Wednesday, June 24

Month: March 2017

কাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

কাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

বিনোদন
দীপিকা, প্রিয়াংকা, সোনমদের দাপটে এখন তেমন একটা আলোচনায় নেই কাটরিনা কাইফ। বিশেষ করে গত বছর তার করা ‘বার বার দেখো’ ছবিটি সুপারফ্লপ এর কাতারে চলে আসার পর আর সংবাদেও তেমন একটা নেই তিনি। এখন কাটরিনা শুটিং করছেন ‘জা¹া জাসুস’ ছবির। এ ছবির শুটিং এখন শেষ পর্যায়ে। এদিকে নতুন খবর হলো সম্প্রতি কাটরিনা নিজের একটি বিকিনি পড়া ছবি ফেসবুক পেজে আপলোড করেছেন। সাদা বিকিনি পড়া এ ছবিটি ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি। এর আগে বেশ কয়েকটি ছবিতেই বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হয়েছেন কাটরিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পড়া ছবি পোস্ট করেননি কখনও। অনেকেই বলছেন অনেক দিন ধরে আলোচনায় নেই এ অভিনেত্রী। খানিক আলোচনায় আসার জন্যই এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার অনেকে বলছেন এটা ‘জা¹া জাসুস’ ছবির প্রচারনার জন্যই করেছেন কাটরিনা। তবে যে যাই বলুক, কাটরিনার এ ছবিটি এখন অনলাইনের ‘হ...
এলগারের সেঞ্চুরি

এলগারের সেঞ্চুরি

খেলা
২০১১ সালের জানুয়ারির পর নিউজিল্যান্ডের মাটিতে ২২ টেস্ট খেলা হয়েছে। প্রতিটিতে টস জেতা দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ৬ বছর বাদে এই নিয়ম ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার এই সিদ্ধান্তে অনেকে অবাক হন। দক্ষিণ আফ্রিকা ব্যাটে নামার পর সমালোচকরা নিজেদেরকে যৌক্তিক মনে করা শুরু করেন। প্রোটিয়ারা মাত্র ২২ রানে হারায় ৩ উইকেট। স্টিফেন কুক ৩, হাশিম আমলা ১ ও জেপি ডুমিনি ফেরেন ১ রানে। আমলা ও ডুমিনিকে একই ওভারে ফেরান নেইল ওয়াগনার। শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্যাফ ডু প্লেসি নিজের সিদ্ধান্তের জন্য তখন হয়তো নিজের আঙুল কামড়াচ্ছিলেন। তিন ব্যাটসম্যান ফিরে গেলেও টিকে ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার। পাঁচ নম্বরে নামেন অধিনায়ক নিজে। এলগার ও ডু প্লেসি এবার যা করলেন তা অসাধারণ। চতুর্থ উ...
দিন শেষে বাংলাদেশ ১৩৩/২

দিন শেষে বাংলাদেশ ১৩৩/২

খেলা
বাজে রানআউটে উইকেট দিলেন তামিম ইকবাল। পরে অল্পতে উইকেট খোয়ালেন মুমিনুল হক। এতে দারুণ শুরুর পর ১৩৩/২ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। গল টেস্টে  প্রথম ইনিংসে ব্যাট হাতে জোড়া অর্ধশতক হাঁকান  ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। টেস্ট ক্যারিয়ারে এটি সৌম্যের দ্বিতীয় অর্ধশতক । আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৭ ইনিংসে দ্বিতীয় অর্ধশতক পেলেন তামিম। এতে ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১০২/০-তে।  তবে দলীয় ১১৮ রানে বালকসুলভ ভুলে উইকেট দেন তামিম। উইকেটরক্ষক হাতে বল রেখে অযথাই ক্রিজ ছেড়ে বের হন তামিম ইকবাল। ব্যক্তিগত ৭ রাানে দিলরুয়ান পেরেরা ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক। তবে দিন শেষে ৬৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অপর ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৯৪ রানে। বাংলাদেশের স্পিনার মেহ...
খালেদার মামলা অন্য আদালতে বদলি

