Wednesday, June 24

Month: April 2021

মামুনুল হককে প্রধান আসামি করে সোনারগাঁয়ে মামলা

মামুনুল হককে প্রধান আসামি করে সোনারগাঁয়ে মামলা

বাংলাদেশ, রাজনীতি
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবের পর মঙ্গল ও বুধবার তিনটি মামলা রুজু হয়েছে। একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী হয়েছেন সোনারগাঁ থানা পুলিশ ও অপর মামলাটির বাদী হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান। দুটি মামলায় সোনারগাঁ থানা পুলিশ প্রায় ৮৩ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এর একটি মামলার প্রধান আসামী মামুনুল হক। অপর মামলায় সাংবাদিক হাবিবুর রহমান ১৫ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এই মামলায় ভাটিকান্দি গ্রামের নুরুজ্জামানের ছেলে মোস্তফাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ। উল্লেখ্য, গত ৩রা মার্চ শনিবার পৌরসভায় অবস্থিত রয়েল রির্সোটে মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হেফাজতের উত্তেজি...
করোনায় ১৪ই এপ্রিল নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

করোনায় ১৪ই এপ্রিল নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম করে আসছে ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজন করা যাবে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ক্রমাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন আগের দিনের রেকর্ড এমনকি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে। চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিত...
বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

আন্তর্জাতিক, বাংলাদেশ
করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় এশিয়াজুড়ে যেসব গার্মেন্ট শ্রমিক কারখানা বন্ধ করে দেয়ায় বা চাকরিচ্যুত করায় কাজ হারিয়েছেন তাদের অনেকে এখনও নানা রকম বকেয়া পাওনা পুরোপুরি পাননি অথবা এমনও অনেকে আছেন, তারা বকেয়া পাওনার এক কানাকড়িও পাননি। এর মধ্যে রয়েছে কোম্পানিতে কাজ করার পর বিভিন্ন পাওনা হিসেবে যে টাকা দেয়া হয়- সেটা। তাদের দুর্দশা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। এলিজাবেথ প্যাটনের লেখা ওই প্রতিবেদনে এসব শ্রমিকের অবর্ণনীয় দুর্দশার কথা ফুটিয়ে তোলা হয়েছে। তিনি লিখেছেন, ভাঙা ভাঙা ফোন লাইনে বাংলাদেশের ৩৫ বছর বয়সী একজন পিতা আশরাফ আলী পরিবারের সদস্যদের মুখে খাবার যোগান দিতে পারেন না। এ কারণে তিনি মাঝে মাঝেই আত্মহত্যার কথা ভাবেন। একই অবস্থা কম্বোডিয়ার সোকুন্থিয়া ই’র। তিনি ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কিভাবে সেই ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় নির্ঘুম রাত কা...
করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি কার্যকরে আইনি জটিলতা

করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি কার্যকরে আইনি জটিলতা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজন পুলিশের কার্যকর ভূমিকা। গত বছর করোনার প্রকোপে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এবার মাঠে সেভাবে সক্রিয় নেই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও মহামারি করোনায় সেবা দিতে চান পুলিশ সদস্যরা। কিন্তু আইনি জটিলতার কারণেই কিছু সমস্যা তৈরি হচ্ছে। ওই আইনে বর্ণিত অপরাধসমূহ অধর্তব্য হওয়ায় করোনাসহ অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছেন পুলিশ সদস্যরা। তাই ইতিমধ্যে সংক্রামক রোগ আইন-২০১৮ সংশোধনের আবেদন জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকারও। পুলিশ সদর দপ্তরের সংশোধনী প্রস্তাবে নির্দিষ্ট অপরাধ সংঘটনের ক্ষেত্রে জরিমানা করতে পারবে পুলিশ। সংক্রামক রোগ আইনের ছয় ধারায় উপদেষ্টা কমিটির ক্ষেত্রে মহা-পুলিশ পরিদর্শককে অন্তর্ভুক্ত করার প্র...
‘বাংলার ঢোল’ নিয়ে আসছেন সানি আজাদ

‘বাংলার ঢোল’ নিয়ে আসছেন সানি আজাদ

বিনোদন
গত দুই সপ্তাহে ‘বুক পাঁজরে’ এবং ‘প্রেমের হুইসেল’ শিরোনামের দুটি গান রিলিজ হয়েছে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদের। এবার আবারও নতুন গান নিয়ে আসছেন এই কন্ঠশিল্পী। বৈশাখ উপলক্ষে নিয়ে আসছেন ‘বাংলার ঢোল’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন গীতিকার আবুল হোসেন। সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী এফ এ প্রিতম এবং মিউজিক করেছেন আহমেদ সজিব। গানটি ‘আহমেদ সজিব অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, একটি আমার ২৭তম মৌলিক গান। গানটি বৈশাখ কেন্দ্রিক। গানের কথা, মিউজিক এবং সুর সত্যিই ভালোলাগার মতো। আশা করছি; সবার ভালো লাগবে।...
তরুণ নারী উদ্যোক্তা তানিয়ার গল্প

