে আসছেন। এ কথা আগেই জানা গেছে। আর করণ জোহরের হাত ধরেই সারা অভিষেক হচ্ছে এসব কথাও জেনেছেন সবাই। প্রথম ছবিতে সাইফ কন্যার সঙ্গে থাকছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাটও। কিন্তু বিষয়টি যেন নবাব মেনেই নিতে পারছেন না। মেয়ের অভিষেক হবে তাতে অন্য নায়িকার থাকলে সারার চরিত্রের ওপর প্রভাব পড়ার শঙ্কা অনুভব করছেন বলেই আলিয়ার উপস্থিতি মানতে চাইছেন না সাইফ। এদিকে করণের ছবিতে সারা অভিনয় করবে ভেবেই দারুণ খুশি সাইফপতিœ কারিনা কাপুর খান। আর এ নিয়েই দু’জনের মধ্যে শুরু হয়েছে মতবিরোধ। জানা গেছে, সারার ক্যারিয়ার নিয়ে সাইফ-কারিনার মধ্যে কিছুটা মতবিরোধ হয়েছে। ‘রেস’খ্যাত এই তারকা চান না তার মেয়ের বলিউড অভিষেক আলিয়ার সঙ্গে হোক। কেননা বলিউডের অনেকেই মনে করেন বড় বড় ছবিগুলোতে আলিয়াকে নেয়ার জন্য তার নাম সুপারিশ করে থাকেন করণ। যা সাইফের মোটেও পছন্দ নয়। এছাড়া তিনি চান না তার মেয়...
প্রাণে বাঁচার কথা ছিল না। আর বাঁচলেও কথা ছিল না বিচ্ছিন্ন অঙ্গ ফেরত পাওয়ার। কিন্তু দু’টোই হয়েছে। অস্ত্রোপচারে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছেন চল্লিশ বছরের সরলা জৈন।
দুষ্কৃতীর চপারের এলোপাথাড়ি কোপে ছিন্নভিন্ন হয়েছিলেন জৈন দম্পতি। গত শনিবার কালী টেম্পল রোডের ওই ঘটনায় শিউরে উঠেছিল শহর। সেই সঙ্গেই শিউরে উঠেছিলেন চিকিৎসকেরা। বীভৎস অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল গুরুতর জখম সরলাদেবীকে। ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল মুখের প্রতিটি হাড়। মাথার খুলি রক্তাক্ত। ডান হাত চপারের কোপে ক্ষতবিক্ষত। আর বাঁ হাত কব্জির নীচ থেকে নেই!
‘‘শকে চলে গিয়েছিলেন তিনি। রক্তচাপ আশঙ্কাজনক রকমের কম ছিল। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কিন্তু অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা ছিল না তাঁর।’’— বললেন প্লাস্টিক সার্জন অনুপম গোলাশ। তাই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের অংশটি ফ্রিজে রেখে দিতে হয়েছিল। পরের দিন রোগিণীর শারীরিক অবস্থা একটু স্থিত...
সাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন। গতকাল দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে প্রাইভেট কার যোগে একই পরিবারের পাঁচ জন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসার জন্য রওনা হয়। তাদের প্রাইভেট কারটি ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়ক বিভাজকের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এসময় ওই প্রাইভেট কারের পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে আরশেদ আলী নামের এক বৃদ্ধ (৮৫) মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।...