Wednesday, June 24

Month: February 2017

রুমানাদের বিশ্বকাপ সম্ভাবনা ঝুলে গেল

রুমানাদের বিশ্বকাপ সম্ভাবনা ঝুলে গেল

খেলা
বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলে গেল বাংলাদেশ নারী দলের। সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করে রুমানা আহমেদরা। দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতকে হারালে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতো টাইগ্রেসরা। কিন্তু উল্টো ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো তারা। এতে আসরে টানা ষষ্ঠ জয়ে জুনে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও ওয়েলসের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ভারতের নারী দল। অন্যদিকে বাংলাদেশ পড়লো বড় শঙ্কায়। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। আগামীকাল শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, কিছু সমীকরণ সামনে নিয়ে লঙ্কানদের বিপক্ষে রানরেট বাড়িয়ে বড় জয় পেতে হবে। গতকাল ভারতকে ১৫৬ রানের টার্গেট দেয় রুমানা বাহিনী। জবাবে ৩৩.৩ ওভারে টার্গেট পার করে আসরের একমাত্র অপরাজিত দল ভারত। ওপেনার মোনা মেশরাম ৭৮ ও অধিনায়ক মিতালী রাজ ব্যাট হাতে খ...
শাহরুখ খানকে ছাড়িয়ে যাবেন কোহলি?

শাহরুখ খানকে ছাড়িয়ে যাবেন কোহলি?

খেলা
ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। এবার ব্র্যান্ড ভ্যালুতেও ভারতের সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে তিনি। এমন কি বলিউডের শক্তিমান অভিনেতা শাহরুখ খানকে স্পর্শ করার পথে কোহলি। ২০১৪ সালের শেষের দিকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বিরাট কোহলি। তখন ভারতের বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান ধোনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কোহলিকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। এতে কোহলির অর্থ বাড়তে থাকে জোয়ারের জলের মতো। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়েছেন কোহলি। এতে কোহলির অ্যাকাউন্ট আরো ফুলেফেপে উঠেছে। ক’দিন আগে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন ভারতের সেরা স্পোর্টস পার্সোনালিটির খেতাব দেয় বিরাট কোহলিকে। অথচ এর আগে এই সম্মান ছিল সাবকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আর এবার বিশ্ববিখ্যাত বাজার মূল্যায়নকারী সংস্থা ‘ফ্লেপস অ্য...
চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর, তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম

চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর, তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম

আন্তর্জাতিক
আস্থা ভোটকে কেন্দ্র করে তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম কান্ড ঘটে গেছে। মুখ্যমন্ত্রী ই. পালানিস্বামীর ওপর আস্থা ভোট আয়োজন করা হয় শনিবার। এতে গোপন ব্যালটে ভোট নেয়ার দাবি তোলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার ভিতরে ক্ষিপ্ত এমএলএ’রা চেয়ার, টেবিল ভেঙেছেন। ভেঙেছেন মাইক। তাদের হাতে অপদস্ত হয়েছেন স্পিকার। বিরোধী দল ডিএমকে’র এমএলএ’রা স্পিকার পি. ধনপালের চেয়ার ঘিরে রাখেন। তার টেবিল উল্টে দেন। কাগজপত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন। স্পিকারকে নিরাপত্তা রক্ষাকারীরা নিরাপদে সরিয়ে নেন। এ সময় একজন এমএলএ’কে স্পিকারের চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। তিনি স্পিকারের চেয়ারে বসে বসে হাসছিলেন। এ খবর দিয়েছে এতে বলা হয়, পরে স্পিকার ধনপাল বলেছেন, তার শার্ট ছিড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমি কার কাছে বিচার চাইবো। আমি জনগণের কাছে বলবো আমার ওপর কি নির্যাতন হয়েছে। তিনি বিধানসভা থেকে ডিএমকে দলের এমএলএ’দের বের করে দেয়ার ঘোষণা দে...
পরীক্ষা এড়াতে ছাত্রী গাছে!

পরীক্ষা এড়াতে ছাত্রী গাছে!

