Sunday, May 31

Author: Saimur Rahman

নতুন গান গাইলেন সালমা

নতুন গান গাইলেন সালমা

বিনোদন
কয়েকদিন আগে সংগীত জীবনের এক দশক পূর্ণ করেছেন সালমা। প্রিয় মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন এ কারণে। গান নিয়ে  বেশ ব্যস্ত সময় পার করা এ শিল্পী ‘দরদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামের ইপি অ্যালবামে থাকবে এ গানটি। অন্য দুটি গান হলো ‘মনমাঝি’ ও ‘কে যে যখন’। ‘কেন এতো দরদরে তোর আমার লাগি, পোড়াস অন্তর দিবা নিশি। এক করে  দে, উজাড় করে বুকের পাঁজর’। এমন কথার ফোক ফিউশনধর্মী গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গত বুধবার সন্ধ্যায় রেজওয়ান শেখের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘দরদ’ প্রসঙ্গে সালমা বলেন, কণ্ঠ দেয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গান গাইলাম। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে।...
নয় বছর পর শিল্পার প্রত্যাবর্তন

নয় বছর পর শিল্পার প্রত্যাবর্তন

বিনোদন
সর্বশেষ ২০০৭ সালে ‘আপনে‘ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কাজ করেছিলেন শিল্পা শেঠি। এরপর কয়েকটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে। কিন্তু মূল নায়িকার চরিত্রে আর পর্দায় আসেননি তিনি। বরংচ স্বামী, সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছেন। তবে মাঝে মধ্যেই ছোট পর্দায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে শিল্পা ভক্তদের জন্য নতুন খবর হলো এবার নায়িকা হিসেবে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আর এ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। এ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। কমেডি ও রোমান্সের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবহেলার বিষয়টি তুলে ধরা হবে ছবিটিতে। এরই মধ্যে এ ছবিটি করতে রাজি হয়েছেন শিল্পা। খুব শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষনাও। সব মিলিয়ে নিজের প্রায় ৯ বছর পর নিজের এ প্রত্যাবর্তন নিয়ে দারুণ উত্তেজিত শিল্পা। এ বিষয়ে তিনি বলেন, প্রভুদেবার স্ক্রিপ্ট আমার মনে ধরেছে। তাই এ ছবিতে কাজ করতে রাজি হয়েছি। শ...
শিক্ষক লাঞ্ছনার বিচারকাজ ঢাকার আদালতে স্থানান্তর

শিক্ষক লাঞ্ছনার বিচারকাজ ঢাকার আদালতে স্থানান্তর

পড়ালেখা
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরি মামরা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত সকল নথিপত্র নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিস্পত্তি করে আদেশ দেন। শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত কমিটির প্রতিবেদন আজ পেশ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রতিবেদন উপস্থাপন করেন। মোট ৬৫ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্তি হিসেবে আরও নথিপত্র রয়েছে। তদন্তকালে মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ওই প্রতিবেদন হলফনামা আকারে দাখিল ...
সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড

সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক
সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা ও তার মালিকানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি ওমর ফারুক আদালতে হাজির ছিলেন। রায় শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৩৩(৮)১২। পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।...
এখনও মনে পড়ে মাইক জ্যাগারকে

এখনও মনে পড়ে মাইক জ্যাগারকে

আন্তর্জাতিক
রোলিং স্টোন তারকা মাইক জ্যাগারের বয়স এখন ৭৩ বছর। এই বয়সেও তাকে অত্যন্ত আকর্ষণীয় দেখায় বলে মন্তব্য করেছেন তার সাবেক প্রেমিকা লুসিয়ানা গিমোনেজ মোরাদ। বলেছেন, মাইক জ্যাগার এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন। তবু তাকে খুব আকর্ষণীয় দেখায়। তবে তা যৌন সক্ষমতার দিক দিয়ে নয়। ব্রাজিলের মডেল লুসিয়ানার সঙ্গে ১৯৯৮ সালে রিও ডি জেনিরোতে সাক্ষাত হয় মাইক জ্যাগারের। তাদের অন্তরঙ্গতা গড়ায় শারীরিক সম্পর্কে। অবাধ যৌনাচারে মেতে ওঠেন তারা। এর ফলে লুসিয়ানা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ সময়ে মাইক জ্যাকার আসক্ত হয়ে পড়েন সুপার মডেল জেরি হলের প্রতি। ১৯৯৯ সালে সেই সম্পর্ক লুসিয়ানার সঙ্গে সম্পর্কচ্ছেদের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। মাইক জ্যাগারের ঔরসে একটি পুত্র সন্তানের মা হন লুসিয়ানা। লুসিয়ানার নিজের বয়স এখন ৪৭ বছর। মাইক জ্যাগারের সঙ্গে তার সম্পর্কে ছেদ পড়লেও তিনি ভুলতে পারেন নি ওই মানুষটিকে। বলেছেন, তিনি এখনও খুব আকর্ষণীয়। আমাকে ভুল...
ভালোবাসার অন্যরকম গল্প ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’

ভালোবাসার অন্যরকম গল্প ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’