খালেদার মামলা অন্য আদালতে বদলি

ক্রাইম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে (মহানগর দায়রা জজ) বদলির আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে ছিল। মামলাটি অন্য আদালতে বদলি চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। ওই আবেদনের ওপর ৫ মার্চ শুনানি শেষে আজ বুধবার আদেশের তারিখ ধার্য ছিল। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ওই মামলার একটি অংশের অভিযোগ পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। এ আবেদনের শুনানি ও নিষ্পত্তির আগে গত ২ ফেব্রুয়ারি বিচারিক পর্বে ...
সাবেক কর কমিশনার হত্যা: ৫ জনের ফাঁসি

সাবেক কর কমিশনার হত্যা: ৫ জনের ফাঁসি

ক্রাইম
রাজধানীর রামপুরায় সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরকার এই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন- গাড়িচালক মো. নাসির, তার চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা।  বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামি হলেন- নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান। ২০১৫ সালের ২ মার্চ রাতে কমিশনার আবু তাহেরের রামপুরার বাসায় তার গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে। যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয় তারা। এ ঘটনার পরের দিন সকালে আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান তার ছেলে এটিএম আরিফুল হক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ...
বৈশাখে আসছেন জয়া

বৈশাখে আসছেন জয়া

বিনোদন
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতার চলচ্চিত্রেও ব্যাপক সমাদৃত। সেখানকার কয়েকটি সিনেমায় প্রশংসনীয় অভিনয় সুবাদে ইতিমধ্যে শক্ত একটি অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। এবার আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নতুন একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত কলকাতার ছবি ‘বিসর্জন’। এটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। জয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। পহেলা বৈশাখ উপলক্ষে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। জয়া জানিয়েছেন, সামপ্রতিক সময়ের গল্প নিয়ে এ সিনেমা। দুই বাংলাকে কাঁটাতার দিয়ে যে আলাদা করা যায় না, বরং প্রেম মিলিয়ে দেয় দুই বাংলাকে, সেই গল্পই বলা হয়েছে এখানে। সিনেমার গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান। সিনেমায় তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেয়া হয়েছে। সব মিলিয়ে পুরনো দিনের অনুভূতি পাওয়া যাবে। উল্লেখ্য, কলকাতায় এ যাবৎ জয়া অভ...
শিডিউল ফাঁসালেন বিপাশা

শিডিউল ফাঁসালেন বিপাশা

বিনোদন
বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন ব্রিটেনের এক ফ্যাশন শো-র আয়োজকরা। সম্প্রতি লন্ডনের এক ফ্যাশন শোয়ে শো স্টপার হওয়ার কথা ছিল বিপাশার। কিন্তু তিনি নির্দিষ্ট দিনক্ষণ অনুযায়ী সেখানে অংশ নেননি বলে অভিযোগ করেছেন আয়োজকরা। শো-র এক আয়োজক রনিতা শর্মা রেখি তার ফেসবুক পোস্টে দাবি করেন বিপাশাকে যে হোটেলে রাখার কথা ছিল সেখানে তার স্বামী করণ সিংহ গ্রোভারকেও রাখার দাবি করেছিলেন বিপাশা। তাছাড়া তার সেখানে তিন রাত থাকার কথা হলেও তিনি পাঁচ রাত থাকতে চেয়েছিলেন। আর বিপাশার দাবি ছিল, এর সব খরচ দেবে শো-র আয়োজকরা। কিন্তু শেষ মুহূর্তে এমন অপেশাদার আচরণ করায় বিপাকে পড়ে যান তারা। একপর্যায়ে সব ঠিকঠাক হলে বিপাশা কথা দিয়ে কথা রাখেননি। ফ্যাশন শোয়ে হাজির হননি। এরপরই বিপাশাকে অপেশাদার আখ্যা দেন শো-র সংগঠকরা। এদিকে ওই পোস্টের জবাবে বিপাশা এক টুইটে বলেন, গত ১৫ বছর ধরে তিনি এই পেশায় রয়েছেন, অপ...
স্মার্টফোন, টিভিতে আড়ি পাতার প্রযুক্তি আছে সিআইএ’র: উইকিলিকস