আন্তর্জাতিক
পরীক্ষায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের কিশোরী বাপি দাস। আচমকা শিববাড়ির বটগাছে চড়ে বসে সে। অসমে আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষার আগে শিবঠাকুরকে পুজো দিতে চায় বলে বাড়ি থেকে বেরিয়েছিল বাপি। কিন্তু বাজিমারায় গিয়ে মন্দিরের দিকে না গিয়ে সোজা উঠে পড়ে মন্দির চত্বরের বটগাছে। এ ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীর গাছে উঠে বসে থাকার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে সেখানে যান তার বাবা দীনু দাস এবং কাকা উত্তম দাস। তারা তাকে নেমে আসতে বার বার অনুরোধ জানালেও রাজি হয়নি সে।দুয়েকজন গাছে ওঠার চেষ্টা করলে ডাল ভেঙে পড়ার উপক্রম হয়। এ দিকে, পরীক্ষার হলে ঢোকার সময়ও পেরিয়ে যাচ্ছে। আতঙ্ক দেখা দেয় বাবা-কাকার মনে। গাছ থেকে পড়ে গেলে মারাত্মক অঘটন ঘটে যাবে! পরে ঝুঁকি নিয়েই উত্তমবাবু গাছে ওঠেন। বুঝিয়ে-শুনিয়ে নামিয়ে আনেন বাপিকে। এ দিন আর পরীক্ষা দেওয়া হয়নি তার। পারিবারিক সূত্রে...
ইনিই সেই মফিজ, যার ভাড়া তিরিশ

ইনিই সেই মফিজ, যার ভাড়া তিরিশ

বাংলাদেশ
আমার নাম মফিজ, ভাড়া হইছে তিরিশ’- একথাটি শোনেননি এমন মানুষ পাওয়া ভার। আর যাদের নাম মফিজ তাদেরতো কথাই নেই। যার মুখের একথা এতটা জনপ্রিয় হয়েছে তাকে হয়তো সেভাবে চেনেন না। পর্দার পেছনেও তার আরেকটা গল্প আছে। সেটা আরো ‘থ্রিলিং’, আরো চ্যালেঞ্জিং। ছবি দেখে আন্দাজ করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তিনি পুলিশ বাহিনীতে কর্মরত। বর্তমানে ডিএমপিতে দায়িত্ব পালন করছেন। ও, তার নামটাইতো বলা হয়নি। সবাই মফিজ বলে চিনলেও, তার প্রকৃত নাম খন্দকার লেলিন, সহকারী পুলিশ সুপার। দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াতেও কাজ করছেন এই পুলিশ কর্মকর্তা। কদিন আগে অভিনয়ে জুটেছে পুরস্কারও। কথা হল সদা হাস্যোজ্জ্বল মানুষটির সাথে। সংবাদ মাধ্যমে অপরাধ বিভাগে কাজ করতে গিয়ে সবসময় ব্যত্যয়টাই চোখে পড়েছে। এবার দেখলাম একজন পুলিশ কর্মকর্তার পর্দার আড়ালের জীবন। এর শুরুটা কোথা থেকে? জানতে চাইলে মৃদু হেসে জবাব দিলেন খন্দকার লেনিন। বললেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্য...
প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

খেলা
ইতিহাস গড়লেন তামিম ইকবাল-সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। দেশের বাইরের কোনো লীগে একই ম্যাচে বাংলাদেশের এই তিন ক্রিকেটার খেললেন। পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় আসরে আজ পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান আর কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাহমুদুল্লাহ খেলেন। দেশের বাইরের কোনো লীগে প্রথম ঘটনা হিসেবে বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ও সাকিব এই দলের হয়ে মাঠে নামলেন। আজ সাকিবকে ব্যাটে নামতে হয়নি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ারে টস হেরে ব্যাটে গিয়ে তামিমের পেশোয়ার ৩ উইকেটে ১৬ ওভারে তোলে ১১৭ রান। বৃষ্টির কারণে চার ওভার কেটে নেয়া হয়। এবারের আসরেও তামিম তার দুর্দান্ত নৈপুণ্য দিয়ে শুরু করেছেন। গত আসরে তিনি ৬ ম্যাচে তিন ফিফটিতে মোট করেন ২৬৮ রান। এরমধ্যে দুই ম্যাচে সেরা খেলোয়াড় হন। আর আজ তিনি ৪ ছক্কা ও ৪ চারে ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। আর শেষের দিকে শোয়াইব মাকসুদ ২৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইক...
উপবৃত্তি পাবেন ১ কোটি ৩০ লাখ মা

