মানিকগঞ্জে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামে গত মঙ্গলবার রাতে পারুল আক্তার নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এতে তাঁর দুই হাত ও গলার কিছু অংশ ঝলসে গেছে।
পারুল আক্তার (২৫) ওই গ্রামের দুবাইপ্রবাসী হোসেন আলীর স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাঁর তাহসিন হোসেন নামে ছয় বছরের একটি ছেলে আছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় আট বছর আগে অরঙ্গবাদ গ্রামের হোসেন আলীর সঙ্গে জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের নূরু মিয়ার মেয়ে পারুলের বিয়ে হয়। সাত মাস আগে হোসেন আলী দুবাই যান। মঙ্গলবার রাতের খাবার খেয়ে ছেলে তাহসিনকে নিয়ে স্বামীর বাড়ির নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পারুল। রাত দুইটার দিকে জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় পারুলের ডাকচিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁর শরীরে পানি ঢালেন। এরপর তাঁকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার দুপুরে তা...









