Tuesday, June 2

Month: October 2017

কিশোরগঞ্জ ভৈরবে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান

কিশোরগঞ্জ ভৈরবে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান

ক্রাইম, বাংলাদেশ
আশরাফুল আলম।। কিশেরাগঞ্জের ভৈরবে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভেজাল বিরোধী অভিযানে ১টি বেকারী কারখানা, ১টি সেমাই কারখানা ও ২টি চানাচুর কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫লাখ ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ ৪ হাজার ৭শ কেজি ভেজাল খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। বুধবার দুপুর ২টার দিকে উক্ত ভেজাল বিরোধী অভিযান শুরু হয় এবং রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় ভৈরব পৌর এলাকার ভৈরব বাজারস্থ আল-আমিন সেমাই কারখানা, পঞ্চবটী নতুন রাস্তা এলাকার মুন্না ফুড প্রোডাক্সের মেসার্স বোম্বাই চানাচুর কারখানা, পঞ্চবটি বৌবাজার এলাকার ইয়াকুব এন্ড মাহবুব চানাচুর কারখানা ও ভৈরবপুরস্থ রহিম বেকারীতে র্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: জাকির হোসাইন। উক্ত অভিযানে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ...

ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে গাছের মরাডাল ভেঙ্গে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১জন কারা রক্ষী নিহত ॥ গুরুতর আহত ১ জন কারা রক্ষী।

বাংলাদেশ
আশরাফুল  আলম||জেলা প্রতিনিধি ||গত২৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রামের বালুর মাঠ সংলগ্ন ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ কারারক্ষী তাদের কর্মস্থল ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ীতে যাওয়ার সময় হাইস মাইক্রোবাসের উপরে রেন্টিগাছ এর মরাডাল পরে ঘটনাস্থলেই মারাযান ১জন গুরুতর আহত হয় ১জন। এব্যাপারে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউছার আহমেদ বলেন, উক্ত সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারাযান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষী রাসেল (৩০) তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কইবটবাডি গ্রামের সোহেল মিয়ার পুত্র। আহত কারা রক্ষী মোঃ রুহুল (৩৫) কে তাৎক্ষনিক স্থানীয়রা ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। আহত রুহুল এর গ্রামের বাড়ী একই উপজেলার বাড়া বাজিতপুর গ্রামের মৃত নুরু মাষ্...
সিলেট থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ

সিলেট থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ

ক্রাইম, বাংলাদেশ
আশরাফুল আলম।। ভৈরব প্রতিনিধি।। বহুদিন ধরে হারুন নামের এক প্রতারক বিভিন্ন মানুষের নাম/ছবি দিয়ে ভুয়া আইডি কার্ড ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ব্রাস নামক একটা ঋন দানকারি এনজিওর জিএম হয়ে ঐ কোম্পানীর টাকা আত্মসাৎ করে আসছে। হারুন-অর-রশিদ নামে এই ব্যাক্তি বহুদিন ধরে ব্রাস নামক প্রতিষ্ঠানটির জিএম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সে বিভিন্ন সময়ে প্রায় ১৪০জনের নামে ভুয়া গ্রাহক, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে ভৈরব থানায় নতুন যোগদানকৃত এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিলেটের মোলভীবাজারের কমলগঞ্জ থানার এলাকা হইতে প্রতারক হারুককে গ্রেফতার করতে সক্ষম হয়। এই প্রসঙ্গে এস আই জাহাঙ্গীর আলম বলেন- তার বিরুদ্ধে ভৈরব থানায় ২০(১০)১৭ তাং১৫/১০/১৭ একটি প্রতারণার মামলা দায়ের হয়। গত ২৩ অক্টোবর মৌলভীবাজার এর কমলগঞ্জ থানা এলাকা হইতে আসামী হারুককে আটক করে ভৈরব থানায় নিয়ে আসা হয়। এদিকে ...
লিজার আড্ডা বাজি গ্রুপের প্রথম মিলন মেলা

লিজার আড্ডা বাজি গ্রুপের প্রথম মিলন মেলা

বিনোদন, লাইফস্টাইল
রায়হান কবির,: বর্তমানে ফেসবুক গ্রুপ গুলোর গেট টু গেদার পার্টি'র ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে, আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি আড্ডা বাজি গ্রুপের প্রথম হ্যাং আউট এর প্রোগ্রাম সম্পন্ন হয় রাজধানীর ধানমন্ডির একটি ক্যাফেতে। আড্ডা বাজির এডমিন লিজা আশরাফ স্বদেশ নিউজকে জানান- আড্ডা বাজি গ্রুপের হ্যাং আউটের উদ্দেশ্য হল গ্রুপের সবার সাথে সবার পরিচয় ও দেখা হওয়া। যাতে পরে সমাজ সেবামুলক কাজে সবাই মিলে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পথ শিশু ও বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারি। আর আমি বিশ্বাস করি আমরা সকলেই হাতে হাত রেখে কাজ করলে আমাদের চারপাশ টা পরিবর্তন করতে সময় লাগবে না।  হ্যাং আউট  প্রোগ্রামে মেম্বারদের গিফট ও সেলেব্রেটিদের সম্মাননা দেওয়া হয়। আর সাথে ছিল র‍্যাফেল ড্র । আড্ডা বাজি সম্মাননা যারা পেলেন- মডেল জেসমিন মৌসুমি, সারাকা মজুমদার, বারিশ হক ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান। উল্...
বাঞ্ছারামপুর থানা এলাকা হতে ২১,৩০০ পিস ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিয়ার’সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প

