Monday, July 13

Month: April 2019

চূড়ান্ত ফলপ্রকাশ ৩৯তম বিসিএসের  : নিয়োগের সুপারিশ পেলেন ৪ হাজার ৭৯২ চিকিৎসক

চূড়ান্ত ফলপ্রকাশ ৩৯তম বিসিএসের : নিয়োগের সুপারিশ পেলেন ৪ হাজার ৭৯২ চিকিৎসক

পড়ালেখা, বাংলাদেশ
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়। উত্তীর্ণদের মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।...
ঘূর্ণিঝড় ‘ফনি’ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে

ঘূর্ণিঝড় ‘ফনি’ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে

এক্সক্লুসিভ
ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ফনি’। যদিও এর আগে শনি অথবা রবিবার আঘাত হানার কথা বলা হয়েছিল, তবে ঘূর্ণিঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় তা শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল আরও বৃদ্ধি পেতে পারে। এই আবহাওয়াবিদ জানান, ফনি এখনও ভারতের উড়িষ্যার উপকূলে দিকে অগ্রসর হচ্ছে। তবে এর গতি পরিবর্তন হতে পারে। গতি পরিবর্তন হলে বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।...
৪ জুলাই থেকে হজ ফ্লাইট !!!!

৪ জুলাই থেকে হজ ফ্লাইট !!!!

ইসলাম
আগামী ৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭ ডেডিকেটেড ও ৩২ সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। বাংলাদেশ বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০, সিলেট থেকে জেদ্দা ৩, চট্টগ্রাম থেকে মদিনা ৭ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলার সময় নিয়মিত শিডিউল ঠিক রাখতে ২ উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেয়া হবে। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।...
বন্দুকযুদ্ধ, আটক ও মামলার মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার !!!!!!

বন্দুকযুদ্ধ, আটক ও মামলার মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার !!!!!!

ক্রাইম
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মাদক ও অস্ত্রবাজদের সঙ্গে বন্দুকযুদ্ধ, আটক ও মামলা হওয়া সত্ত্বেও থেমে নেই ইয়াবা পাচার। একদিকে ইয়াবা পাচার অন্যদিকে তাদের সঙ্গে পুলিশের কথিত বন্দুকযুদ্ধ, আটক ও মামলায় রীতিমতো আতঙ্ক ও উদ্বেগের মাঝে রয়েছে টেকনাফবাসী। তবে সীমান্ত উপজেলার পুলিশ, র‌্যাব, ও বিজিবি বলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর থেকে কঠোরতর অভিযানের কারণে প্রায় ৭০ ভাগ ইয়াবা ব্যবসা কমে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি শত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বন্ধ হয়নি ইয়াবার পাচার। টেকনাফ থানা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে মাদক, জঙ্গি, সন্ত্রাসবিরোধী সভা সেমিনার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৮ এপ্রিল হোয়াইক্যংয়ে মাদকবিরোধী সভার মাধ্যমে শেষ করা হবে এ সভা। পাশাপাশি ওয়ার্ড পর্যায়েও কমিট...
ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন আমাদের দেশের নারীরা!!

ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন আমাদের দেশের নারীরা!!

নারী ও শিশু, বাংলাদেশ
সালমা নাহারের বয়স ছিল ২২ বা ২৩ বছর। লেবাননে কাজের জন্য গিয়েছিলেন। আড়াই বছরের মাথায় তিনি দেশে ফিরেছেন লাশ হয়ে। মাদারীপুরের সালমা অত্যাচারের কারণে সংসার করতে পারেননি। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে ১০ বছর বয়সী ছেলে ও নিজের ভবিষ্যতের জন্যই লেবাননের পথে পা বাড়িয়েছিলেন তিনি। সালমার বাবা মো. জুলহাস যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সালমা বিদেশে গিয়েছিলেন, তাদের কাছে শুনেছেন, মেয়ে নাকি পানিতে ডুবে মারা গেছেন। কিন্তু জুলহাসের মনের সন্দেহ দূর হচ্ছে না। জুলহাস বললেন, 'মেয়ে পানি পাইলো কই? ও তো সাঁতার পারত, ডুইব্যা মরবো ক্যান? কেউ কেউ বলে, ওরে কেউ মাইরা ফালাইছে। বিদেশের কথা কেমনে কী কমু।' জুলহাস খবর পেয়েছেন সালমা মারা যাওয়ারও তিন মাস পর। এরপর ঢাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে চলতি বছরের জানুয়ারি মাসে মেয়ের লাশ দেশে আনেন। মেয়ে লেবাননে কী কাজ করতেন, তা-ও জানেন না এই বাবা। সালমা ছেল...
এগুলো শুনলে আমার লজ্জা লাগে: জয়া আহসান !!

এগুলো শুনলে আমার লজ্জা লাগে: জয়া আহসান !!