বিনোদন
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ভালোবাসা দিবস উপলক্ষে ১০ই ফেব্রুয়ারি তাদের নতুন ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’।  এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবির সেন্সর শেষে গতকাল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসে বসে ছবিটি দেখেছেন নুসরাত ফারিয়া। ছবি দেখার পর তিনি  বলেন, দর্শক দেখার আগে নিজেরা ছবিটা দেখলাম। আমার বিশ্বাস, এ ছবিতে আমাকে ও শুভকে দর্শক মনে রাখবেন। আমাদের অভিনয়শৈলী ও চরিত্রের উপস্থাপনা তারা ভুলবেন না। পর্দায় আমাদের খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন। শুভও একই স্বরে বললেন, আমি চাইবো দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি আগে দেখুক। এরপর তাদের মতামত আমরা শুনব। নিঃসন্দেহে ভালোবাসার এক অন্যরকম গল্পের ছবি এটি। এদিকে, বর্তমানে শুভ ও ফারিয়া শামিম আহমেদ রনির পরিচালনায় ‘ধেৎতেরিকি’ ছবির কাজ করছেন। অন্যদিকে, ফারিয়া আগামী ২৫শে জানুয়ারি কলকাতায় ছুটবেন। ...
মিলার-ঝড়ে সিরিজে এগিয়ে প্রোটিয়ারা

মিলার-ঝড়ে সিরিজে এগিয়ে প্রোটিয়ারা

খেলা
শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজও দুর্দান্ত শুরু করলো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি তারা জিতলো ১৯ রানে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। বৃষ্টি থামার পর খেলা ১০ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর ব্যাটে ঝড় তোলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ৫ উইকেটে তারা সংগ্রহ করে ১২৬ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে সফরকারী শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে নিরোশান ডিকওয়েলা ও ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ৫.১ ওভারে ৫৯ রান তুলে ফেলেন। তখন তারা জয়ের স্বপ্ন দেখছিল। ডিকওয়েল ২ ছক্কা ও ৬ চারে ১৯ বলে করেন ৪৩ রান। আর ডি সিলভা ২ ছক্কা ও ২ চারে ১৬ বলে করেন ২৭ রান। এ দু’জনকে একই ওভারে ফেরান দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। শ্রীলঙ্...
জয়ের কথা ভাবছেন তাসকিনরা

জয়ের কথা ভাবছেন তাসকিনরা

খেলা
ক্রাইস্টচার্চ টেস্টের দুই দিনের খেলা শেষে এগিয়ে বাংলাদেশই। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড পিছিয়ে ছিল ২৯ রানে। কিউইদের হাতে তখন অবশিষ্ট ৩ উইকেট। আর ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের সুযোগ দেখছেন টাইগাররা। গতকাল দিন শেষে বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ বলেন, ‘ক্রাইস্টচার্চ টেস্টে আমাদের জয় পাওয়া সম্ভব। আমাদের সামর্থ্য রয়েছে।’ হ্যাগলি ওভালের পরিসংখ্যানও বলে তেমনই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে জয়ের সম্ভাবনা স্পষ্টই টাইগারদের। অবশ্য প্রথম ইনিংসের শেষ তিন উইকেটে ব্ল্যাকক্যাপরা কতক্ষণ ক্রিজে টিকে থাকে ও কত রান যোগ করতে পারে সেটাও বিষয়। সেই সঙ্গে ব্যাট করতে নেমে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসের পুনরাবৃত্তি থেকেও বাঁচতে হবে তামিম ইকবাল বাহিনীকে। গতকাল দিন শেষে বাংলাদেশের তরুণ পেস বোলার তাসকিন আহমেদও জানান নিজেদের সম্ভাবনা ও সুয...
মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত

আন্তর্জাতিক
আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও হেদায়েত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকাল ১১টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের দিল্লি মারকাজের শুরা সদস্য মাওলানা সাদ কান্ধলভী। এতে লাখো মুসল্লির গগণ বিদারি কান্নায় প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ তীর। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে কান্নার রোল পড়ে তুরাগ তীরে। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হন তারা। গত ২০ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দ্বিতীয় পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন। দেশে ৩২ জেলার মুসল্লীরা এতে অংশ নেন। টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্বের মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।...
স্টুয়ার্টের প্রেমে হাবুডুবু খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প!

স্টুয়ার্টের প্রেমে হাবুডুবু খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প!

বিনোদন
শিরোনাম দেখে চোখ কপালে ওঠার কোনো কারণ নেই। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সম্পর্কে কারো অজানা নেই কিছু। অভিনয়ের পাশাপাশি তিনি রূপ-সৌন্দর্যের কারণেও সবার পছন্দের তালিকায় শীর্ষে। যে কেউ ‘টোয়ালাইট’ খ্যাত এ নায়িকার প্রেমে হাবুডুবু খান। আর সেখান থেকে বাদ পড়েননি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিস্টেন। ২০১২ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ও তার সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ট্রাম্পের করা একটি টুইট পোস্ট প্রসঙ্গে এ কথা বলেন নায়িকা। ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, রবার্ট প্যাটিনসনের উচিত হবে না ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেয়া। কারণ সে প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করেছে এবং ভবিষ্যতেও করবে। এ প্রসঙ্গে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ট্রাম্প এক সময় আমার জন্য পাগল ছিল। কয়েক বছর আগে সে আমার প্রতি বেশ আগ্র...