Wednesday, June 3

খেলা

শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

খেলা
ওয়ান্ডারার্সে শনিবার অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অধিনায়কের এই সিদ্ধান্তকে যথার্থ প্রমান করেই স্বাগতিক বোলারা লংকানদের ইনিংস মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেয়। জবাবে ডি ভিলিয়ার্সের অপরাজিত ৬০ রানে মাত্র ৩২ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সাড়া বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গতকাল ওয়ান্ডারার্সে ‘‘পিংক ডে” পালন করা হয়। সে কারনে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা গোলাপি জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। একইসাথে স্টেডিয়ামে আগত সমর্থকরাও গতকাল প্রায় সবাই গোলাপি রঙ্গে সজ্জিত হয়ে এসেছিলেন। ম্যাচ শেষে ডি ভিলিয়ার্সv বলেছেন, এখানকার সমর্থকরা অসাধারণ, কিন্তু তাদের সামনে ৩০০ কিংবা আরো বেশী ছক্কা মারতে না...
আপিলে হার পিটারসেনের

আপিলে হার পিটারসেনের

খেলা
ম্যাচ রেফারির দেয়া শাস্তির বিপরীতে আপিল করেছিলেন কেভিন পিটারসেন। তবে আপিলে হার দেখলেন ইংলিশ এ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়ন্টি আসর বিগ ব্যাশ লীগের ঘটনা। গত ২৪শে জানুয়ারি সেমিফাইনালে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ব্যাট করছিল পার্থ স্করচার্স। ইনিংসের অষ্টম ওভারে স্করচার্স ওপেনার স্যাম হোয়াইটম্যানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন মেলবোর্ন পেসার বোল্যান্ড। আম্পায়ার আবেদন নাকচ করে দেন। এ সময় ভাষ্যকার প্যানেলের সঙ্গে মাইক্রোফোনে কথা বলছিলেন ফিল্ডিংরত মেলবোর্ন স্টারসের খেলোয়াড় কেভিন পিটারসন। আম্পায়ার আবেদন নাকচ করার সঙ্গে সঙ্গে তিনি মাইক্রোফোনে বলে ওঠেন, একবারে বাজে ডিসিশন। বল অবশ্যই ব্যাটে লেগেছিল।  অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ। বিধিতে প্রকাশ্যে খেলোয়াড়দের আম্পায়ারিংয়ের  সমালোচনা করা নিষিদ্ধ। ওই খেলা শেষে পিটারসেনকে ৫০০০ ডলার জরিমানা করেন ম্যাচ রেফারি। তবে ২৭শে জানুয়ারি শাস্তির বির...
পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

পার্থ-সিডনি দুই দলেরই শিরোপা

খেলা
অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে একই দিনে শিরোপা জিতলো সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। দুই দল খেললো দুই ফাইনালে। বিগ ব্যাশে পুরুষ ও নারী- দুই দলের ফাইনাল হলো শনিবার। প্রথমে নারীদের ফাইনালে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স। সেখানে পার্থকে ৭ রানে হারিয়ে এবারের শিরোপা জেতে সিডনি সিক্সার্স। সিক্সার্সের ১২৪-৫ রানের জবাবে পার্থ স্করচার্স ১১৭-৭ রান তুলতে পারে। একই দিন পার্থের ওয়াকা গ্রাউন্ড পুরুষদের ফাইনাল মাঠে গড়ায়। সেখানেও প্রতিপক্ষ সিডনি ও পার্থ। কিন্তু এখানে ফলাফল হলো সম্পূর্ণ উল্টো। পার্থের পুরুষ দল সিডনিকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয়। এতে মেয়েদের হারের প্রতিশোধ নেয় পার্থের পুরুষ দল। ২০১১ সাল থেকে শুরু হওয়া বিগ ব্যাশে সর্বাধিক তিনবারর শিরোপাজয়ী দল পার্থ স্করচার্স। সর্বশেষ চার আসরে তিন শিরোপা জিতলো তারা। টুর্নামেন্টের ৬ আসরে গতবার ছাড়া বাকি পাঁচবারই ফাইনালে ওঠে পার্থ স্করচার্সৃ...
‘ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ’

‘ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ’

খেলা
ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন ঋদ্ধিমান সাহা। ১৭ বছর হলো- টেস্ট স্টাটাস পেয়েছে বাংলাদেশ। কিন্তু এখনো ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। তবে এবার সে অপক্ষোর অবসান হতে যাচ্ছে। হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ভারত। শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ওই টেস্ট নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়রা কথা বলছেন। এমন কি বর্তমানের খেলোয়াড়রাও টেস্টটি নিয়ে রোমাঞ্চিত। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যাম ঋদ্ধিমান সাহা তাদের একজন। ভারতের কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন তিনি। বলেন, ‘গত কয়েক বছর বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ ক’জন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলে দারুণ কয়েকজন স্পিনার আছে। তারচেয়েও বড় ব্যাপার হল- ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাই ভারতের মাটিতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।’ তিনি আরো ...
ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলেন মাশরাফিদের সাবেক কোচ

ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলেন মাশরাফিদের সাবেক কোচ

খেলা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে ফিল সিমন্সকে কোচের পদ থেকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার তিন মাস পর নতুন কোচ নিয়োগ দিলো তারা। ১৫ ফেব্রুয়ারি তিনি দলটির দায়িত্ব বুঝে নেবেন। দুই বছরের চুক্তিতে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেযা হয়েছে বলে এক বিবৃতিতে জানালো ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলও তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য আগ্রহ দেখায়। কিন্তু তিনি রাজি হননি। এতে মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ান সাবেক এ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন ২০১১-১২ সালে। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন। আর সর্বশেষ বাংলাদেশে প্রিমিয়ার লীগে (বিপিএল) গত আসরে মাহমুদুল্লাহ’র খুলনা টাইটানসের কোচ হিসেবে দায়...
বড় বোনকে হারিয়ে সেরেনার ইতিহাস

