বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত
জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা চালাচালির পর আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে ২২টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার এই শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেন।
এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ।
আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের ২২ শর্তে বেলা ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন।’
ডিএমপি যে ২২টি শর্ত দিয়েছে তা হলো-
১. এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
২. আইনশৃঙ্খলা পরি...









