Wednesday, May 27

Author: Saimur Rahman

‘ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ’

‘ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ’

খেলা
ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন ঋদ্ধিমান সাহা। ১৭ বছর হলো- টেস্ট স্টাটাস পেয়েছে বাংলাদেশ। কিন্তু এখনো ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। তবে এবার সে অপক্ষোর অবসান হতে যাচ্ছে। হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ভারত। শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ওই টেস্ট নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়রা কথা বলছেন। এমন কি বর্তমানের খেলোয়াড়রাও টেস্টটি নিয়ে রোমাঞ্চিত। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যাম ঋদ্ধিমান সাহা তাদের একজন। ভারতের কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন তিনি। বলেন, ‘গত কয়েক বছর বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ ক’জন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলে দারুণ কয়েকজন স্পিনার আছে। তারচেয়েও বড় ব্যাপার হল- ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাই ভারতের মাটিতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।’ তিনি আরো ...
বিমানবাহিনীতে চাকুরি পাচ্ছেন সেই ভ্যানচালক

বিমানবাহিনীতে চাকুরি পাচ্ছেন সেই ভ্যানচালক

আন্তর্জাতিক
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা যে ভ্যানে চড়ে টুঙ্গিপাড়ার রাস্তা-ঘাটে ঘুরেছেন সেই ভ্যানচালক ইমাম শেখের ভাগ্যের দুয়ার খুলে গেছে। বিমান বাহিনীতে চাকরি হচ্ছে তার। শনিবার রাতেই ভ্যানচালক ইমাম শেখের চাকরির বিষয়টি মোটামুটি জানাজানি হয়। আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকার নির্বাচনী প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, ভ্যানচালক ইমাম শেখের শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ভ্যানচালককে বিমানবাহিনীর কাছে তুলে দেওয়া হয়। এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা...
রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনছে আনান কমিশন

রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনছে আনান কমিশন

আন্তর্জাতিক
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজারে রোহিঙ্গা বস্তিতে গেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। রোববার বেলা পৌনে ১২টার দিকে প্রতিনিধি দল উখিয়ার নতুন রোহিঙ্গা বস্তিতে যায়। সেখানে অবস্থান করা নির্যাতিত রোহিঙ্গাদের কাহিনী শোনেন তারা। দুপুর ১টার দিকে বালুখালী নতুন বস্তি থেকে বেরিয়ে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আসেন। এখান থেকে ফিরে প্রতিনিধি দলের কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে ঢাকায় গিয়ে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। কমিশনের সদস্যরা হলেন- মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে।এর আগে প্রতিনিধি দলটি শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর নোবেল বিজয়ী অং সান সুচি রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সমস্যা সম্পর্কে জানা এবং সমাধানের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আনান...
এমকে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এমকে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজনীতি
হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার এ আদেশ দেন। পরোয়ানাভুক্ত ১৭ জনের মধ্যে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলালও রয়েছেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় ওয়ারি থানার এ মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ২৪ জুলাই অভিযোগপত্র দেয়। সেখানে এম কে আনোয়ারসহ বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ১৭ জন আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক দেখিয়ে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।...
খুনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেল দুই শিশু

খুনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেল দুই শিশু

ক্রাইম, বাংলাদেশ
খুনের মামলায় গ্রেপ্তার রাজধানীর কামরাঙ্গীর চরের আট বছরের শিশু জয়দাশ ও নয় বছরের মো. ইউসুফকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাই কোর্ট। সেইসঙ্গে শিশু দুটিকে নিরাপত্তা দিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ও কামরাঙ্গীর চর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী দুই শিশুকে রোববার আদালতে হাজির করার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুই শিশুর পক্ষে শুনানি করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আজ শুনানিতে ওই দুই শিশুর পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চায় আদালত। পাশাপাশি দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কিনা- সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আদালতের নির্দেশের পর পুলিশ ওই দ...
অজ্ঞাত নারীর মরদেহে দুটি গুলি

অজ্ঞাত নারীর মরদেহে দুটি গুলি

ক্রাইম
গুলশানের রাস্তায় পাওয়া এক অজ্ঞাতনামা নারীর মরদেহ থেকে দুটি গুলি উদ্ধার করেছেন চিকিৎসকরা। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ডাক্তাররা মরদেহটির ময়নাতদন্তের সময় এ দুটি গুলি পেয়েছেন বলে জানা গেছে। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী রাত একটা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্ট্রার খাতায় লিখে যায় তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে। গুলিটি কি ধরনের সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন। গুলশান থানার উপপরিদ...
এবার শীর্ষে আমির-দীপিকা