বিনোদন
লকাতার প্রথম সারির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। কলকাতায় শীঘ্র মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’। ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রের অভিনয় করেছেন জয়া। আর শিবপ্রসাদ ও নন্দিতা রায় জুটির সঙ্গে এটিই জয়ার প্রথম চলচ্চিত্র। সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে এ ছবি ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন জয়া। 'কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনাকে নিয়ে অনেক চর্চা চলে। এ ব্যাপারে ওয়াকিবহাল?'- এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, কেউ সামনাসামনি বলেনি। (একটু থেমে) আসলে এগুলো শুনলে আমার লজ্জা লাগে। নিজেকে হীন মনে হয়। কেউ সামনে বললে ঝাড় দিতাম। বলতাম, ‘কও কী?’ আর খুব ঝাড় দিতাম। শিবপ্রসাদ, কৌশিক ও সৃজিতকে নিয়ে জয়া বলেন, এই তিন জনের মধ্যে একটা মিল রয়েছে। ছবির জন্য যাকে প্রয়োজন, এঁরা তাকেই নেবেন। এমনিতে আমি শত সাধলেও নেবেন না। যেমন সৃজিত, ছবিতে যাকে দরকার, তাকে নেওয়...
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ
রাজবাড়ী রেলস্টেশনে শেড নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাইম ইসলাম (১৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার লাছু মিয়ার ছেলে। রাজবাড়ী রেলস্টেশনে শেড নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাইম ইসলাম (১৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার লাছু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রেলস্টেশনের শেড নির্মাণের কাজ করছিল নাইম। এ সময় নাইম অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।...
‘ক্যাটরিনার সঙ্গে দীপিকা!?

‘ক্যাটরিনার সঙ্গে দীপিকা!?

বিনোদন
ক্যাটরিনা কাইফবলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের একসময় সাপে–নেউলে সম্পর্ক ছিল। কথা দূরে থাক, দেখা হলেই মুখ ঘুরিয়ে নিতেন। ঝগড়াটা ছিল বর্তমানে দুজনেরই সাবেক প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে। তবে এত দিনে জল অনেক দূর গড়িয়েছে। সম্প্রতি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বললেন, এখন তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চান। গুঞ্জন আছে, ব্যাপারটা শিগগির ঘটছে। দীপিকা-ক্যাটরিনার সম্পর্কটা নাকি এখন বেশ ভালো। তাই তো একটি আইটেম গানে একসঙ্গে নাচার ইচ্ছার কথা বললেন ক্যাটরিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, এটা খুব ভালো হবে। দীপিকা খুব ভালো নৃত্যশিল্পী। তাঁর নাচের আলাদা শৈলী আছে। তাঁকে খুব সুন্দর দেখায়।’ গুঞ্জন শুরু হয় ক্যাটরিনার এরপরের কথাতেই। ক্যাটরিনা বলেন, ‘আমি জানি, এখন এ নিয়ে অনেক কথা হবে...অপেক্ষা করুন। শিগগির আসছি।’ সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়, সা...
আইপিএল থেকে কোনো টাকা নেন না টেন্ডুলকার !!

আইপিএল থেকে কোনো টাকা নেন না টেন্ডুলকার !!

খেলা
শচীন টেন্ডুলকার নিজের বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাতে’ জড়িয়ে পড়ার অভিযোগ উড়িয়েছেন। তিনি দাবি করেছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পান না। স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য তিনি। সেখান থেকে আর্থিক সুবিধাদি পাওয়ার পরেও ‘লিটল মাস্টার’ কেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে জড়িত, অভিযোগটা এ নিয়েই। তবে টেন্ডুলকার এক চিঠিতে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা তিনি ভোগ করেন না। কেবল টেন্ডুলকারই নন, অভিযোগ উঠেছে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির (অ্যাডভাইজারি কমিটি) অন্য দুই সদস্য সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধেও। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্যের অভিযোগ, টেন্ডুলকার ন...
প্রবাসী বন্ডে বিনিয়োগের মুনাফা ১২% পর্যন্ত

প্রবাসী বন্ডে বিনিয়োগের মুনাফা ১২% পর্যন্ত

Uncategorized
• ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মুনাফা ১২ শতাংশ • রয়েছে সিআইপি হওয়ার সুযোগ • মুনাফা আয়করমুক্ত • বন্ডের বিপরীতে ঋণ পাওয়া যায় ব্যাংকে টাকা রেখে বাংলাদেশের মতো এত মুনাফা উন্নত দেশগুলোতে পাওয়া সহজ নয়। তাই যাঁরা কাজের সুবাদে বা পারিবারিকভাবে বিদেশে অবস্থান করেন, তাঁরা টাকা জমানো নিয়ে একধরনের বিভ্রান্তির মধ্যেই পড়েন। যদিও পরিশ্রম ছাড়াই বিদেশে বসে বেশি মুনাফা পাওয়ার সুযোগ রেখেছে বাংলাদেশ সরকার। বিদেশে অবস্থান করেন, এমন যেকোনো বাংলাদেশি চাইলেই প্রবাসী বন্ডে বিনিয়োগ করে ১২ শতাংশ পর্যন্ত মুনাফা নিতে পারেন। এর সবই বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তরের চালু করা বন্ড। ১৯৮৮ সালে চালু হওয়া পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ২০০২ সালে চালু হওয়া তিন বছর মেয়াদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিনিয়োগ করে এ সুবিধা পাওয়া যায়। মধ্যে অবশ্য ২০১০ সালের ১ জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্...