অন্তরঙ্গ ছবি দিয়ে হুমকি, তরুণীর মামলায় সানি গ্রেপ্তার
ফেসবুকে প্রেম, বিয়ে। অতঃপর প্রতারণা। ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এমন অভিযোগ এনে মামলা করেছেন এক তরুণী। আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর সানিকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তরুণীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল ভোরে সাভারের কাঁচাবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ আরাফাত সানিকে ঢাকা মহানগর আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জালাল উদ্দিন মীর , গত ৫ই জানুয়ারি এক তরুণী মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১। ৫ই জানুয়ারি মামলা হলেও সানিকে গ্রেপ্তার করতে পুলিশের এতো দেরি হলো কেন- এক প্রশ্নের উত্তরে তিনি জানান, যেহেতু সানি জাতীয় ক্রিকেট দলের সদস্য। অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি অ...