বাঞ্ছারামপুর থানা এলাকা হতে ২১,৩০০ পিস ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিয়ার’সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প

ক্রাইম, বাংলাদেশ
আশরাফুল আলম।। কিশোরগঞ্জ প্রতিনিধি।। ভৈরব র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব গোপন ক্যাম্প সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার বসত বাড়ীর একটি ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমান মাদকদ্রব্য অবৈধ ভাবে মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর ২০১৭ইং তারিখে রাত সাড়ে ১২ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী-১। মনোয়ারা বেগম (৬০), স্বামী- হোসেন মিয়া, সাং- মরিচা, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে গ্রেফতার পূর্বক তার বসত বাড়ি তল্লাশী করে ২১,৩০০ পিস ইয়াবা, ০৭ বোতল বিয়ার, ৪৩ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা, মাদক বিক্রির ২...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলে লজিস্টিক সাপোর্টের অভাব ॥ তবু থেমে নেই কাজ!!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলে লজিস্টিক সাপোর্টের অভাব ॥ তবু থেমে নেই কাজ!!

বাংলাদেশ
আশরাফুল আলম।। কিশোরগঞ্জ প্রতিনিধি।। ভৈরবে অনেকেই জানত না এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সার্কেল অফিস রয়েছে। জানত না তাদের কাজ সম্পর্কে। মাঝ পথে ভৈরব সার্কেল অফিসটি বন্ধ হয়ে গেলেও ২০১৭ সালের ১২ মার্চ নতুন করে চালু হয় ভৈরব সার্কেল অফিসের কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল অফিসে লোকবল কম ও লজিস্টিক কোনো সাপোর্ট নেই। তবু মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম মিলে ৬টি উপজেলায় কাজ করছেন ভৈরব সার্কেল। অন্যান্য অধিদপ্তরের মত চলমান তাদের কার্যক্রম। বর্তমানে ওই সার্কেল অফিসের মুল দায়িত্বে রয়েছেন একজন নিষ্ঠাবান ইন্সপেক্টর কামনাশীষ সরকার। যার আন্তরিক প্রচেষ্টায় ও কাজে মানুষ জানতে পেরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গুরুত্ব ও মর্মার্থ। তবে সরকার থেকে জনবল বৃদ্ধি সহ লজিস্টিক সাপোর্ট পেলে কাজের পরিধি অনেকটা বেড়ে যাবে বলে জানিয়েছেন ভৈরব সার্ক...
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
আশরাফুল আলম।। কিশোরগঞ্জ প্রতিনিধি।। ভৈরব থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সোহাগ (২৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। ৪ই সেপ্টেম্বর বুধবার গভীর রাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ডাকাত ছিলেন বলে জানান পুলিশ। নিহত সোহাগ ভৈরবপুর (দঃ) পাড়া এলাকার রিক্সা মিস্ত্রী মো: আলী মিয়া ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করেছেন । নিহত সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা,ছিন্তাই,অস্ত্র ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ডাকাত সোহাগকে মঙ্গলবার গ্রেপ্তারের পর গভীর রাতে তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক...

ভৈরবের মাদ্রাসা ছাত্র জাসিমকে গলাটিপে হত্যার পর বস্তাবন্দি লাশ চট্রগ্রাম কর্ণফূলি নদীতে ॥ দুই আসামী মুছা ও সাকিব গ্রেপতার।

ক্রাইম
আশরাফুল  আলম||ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি||    কিশোরগঞ্জ ভৈরব উপজেলা মাদ্রাসা ছাত্র জাসিমকে গলাটিপে হত্যার পর বস্তাবন্দি করে কর্ণফূলী ব্রীজ থেকে নদীতে ফেলে দিয়ে খুনের ঘটনা আড়াল করতে চাইলেও ভৈরব থানা পুলিশের কর্মদক্ষতায় সপ্তাহ পেরুতেই জাসিম হত্যাকারী চট্টগ্রাম লালখান বাজার এলাকার আমিন সেন্টার এবাদত খানার ইমাম মোঃ খোরশেদ আলম ওরপে মুছা (৩৮) সহ অপহরণকারী মোতাসিম বিল্লাহ সাকিব (১৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাকিলের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা গ্রামে। পিতার নাম মাহমাদুল হাসান সাকিল। নিহত মাদ্রাসা ছাত্র জাসিমুর রহমান জাসিম (১৩) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শহরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। চলতি মাসের ১৬ তারিখ ভৈরবপুরস্থ বাসা থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হন। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় জিডি করা হয়। (জিডি নং-৯৫৮, তারিখ: ২০-০৯-২০১...