Wednesday, June 24

Month: September 2018

ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭

ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭

আন্তর্জাতিক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন আরও ৫০৭ জন। নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শুক্রবার) সন্ধ্যায়ও গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদারেরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় শহীদ সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন নারী, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিজের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ...
সোনালী সিলেট’র সম্পাদককে নাঈমের প্রাণনাশের হুমকি

সোনালী সিলেট’র সম্পাদককে নাঈমের প্রাণনাশের হুমকি

বাংলাদেশ
অনলাইন ডেস্ক।। সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক সোনালী সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. তাজুল ইসলামকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি গৌছুল হক নাঈমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেট। পরোয়ানাভূক্ত নাঈম সুনামগঞ্জ জেলার ছাতক থানার কপলা বাজার, শুরিগাঁও গ্রামের জমসিদ আলীর পুত্র। ১৮ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে গ্রেফতারে নিরব পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক সোনালী সিলেট পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক গৌছুল হক নাঈম পত্রিকাটি পরিচালনায় ব্যর্থ হয়ে জনৈক উস্তার আলীর কাছে গত ০৫/০২/২০১২ ইংরেজী তারিখে হস্তান্তর করেন । পরবর্তীতে উস্তার আলীও নাঈম পত্রিকা নিয়মিত প্রকাশে ব্যর্থ হন এবং অন্যত্র হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন। সেক্ষেত্রে সোনালী সিলেট’র বর্তমান সম্পাদক ও প্রকাশ...
রমিজ রাজার মতে এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি

রমিজ রাজার মতে এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি

খেলা
বাংলাদেশের ক্রিকেট ভক্তরা রমিজ রাজার নাম শুনলেই ফেটে পড়েন প্রচণ্ড ঘৃণা ও আক্রোশে। কেননা বাংলাদেশ ক্রিকেট দল কিংবা এর খেলোয়াড়দের পক্ষে কখনো কথা বলতে শোনা যায়নি পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারকে। এমনকি ম্যাচে ধারাভাষ্য করার সময়েও সর্বদাই বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক আলোচনায় ব্যস্ত থাকেন রমিজ। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা বা মুশফিকুর রহিমের ব্যাপারে বেশ কয়েকবার ভিত্তিহীন ও ভুলভাল বলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চক্ষুশূলে পরিণত হয়েছেন রমিজ। রমিজ রাজা কখনো বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলবেন এমনটা ভাবাও ছিলো দুষ্কর। সেই অসম্ভব কাজটিই তিনি করলেন এশিয়া কাপের ফাইনাল শেষে। ভারতের কাছে একদম শেষ বলে হেরে মৃত্যু ঘটে বাংলাদেশের এশিয়া কাপ শিরোপা জয়ের স্বপ্নের। কিন্তু পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলেছে বাংলাদেশ দল। তাই এশিয়া কাপের বিদায়ী বক্তব্য দেয়ার সময় বাংলাদেশ ক্রিকেট দলকে ভূয়সী প্রশংসায় ভাসান র...
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প- মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প- মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর শক্তিশালী সুনামিতে ৩৮৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর সুলাওয়েসি দ্বীপের পালুতে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত ঢেউ আছড়ে পড়েছে। খবর বিবিসির। শনিবারও পালুতে ভূমিকম্প পরবর্তী শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। শুক্রবারের ভূমিকম্পে হাসপাতাল, হোটেল ও শপিং সেন্টারসহ হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিধসের কারণে পালুতে যাওয়ার প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ৩৮৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলেও জানাচ্ছে তারা। এর আগে শুক্রবার আরেক অপেক্ষাকৃত দুর্বল ভূমিকম্পে ডোঙ্গালায় একজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়। দুর্যোগ এজেন্সির মুখপাত্র সুতপো ...
গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

ক্রাইম
গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে এক শিশুকে (৬) ধর্ষণ করা হয়েছে। আহত শিশুকে শেষ পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের একটি চাতালের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)গোলাম ফারুক জানান, অভিযুক্ত রবিন মোল্লা (২৮)কে পুলিশ আটক করেছে। তিনি আরো জানান, গত শুক্রবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়ার কলাবাগান এলাকার রবিন মোল্লা ৫টাকার লোভ দেখিয়ে শিশুটিকে চাতালের একপাশে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। আটককৃত রবিনকে আদালতের মাধ্যমে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, রবিন মোল্লা ও ওই শিশুটির মা একত্রে ওই চাতালে কাজ করে। এরই সূত্র ধরে ওই দুজন গতকাল শুক্রবার চ...
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