বড় বোনকে হারিয়ে সেরেনার ইতিহাস

খেলা
গ্রান্ড স্লাম টুর্নামেন্টে ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর সর্বাধিক ২৩ গ্রান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। স্টেফি গ্রাফের সঙ্গে ২২ শিরোপা নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের এ কৃষ্ণকলি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন সেরেনা। ভেনাসকে তিনি সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন নিজের সপ্তম শিরোপা। অবশ্য মোট গ্রান্ড স্লাম শিরোপা জেতায় ২৪ শিরোপা নিয়ে সবার ওপরে আছেন মর্গারেট কোর্ট। তার শিরোপাগুলো ছিল উন্মুক্ত যুগের আগে। তবে তাকে স্পর্শ করা সেরেনার পক্ষে এখনও সম্ভব।...
দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

খেলা
নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাত পৌনে ১১টায় ঢাকায় অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি। কয়েক দিনের বিশ্রাম শেষে সাকিব- তামিম- মাহমুদুল্লাহরা ব্যস্ত হয়ে পড়বেন ভারতের হায়দরাবাদে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া  টেস্ট নিয়ে। বিরাট কোহলিদের বিপক্ষে খেলবেন মুশফিকরা। ভারতের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট। এ দিকে ইনজুরিতে পড়া তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক  আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছেন বোলিং কোচ কোর্টনি ওয়াশলও। তবে দলের অন্য বিদেশি স্টাফরা ছুটি কাটিয়ে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন।...
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কত টাকা উঠলো?

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কত টাকা উঠলো?

খেলা
বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড়দের পরিবারকে সহযোগিতা করার জন্য প্রীতি ম্যাচ খেললো ব্রাজিল ও কলম্বিয়া। রিও অলিম্পিক স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ৫ বারের বিশ্বকাপ শিরোপাজয়ীদের হয়ে ৪৭ মিনিটে একমাত্র গোল করেন দুদু। ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের সামনে হাজির করা হয় বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া তিন খেলোয়াড় ও এক রেডিও ধারাভাষ্যকরকে। তাদেরকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায় স্টেডিয়ামের হাজারো দর্শক। গত নভেম্বরের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের ১৯ খেলোয়াড় নিহত হন। শোক কাটিয়ে ফের মাঠে দল নামিয়েছে শাপেকোয়েনস। নতুন করে ২২ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। ব্রাজিলের চ্যাম্পিয়ন পালমেইরাসের সঙ্গে তারা ইতিমধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। আর এবার নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে নামে ব্রাজিল ও কলম্বিয়া। ওই ম্যাচ থেকে উঠেছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশ...
সিরিজ শ্রীলঙ্কার

সিরিজ শ্রীলঙ্কার

খেলা
তিন ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১৯ রানে জেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে জোহানেসবার্গে ৩ উইকেটে জিতে সমতায় ফেরে সফরকারী শ্রীলঙ্কা। আর কেপ টাউনে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা জিতলো ৫ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো তারা। এই সফরে শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। প্রথমটি হবে ২৮ জানুয়ারি পোর্ট এলিজাবেথে। কেপ টাউনে টস জিতে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৫ উইকেটে ১৬৯ রান। জবাবে মাত্র এক বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। উদ্বোধনী ব্যাটসমৗান নিরোশান ডিকওয়েলা করেন ৫১ বলে সর্বোচ্চ ৬৮ রান। আরেক ওপেনার ফপুল থারাঙ্গা করেন ১১ বলে ২০ রান। আর শেষের দিকে ৩ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সিকুগে প...
সেই রান আউটের রিভিউ চায় নিউজিল্যান্ড

সেই রান আউটের রিভিউ চায় নিউজিল্যান্ড

খেলা
নুরুল হাসান সোহানের করা একটি রানআউটের সিদ্ধান্তের পূনর্বিবেচনা দাবী করেছেন মাইক হেসন। আইসিসি’র নিয়ম অনুযায়ী দুর্দান্ত ওই রানআউটটি সঠিক হলেও নিউজিল্যান্ডের কোচ মনে করেন, বিষয়টি নিয়ে চিন্তা করার সুযোগ আছে। এমন কি তিনি ওই রানআউটের রিভিউ দাবি করেন। ঘটনা নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়। শেষদিকে দারুণ লড়াই করেন নেইল ওয়াগনার। ১০ নম্বরে নেমে ২৬ রানে তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন। বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের করা ওই রানআউটটি ছিল অবিশ্বাস্য। ট্রেন্ট বোল্ট ও ওয়াগনার একটি বলে দ্বিতীয় রানের জন্য দৌড় দেন। কামরুল ইসলাম রাব্বি বলটি কুড়িয়ে সোহানের কাছে ছুড়ে দেন। সোহান বলটি হাতে লুফে উড়ন্ত বলকে ধাক্কা দিয়ে স্টাম্পের দিকে ঠেলে দেন। ওয়াগনারের উইকেট ভেঙে যায়। ওয়াগনার তখন পপিং ক্রিজের মধ্যে ঢুকে গেছেন। বিপ...