এবার শীর্ষে আমির-দীপিকা

বিনোদন
টাইমস সেলেবেক্স-এর গত মাসের জরিপে সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করে নিয়েছেন বলিউড মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত তারকা আমির খান ও সুপারস্টার দীপিকা পাড়–কোন। ডিসেম্বর মাসজুড়ে ‘দঙ্গল’ ছবির প্রচারণা, মুক্তি ও নানা কারণে আলোচনায় থাকায় নায়কদের মধ্যে এক নম্বরে অবস্থান করে নেন আমির। অন্যদিকে পুরো মাসে হলিউডের ‘ট্রিপলএক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ও নিজ দেশে পদ্মাবতীতে অভিনয় নিয়ে নানান খবরের শিরোনামে ছিলেন দীপিকা। আর সে ফলস্বরূপ সব নায়িকাদের ছাড়িয়ে তিনিও উঠে এসেছেন এক নম্বরে। এ জরিপে নভেম্বর মাসের তালিকায় তিন নম্বরে ছিলেন দীপিকা। সেখান থেকে ২৯ পয়েন্ট অর্জন করে তিনি শীর্ষে অবস্থান করেন। তবে লক্ষণীয় বিষয় হলো, নভেম্বর মাসের জরিপে আমির ছিলেন সাত নম্বরে। আর এবার অন্য খানবাহাদুরদের পেছনে ফেলে ৫৪.৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে শীষে উঠে আসেন তিনি। এদিকে গত মাসের এক নম্বরে থাকা শাহরুখ এবার পড়ে গেছেন দুই নম্বরে। ত...
নিরপেক্ষ ইসির আশা দেখছেন না ফখরুল

নিরপেক্ষ ইসির আশা দেখছেন না ফখরুল

আন্তর্জাতিক, রাজনীতি
সার্চ কমিটিতে আসা সদস্যদের বিরুদ্ধে শাসক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো আশা দেখছে না তার দল। রাজধানীর শেরেবাংলা নগরে শনিবার সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই সংশয় প্রকাশ করেন। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ‘দলীয় সংকীর্ণতা’র ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গঠিত সার্চ কমিটির প্রায় সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কাজেই তাদের দ্বারা নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সে সর্ম্পকে আমরা (বিএনপি) সন্দিহান। মির্জা আলমগীর বলেন, যে সার্চ কমিটি গঠিত হয়েছে, তারা কি করবেন, এটা সম্পর্কে আমাদের ...
ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলেন মাশরাফিদের সাবেক কোচ

ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলেন মাশরাফিদের সাবেক কোচ

খেলা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে ফিল সিমন্সকে কোচের পদ থেকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার তিন মাস পর নতুন কোচ নিয়োগ দিলো তারা। ১৫ ফেব্রুয়ারি তিনি দলটির দায়িত্ব বুঝে নেবেন। দুই বছরের চুক্তিতে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেযা হয়েছে বলে এক বিবৃতিতে জানালো ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলও তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য আগ্রহ দেখায়। কিন্তু তিনি রাজি হননি। এতে মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ান সাবেক এ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন ২০১১-১২ সালে। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন। আর সর্বশেষ বাংলাদেশে প্রিমিয়ার লীগে (বিপিএল) গত আসরে মাহমুদুল্লাহ’র খুলনা টাইটানসের কোচ হিসেবে দায়...
বড় বোনকে হারিয়ে সেরেনার ইতিহাস

বড় বোনকে হারিয়ে সেরেনার ইতিহাস

খেলা
গ্রান্ড স্লাম টুর্নামেন্টে ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর সর্বাধিক ২৩ গ্রান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। স্টেফি গ্রাফের সঙ্গে ২২ শিরোপা নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের এ কৃষ্ণকলি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন সেরেনা। ভেনাসকে তিনি সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন নিজের সপ্তম শিরোপা। অবশ্য মোট গ্রান্ড স্লাম শিরোপা জেতায় ২৪ শিরোপা নিয়ে সবার ওপরে আছেন মর্গারেট কোর্ট। তার শিরোপাগুলো ছিল উন্মুক্ত যুগের আগে। তবে তাকে স্পর্শ করা সেরেনার পক্ষে এখনও সম্ভব।...