তরুণ নারী উদ্যোক্তা তানিয়ার গল্প

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু
নিউজডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুর রহমান ঃ পুরুষতান্ত্রিক সমাজে শ্রেষ্ঠ সম্পদের নাম মা। সেই ‘মা’ নারী সমাজের পথিকৃৎ। সফলতার মলাটে বাঁধানো এক রঙিন ডায়েরি। মাটির ঘর থেকে মহাকাশে ছুটে চলা বিমান আজ তাদের দখলে। সভ্যতার প্রতিটি পাতায় আজ তাদের হাতের চিহ্ন। নারীরাই আজ সফল ও সফলতার পথে। তেমনি অনেক নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অনেক নারীরই এখন ক্যারিয়ার সচেতন। আগের চেয়ে বেড়েছে ব্যবসায় বা চাকরিতে অংশগ্রহণ। এ ছাড়া শখের উদ্যোগও ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পময় সাফল্যে। তেমনই একজন আজ জানব ঢাকার ধানমন্ডির মেয়ে “তানিয়া হুমায়ারা” এর সফলতার কথা। যিনি একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী।  জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করেন। তিনি ২০১৯ সাল থেকে পড়াশোনার পাশাপাশি চালিয়ে যান জীবন সংগ্রামের একটি অংশ অনলাইন ব্যবসা।তবে থেমে থাকেননি তিনি। দুর্গম...
বন্ধ গণপরিবহন! সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে নয়

বন্ধ গণপরিবহন! সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে নয়

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
আজ ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার করোনার বিস্তার থামাতে । জন মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল প্রকার গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস ও আদালত জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে। শিল্প কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি অতিপ্রয়োজন ব্যতীত বাইরে বের হওয়া যাবে না। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধ...
রাজস্থানের শুরুর দুই ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

রাজস্থানের শুরুর দুই ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের শুরুর দুই ম্যাচে মোস্তাফিজুর রহমানের খেলা অনিশ্চিত। আগামী ৯ই এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম মৌসুম। বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ আগামী ১২ই এপ্রিল। কিন্তু কোয়ারেন্টিনের কারণে রাজস্থানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচেও এ বাঁহাতি পেসারের খেলা অনিশ্চিত । করোনার কারণে সব টুর্নামেন্টই এখন হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে (বায়ো বাবল), আইপিলও তা-ই। কিন্তু সেখানে গিয়ে কোয়ারেন্টিন শেষ করে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে যত সময় লাগবে মোস্তাফিজের, তত দিনে রাজস্থানের প্রথম ম্যাচ শেষ হয়ে যাবে। আইপিএলের সব দল এখন জৈব সুরক্ষা বলয়ে আছে। মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেয়ার আগে নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। এই সাত দিনের কোয়ারেন্টিন পর্বে যদি কোনো সমস্যা হয়, তাহলে আরও কয়েক দিন কোয়ারেন্টিনে থাকতে ...

হাতিঝিলের আমবাগান এলাকায় প্রাইভেট কারে নারীর লাশ

Uncategorized
রাজধানীর হাতিঝিলের আমবাগান এলাকায় ঝিলিক আলম (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) সকালের দিকে হাতিরঝিলের আমবাগান এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে প্রাইভেট কারের পেছনের সিটে থাকা অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. গোলাম কুদ্দুস জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেট কার ফুটপাতে উঠে গেছে । প্রাইভেট কারটি চাকাও পাংচার হয়ে ফুটপাতে উঠে গেছে। পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক মহিলাকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ন...
ঘরমুখো মানুষের চাপ বাড়ছে বাস টার্মিনালে

ঘরমুখো মানুষের চাপ বাড়ছে বাস টার্মিনালে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। ওবায়দুল কাদেরের এমন ঘোষণার পর রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করে। যাত্রীরা জানান, আগামী সোমবার থেকে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তাই এখন বাড়ি না গেলে রাজধানীতে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। শনিবার বিকেল ৩টা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাস, সিএনজি, রিকশায় মহাখালী বাস টার্মিনালে যাচ্ছেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুরসহ উত্তরাঞ্চলের যাত্রীরা। নির্ধারিত ভাড়া দিয়ে টিকিট কেটে নিজ গন্তব্যে বাসে উঠছেন তারা। এর মধ্যে এনা পরিবহনের কাউন্টারের সামনে বেশি ভিড় দেখা যায়। মিরপ...