স্মার্টফোন, টিভিতে আড়ি পাতার প্রযুক্তি আছে সিআইএ’র: উইকিলিকস

আন্তর্জাতিক
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস চাঞ্চল্যকর নতুন তথ্য ফাঁস করেছে। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে অত্যাধুনিক হ্যাকিং প্রযুক্তি আছে যা দিয়ে স্মার্টফোন ও স্মার্টটিভিতে আড়ি পাতা যায়। এসব হ্যাকিং অস্ত্রের মধ্যে এমন ম্যালওয়ার রয়েছে যা উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওস, ওএসএক্স ও লিনাক্স চালিত কম্পিউটার সহ ইন্টারনেট রাউটা রহ্যাক করতে সক্ষম। বৃটেনের এমআই৫ স্যামসাং টিভিতে সাইবার হামলা চালাতে সক্ষম স্পাইওয়্যার তৈরিতে সহায়তা করেছে বলে বলা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, উইকিলিকসের সাম্প্রতিক এ তথ্য ফাস নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সিআইএর এক মুখপাত্র। তিনি বলেছেন, ‘কথিত গোয়েন্দা নথিপত্রের বিষয়বস্তু বা তা সত্যতা নিয়ে আমরা মন্তব্য করি না।’ বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের কাছ থেকেও এ নিয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি। উইকিলিকস জানিয়েছে, সিআইএ’র হ্যাকিং সক্ষমতা সংস্থাটির ওপর প্র...
আফগানিস্তানে সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা, নিহত ৩০

আফগানিস্তানে সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনাবাহিনী পরিচালিত একটি হাসপাতালে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায়  অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারি কোনো তথ্য পাওয়া যায় নি। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, অস্ত্রধারীদের মধ্যে কমপক্ষে একজন ছিল ডাক্তারের পোশাক পরা। এমন ছদ্মবেশ ধরে তারা ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালে হামলা চালায়। এ হাসপাতালের পাশেই অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সন্ত্রাসীরা হাসপাতালের ভিতরে প্রবেশ করেই এর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা বলেছেন, হাসপাতালের কাছেই বিকট এক বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। এ সময় তিন থেকে পাঁচজন হামলাকারী তাদের স্বয়ংক্রিয় অস্ত্র, হাতবোমা নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। তারা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ে জড়িয়ে পড়ে। সেখানে...
আইএস হামলার পর ভারতে হাই এলার্ট জারি

আইএস হামলার পর ভারতে হাই এলার্ট জারি

আন্তর্জাতিক
ভারতের মধ্যপ্রদেশে হামলা এবং উত্তর প্রদেশে আইএস জঙ্গীর সন্ধান পাওয়ার পরই উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে  হাই এলার্ট জারি করা হয়েছে। উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ সরকারের কাছ থেকে আইএস নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার মধ্যপ্রদেশের  জাবরি স্টেশনের কাছে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনের শেষ কামরায় বিস্ফোরণ ঘটে। পাঁচজন মহিলা-সহ ন’জন আহত হন। নাশকতায় জড়িতদের সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে অভিযান চালায় পুলিশ। মধ্যপ্রদেশের পিপারিয়া থেকে গ্রেপ্তার করা হয়  দানিশ আখতার, সৈয়দ হুসেন ও আনিস মুজফ্ফর নামে উত্তরপ্রদেশের কানপুর ও আলিগড়ের তিন বাসিন্দাকে। এরপর কানপুর থেকে ফয়জান ও ইমরান নামের আরও দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তবে উত্তর প্রদেশের লখনউয়ে পুলিশের সন্ত্রাস দমন শাখা  অভিযান চালিয়ে ...