ক্রাইম
শোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার মধ্যরাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনি নামে এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল।রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল। যশোর কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চি...
এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

খেলা
এবারও এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই করে হারতে হলো বাংলাদেশকে। এর পরও টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাও কী ১০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই টুর্নামেন্টে মোস্তাফিজুর রহমান ৬ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেন। আর উইকেট সংগ্রহ ও রানের হিসেব করলে সর্বোচ্চ উইকেট নেয়ার মালিক তিনিই। যদিও তাঁর সমান ১০ উইকেট রয়েছে কুলদ্বীপ যাদভ ও রশিদ খানেরও। তবে তারা মোস্তাফিজের চেয়ে বেশি রান দিয়েছেন। এ ছাড়া সাত উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছেন শেষের দুই ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান। এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা ১. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): উইকেট - ১০, সেরা বোলিং - ৪/৪৩ ২. রশিদ খান (আফগানিস্তান): উইকেট - ১০, সেরা বোলিং - ৩/৪৬ ৩. কুলদ্বীপ যাদভ (ভারত): উইকেট - ১০, সেরা বোলিং - ৩/৪৫ ৪. জাসপ্রিত বুমরাহ (...
ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

ইমরান ক্ষমতায় আসার পর আরো বেশি আক্রমণাত্মক পাকিস্তান

আন্তর্জাতিক
পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির সেনাবাহিনী 'আরো বেশি আক্রমণাত্মক' হয়ে পড়েছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) প্রধান জেনারেল কেকে শর্মা এ কথা বলেছেন। সম্প্রতি পাকিস্তানি বাহিনীর হাতে বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং নিহত হন। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুক্রবার তিনি ওই কথা বলেছেন। জেনারেল কেকে শর্মা বলেন, সম্প্রতি আমরা আন্তর্জাতিক সীমান্তে 'ব্যাট (বিএটি) অ্যাকশন' দেখতে পাচ্ছি, যা এর আগে কখনো ঘটেনি। এ অস্ত্রের ব্যবহার সাধারণত 'লাইন অব কন্ট্রোল'-এ হয়ে থাকে। পাকিস্তান থেকে আমরা বেশি মারমুখী মনোভাব লক্ষ্য করছি। বিএসএফ প্রধান বলেন, আমরা যখনই তাদের সঙ্গে এ ধরনের কোনো কিছু করতে যাই, আকাশে ফাঁকা গুলি ছোড়ে পাকিস্তান। ভারতে সন্ত্রাসীদের ঠেলে দেয়া পাকিস্তানের নীতি বলে মন্তব্য করেন তিনি।...
পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

বাংলাদেশ
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু এলাকা সফরকালে আজ মুন্সীগঞ্জের মাওয়ায় সেতুমন্ত্রী একথা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে মাওয়ায় সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৩ অক্টোবর সেতুর নির্মাণকাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৬০ ভাগ নির্মাণ কাজের ঘোষণা দেবেন। এছাড়া তিনি রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন আকাশ থেকেই। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ এখন চলমান রয়েছে। ২০১৭ স...
ত্বকের  উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

ত্বকের উজ্জ্বলতা থাকুক দীর্ঘদিন!

লাইফস্টাইল
ত্বকের মলিনতা ও ট্যান দূর করার জন্য হয়তো মাসে নিয়ম করে পার্লারে যাচ্ছেন। কিন্তু সেখানকার ব্লিচ ত্বকের পরিচ্ছন্নতা এনে দিলেও ক্ষতি করে লোমকূপ ও ত্বকের উপরিভাগের। কারণ এসব ব্লিচ তৈরি হয় রাসায়নিক উপাদানে। কিন্তু দীর্ঘদিন ত্বকের জেল্লা ধরে রাখতে হলে নির্ভর করা উচিত প্রাকৃতিক উপাদানের ওপর। আমাদের ঘরেই রয়েছে সহজলভ্য এমন কিছু উপকরণ, যা নিয়মিত ব্যবহারে ত্বকের সুস্থতা ও জেল্লা ধরে রাখা সম্ভব— হলুদ: কাঁচা হলুদ বাটা, বেসন ও দুধ দিয়ে নরম ও মিহি প্যাক তৈরি করা যায়। এ প্যাক মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এ প্যাক লাগালে ত্বক জেল্লা ছড়াতে শুরু করবে। হলুদে রয়েছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক বলে পরিচিত। এটি ত্বকে ফ্রি রেডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। তাছাড়া হলুদ ত্বকের কোলাজেন উৎপাদনশীলতা বৃদ্ধি করে ও উজ্জ্ব...