উপবৃত্তি পাবেন ১ কোটি ৩০ লাখ মা

পড়ালেখা
দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১লা মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল- হোসেন জানিয়েছেন। শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এ তথ্য জানান। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ’ শীর্ষক এই সমাবেশে আকরাম-আল- হোসেন আরো বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। সকল শিশু-কিশোরদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি গ্রহন করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণী কক্ষ নির্মাণ করা হবে। সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্ক...
রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ক্রাইম
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনপাড়া গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জেম হোসেনের নামে সাতটি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও একটি  গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হাসান জানান, দুই দিন আগে মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছিল। গতকাল রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।...
তাহিরের স্পিনে ঘায়েল নিউজিল্যান্ড

তাহিরের স্পিনে ঘায়েল নিউজিল্যান্ড

খেলা
অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সহজ আত্মসমর্পণ করলো নিউজিল্যান্ড। ইডেন পার্ক মাঠে এ ম্যাচে ১০৭ রানে গুঁড়িয়ে গেলো নিউজিল্যান্ডের ইনিংস। এতে স্বাগতিক কিউইরা দেখলো ৭৮ রানে হার। বল হাতে ৩.৫ ওভারের বিধ্বংসী স্পেলে ২৪ রানে পাঁচ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। শুক্রবার অকল্যান্ডে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক কিউইরা। ইডেন পার্ক মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন । আর ১৮৫/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা ৬২ ও অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ৩৬ রান। কিউই বল হাতে পেসার ট্রেন্ট বোল্ট ও ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট। জবাবে দলীয় ৩৮ রানে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের শীর্ষ তিন ব্যাটসম্যান ওপেনার ফিলিপস, উইলিয়ামসন ও ওয়ানডাউন ব্যাটসম্যান কলিন মানরো। সর্বোচ্চ...
এক নারী নামাজ পড়তে এসে অপমানিত হয়ে নিজেই তৈরি করে ফেললেন এক ঐতিহাসিক মসজিদ (ভিডিও)

এক নারী নামাজ পড়তে এসে অপমানিত হয়ে নিজেই তৈরি করে ফেললেন এক ঐতিহাসিক মসজিদ (ভিডিও)

এক্সক্লুসিভ
নামাজ পড়বেন বলে মসজিদে ঢুকতে চাইলেন এই নারী। নামাজ পড়তে তো দেননি, মসজিদের দরজা থেকেই তাকে সরে যেতে বললেন ইমাম। অপমানিত বোধ করলেন শাইস্তা অম্বর। তাই বলে থেমে যাওয়ার পাত্রী নন ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এই নারী। নিজ উদ্যোগে বানিয়ে ফেললেন একটি মসজিদ। ঘটনার শুরু ২০০০ সালে। ভরদুপুরে ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এক নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে হন্যে হয়ে একটা মসজিদ খুঁজছিলেন – নামাজ পড়ার জন্য। কিন্তু তেলিবাগ এলাকায় কোনও মসজিদ খুঁজে পাচ্ছিলেন না শাইস্তা অম্বর। শেষমেশ অবশ্য পেলেন একটা মসজিদের খোঁজ। তবে মিসেস অম্বরের ছেলেকে মসজিদের ভেতরে ডেকে নিলেও ইমাম তার মাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলেছিলেন। “আমার স্বামী সরকারি চাকরি করতেন। সেই সময়ে অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছিলেন। তাই আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে গিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসি। কিন্তু যেভাবে ছেলেকে ভেতরে নিয়ে গেলেও ...