স্ত্রী-সন্তানদের মৃত্যুযন্ত্রণা বুকে লুকিয়েও রাশিয়ায় মেক্সিকান সমর্থক
মেক্সিকোর বাসিন্দা গিলবার্তো মার্টিনেজ পেশায় একজন উকিল। নিজ দেশ মেক্সিকোকে সমর্থন দিতে একাই গিয়েছেন রাশিয়ায়। তার কাছে রয়েছে চারটি ফ্যান আইডি। সবগুলো আইডি কার্ড গলায় ঝুলিয়েই মাঠে যাচ্ছেন তিনি। প্রশ্ন জাগতে পারে, একজনের গলায় কেন চারটি ফ্যান আইডি!
এর পেছনে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। স্ত্রী ভেরোনিকা এবং দুই সন্তান দিয়োগা ও মিয়াকে নিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা ছিল তার। বিশ্বকাপের অনেক আগেই সব পরিকল্পনা করেন। ম্যাচ টিকেট থেকে শুরু করে বিমান টিকেট ও হোটেল বুকিং সবই সম্পন্ন হয়েছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারাতে হয় তাকে।
তবুও বিশ্বকাপ থেকে নিজেকে দূরে রাখেননি এই মেক্সিকান সমর্থক। চিকিৎসকদের পরামর্শে চলে গেছেন রাশিয়ায়। স্ত্রী-সন্তানদের হারানোর ব্যথা বুকে লুকিয়েও গ্যালারিতে গলা ফাটাচ্ছেন প্রিয় দেশের জন্য। যেন স্ত্রী-সন্তানের অপূর্ণ বাসনাই নিজের চোখ দিয়ে পূর্ণ করে যাচ্ছেন ...









